আলভেজকে প্রায় ধরেই ফেলেছেন মেসি

লিওনেল মেসি ও দানি আলভেজ। বার্সেলোনায় যখন একসঙ্গে খেলতেন দুজনফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে শেষ কথা বলে আসলেই কিছু নেই।

বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি গায়ে যে লিওনেল মেসিকে আগে কল্পনাও করা যেত না, সে মেসিই এখন পিএসজির হয়ে খেলেন। এই পর্যায়ে এসে শুধু খেলেন বলা ভুল হবে, বার্সা-পরবর্তী ক্যারিয়ারের প্রথম শিরোপাটাও জিতে নিলেন। গত রাতে লাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফরাসি লিগ জয় নিশ্চিত করেছে পিএসজি। দর্শনীয় এক গোল করে শিরোপা জয়ের মুহূর্তটা রাঙিয়েছেন মেসি। ম্যাচ শেষে লিগজয় নিশ্চিত করে ক্যারিয়ারে ৩৮তম শিরোপাটাও জিতে নিলেন এই আর্জেন্টাইন তারকা।

মেসির গোলেই শিরোপা নিশ্চিত হয়েছে পিএসজির
ছবি : রয়টার্স

এই লিগ শিরোপার মাধ্যমে ট্রফি জয়ের দিক দিয়ে সবচেয়ে সফল খেলোয়াড়ের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক শিরোপা মিলিয়ে তাঁর মোট ট্রফি এখন ৩৮টা। শীর্ষে আছেন ব্রাজিলের কিংবদন্তি রাইটব্যাক দানি আলভেজ। তিনি জিতেছেন ৪২টা শিরোপা। আলভেজ এখন ক্ষয়িষ্ণু বার্সেলোনায়। বর্তমান অবস্থা বিবেচনা করলে বার্সেলোনার চেয়ে পিএসজির যেকোনো ট্রফি জয়ের সম্ভাবনা বেশি।

অর্থাৎ, ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতার দিক দিয়ে আলভেজের চেয়ে মেসিরই এখন শিরোপা জয়ের সম্ভাবনা বেশি, সেটা ক্লাব ক্যারিয়ারে পিএসজির হয়ে হোক বা জাতীয় দল আর্জেন্টিনার হয়ে। সে হিসাবে আলভেজকে ধরতে আর মাত্র চারটা শিরোপা হলেই চলবে মেসির। মেসি কী পারবেন আলভেজকে স্পর্শ করতে?

আলভেজ আবারও খেলছেন বার্সেলোনায়
ছবি : রয়টার্স

সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকাটা এখন কেমন? দেখে নেওয়া যাক একনজরে—


১. দানি আলভেজ
দেশ: ব্রাজিল
মোট ট্রফি: ৪২


২. লিওনেল মেসি
দেশ: আর্জেন্টিনা
মোট ট্রফি: ৩৮

আরও পড়ুন

৩. আন্দ্রেস ইনিয়েস্তা
দেশ: স্পেন
মোট ট্রফি: ৩৭


৪. জেরার্দ পিকে
দেশ: স্পেন
মোট ট্রফি: ৩৬


৫. ম্যাক্সওয়েল
দেশ: ব্রাজিল
মোট ট্রফি: ৩৬

রোনালদো আছেন আট নম্বরে
ছবি: এএফপি

৬. রায়ান গিগস
দেশ: ওয়েলস
মোট ট্রফি: ৩৪


৭. জাভি হার্নান্দেজ
দেশ: স্পেন
মোট ট্রফি: ৩৩

আরও পড়ুন

৮. ক্রিস্টিয়ানো রোনালদো
দেশ: পর্তুগাল
মোট ট্রফি: ৩২


৯. সের্হিও বুসকেতস
দেশ: স্পেন
মোট ট্রফি: ৩২


১০. কেনি ডালগ্লিশ
দেশ: স্কটল্যান্ড
মোট ট্রফি: ৩১

১১. ম্যানুয়েল নয়্যার
দেশ: জার্মানি
মোট ট্রফি: ৩১


১২. টমাস মুলার
দেশ: জার্মানি
মোট ট্রফি: ৩১


১৩. জ্লাতান ইব্রাহিমোভিচ
দেশ: সুইডেন
মোট ট্রফি: ৩১


১৪. মার্কো ভেরাত্তি
দেশ: ইতালি
মোট ট্রফি: ৩১


১৫. ভিতর বায়া
দেশ: পর্তুগাল
মোট ট্রফি: ৩০

বার্সার সোনালি সময়ের ওই চারজন, তাঁরা শিরোপাও জিতেছেন অনেকের চেয়ে বেশি
ফাইল ছবি

১৬. জিয়ানলুইজি বুফন
দেশ: ইতালি
মোট ট্রফি: ৩০


১৭. আরিয়ান রোবেন
দেশ: নেদারল্যান্ডস
মোট ট্রফি: ৩০


১৮. করিম বেনজেমা
দেশ: ফ্রান্স
মোট ট্রফি: ২৯


১৯. ইকার ক্যাসিয়াস
দেশ: স্পেন
মোট ট্রফি: ২৮


২০. পল স্কোলস
দেশ: ইংল্যান্ড
মোট ট্রফি: ২৬