প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকার আকাশে এখন কালো মেঘ—বাক্যটা পড়ে কি একটু চমকে গেছেন? আক্ষরিক অর্থেই কোপার আকাশে কালো মেঘ। চিলিতে এই টুর্নামেন্ট শুরু হবে আজ, অথচ মূল দুই ভেন্যু তেমুকো ও সান্তিয়াগো নিয়েই সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই দুই শহরে পরিবেশ বিপর্যয়ের জন্য জরুরি অবস্থা পর্যন্ত জারি করা হয়েছে! তেমুকোর অবস্থাই বেশি ভয়াবহ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি দূষণগ্রস্ত শহর এই দুটিই। শহর দুটির নাগরিকদের জরুরি কাজ ছাড়া বাইরে না বেরোতে অনুরোধ করা হয়েছে। আয়োজক কমিটি অবশ্য দাবি করছে, টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কিন্তু দূষণের জন্য খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন চিলির স্থানীয় কোচরা। এএফপি।