২০১৯ কোপা ব্রাজিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির পর কোপা আমেরিকার পরবর্তী আসর হওয়ার কথা ছিল ব্রাজিলে। কিন্তু প্রতিযোগিতার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিশেষ কোপা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় সেটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এটি আসলে ব্যতিক্রম। ফলে এ আসর নয়, ২০১৫ আসরের চার বছর পরই বসবে কোপার পরবর্তী আসর। ভেন্যুও জানিয়ে দেওয়া হয়েছে। কাল কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ নিশ্চিত করলেন পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ কোপার আয়োজক ব্রাজিল এবং ব্রাজিলে সেটি হবে কোপার পঞ্চম আয়োজন। আইএএনএস।