১০০ মিটারের সেমিতে বাংলাদেশের আজমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে চলছে যুব কমনওয়েলথ গেমস। ছোট্ট একটি দল নিয়ে তাতে অংশ নিচ্ছে বাংলাদেশও। অ্যাথলেটিকসে দেশকে ভালো এক খবর দিয়েছেন উদীয়মান অ্যাথলেট আজমী বেগম। ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি। সময় নিয়েছেন ১৩.৩২ সেকেন্ড।
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ ভোররাতে (ত্রিনিদাদ সময় বিকেলে)। সেমিতে আজমী প্রতিদ্বন্দ্বিতা করবেন সোয়াজিল্যান্ড, কানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অ্যান্টিগা, মালাউয়ির অ্যাথলেটদের সঙ্গে।
আজমীর সাফল্যে দারুণ খুশি অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব, ‘আজমী যুব কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে ওঠটা বড় সাফল্যই। সে এ মুহূর্তে আমাদের একজন সম্ভাবনাময়ী অ্যাথলেট।’
যুব কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অ্যাথলেটিকস ছাড়াও সাঁতারে অংশ নিচ্ছে।