দাবায় আসছেন ইরানি পুয়া ইদানি

বাংলাদেশের দাবাড়ুদের কোচিং করাবেন ইরানের গ্র্যান্ডমাস্টার পুয়া ইদানিছবি: সংগৃহীত

আগামী ২৮ জুলাই থেকে ১০ আগস্ট ভারতের চেন্নাইয়ে শুরু হবে ৪৪তম দাবা অলিম্পিয়াড। এই প্রতিযোগিতা সামনে রেখে বিদেশি কোচ আনার পরিকল্পনা দাবা ফেডারেশনের। দাবাড়ুদের অনুশীলনের জন্য ১৩ জুন ঢাকায় আসছেন ইরানের গ্র্যান্ডমাস্টার পুয়া ইদানি।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘আমাদের দাবার অলিম্পিয়াড দলের প্রস্তুতির জন্য অনেক দিন ধরে একজন বিদেশি কোচ খুঁজছিলাম। শেষ পর্যন্ত ইরানের পুয়া ইদানিকে কোচ হিসেবে পাচ্ছি।’

আরও পড়ুন
দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পুরুষ দলে তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীবের পাশাপাশি খেলবেন মেহেদি হাসান ও তাহসিন তাজওয়ার। মেয়েদের দলে আছেন শারমিন সুলতানা, নাজরানা খান, জান্নাতুল ফেরদৌস, ওয়ালিজা আহমেদ ও নোশিন আনজুম।

গত মার্চে সর্বশেষ প্রিমিয়ার দাবা লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে ঢাকায় খেলে গেছেন পুয়া ইদানি। ২০১২ ও ২০১৪ দাবা অলিম্পিয়াডে খেলেছেন ইরানের হয়ে। এ ছাড়া গত বছর দাবা বিশ্বকাপেও চূড়ান্ত পর্বে খেলেছেন তিনি।

বাংলাদেশের দাবায় সাম্প্রতিক সময়ে দীর্ঘ মেয়াদে কোনো কোচের নিয়োগ দেওয়া হয় না। গত বছর মাত্র দুই সপ্তাহের জন্য দাবাড়ুদের কোচিং করিয়েছিলেন পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার মাইকেল কাসিনকো। এর আগে ২০১৮ সালে মাত্র তিন মাসের জন্য এসেছিলেন লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিস।

আরও পড়ুন
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব গত মে মাসে মেয়েদের দাবা দলকে অনুশীলন করিয়েছেন
ফাইল ছবি

অলিম্পিয়াড উপলক্ষে গত মে মাসে মেয়েদের দাবা দলের অনুশীলন করিয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। কিন্তু অনুশীলনের মাঝপথেই গত ৩০ মে ভারতের মহারাষ্ট্রে একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে খেলতে গেছেন তিনি। এর পর থেকে অনুশীলন বন্ধ আছে মেয়েদের। বিদেশি কোচ এলে আবারও অনুশীলন শুরু হবে দাবাড়ুদের।

এরই মধ্যে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের নাম পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। পুরুষ দলে খেলবেন তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব, মেহেদি হাসান ও তাহসিন তাজওয়ার। মেয়েদের দলে আছেন শারমিন সুলতানা, নাজরানা খান, জান্নাতুল ফেরদৌস, ওয়ালিজা আহমেদ ও নোশিন আনজুম।

আগামী ২৭ জুলাই ভারতে দাবা অলিম্পিয়াডে খেলতে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন