আবার শীর্ষে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব
সাকিব

ক্রিকেট মাঠ তো বটেই, সাকিব আল হাসান আপাতত ক্রিকেট জগৎ থেকেই অনেক দূরে। এখন তিনি মার্কিন মুলুকে। জিম্বাবুয়ে সিরিজের পর মাঠে নামাও হয়নি। তবু আবারও উঠে গেলেন আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। বাজে পারফরম্যান্সের প্রতিযোগিতায় এবার যে ছিল মোহাম্মদ হাফিজের পালা!

কিছুদিন ধরেই এই চলছে দুজনের মধ্যে—যিনি বেশি খারাপ করছেন, তিনিই নেমে যাচ্ছেন দুইয়ে। জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। মার্চে দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানি অলরাউন্ডারের বাজে পারফরম্যান্সে শীর্ষে ওঠার পর মে মাসে জিম্বাবুয়েতে খারাপ করে আবার পেছনে পড়ে যান সাকিব। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে হাফিজের বাজে পারফরম্যান্সে (৩ ম্যাচে ৩৮ রান ও ২ উইকেট) আবার শীর্ষে উঠে গেলেন সাকিব। তাঁর র‌্যাঙ্কিং পয়েন্ট ৩৮৭-ই আছে, হাফিজের পয়েন্ট ৪০০ থেকে কমে হয়েছে ৩৮২। ওয়েবসাইট।