কাউন্টির সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান। এরপর বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারশায়ারের হয়ে অভিষেকে নিজের অলরাউন্ডার সত্তাটার পরিচয় দিয়েছেন সাকিব আল হাসান। ট্রেন্টব্রিজে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের দল করেছিল ৮ উইকেটে ১৮৩। কিন্তু ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় নটিংহামশায়ার।
গতকালই আবার মাঠে নেমেছিলেন সাকিবরা। কালও পেতে হয়েছে হারের স্বাদ। নিজেদের মাঠে ডার্বিশায়ার ৩ উইকেটে করে ১৭৩ রান। জবাবে লিস্টারশায়ার ১০ বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট। দিনটা ভালো যায়নি সাকিবেরও। ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট পাননি, পরে ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। আউট হয়েছেন ৪ রান করে। ওয়েবসাইট।