ক্যারিবিয়ান লিগে সাকিব-তামিম

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ মাতিয়ে যাচ্ছেন গেইল-পোলার্ড-ব্রাভোরা। এবার অন্য দেশের খেলোয়াড়দেরও সুযোগ এসেছে ক্যারিবিয়ানে গিয়ে টি-টোয়েন্টি লিগে খেলার। আগামী জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে সিপিএল (ক্যারিবিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ)। তাতে অংশ নিতে যাওয়া বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের দুই খেলোয়াড়—সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
জ্যামাইকায় টুর্নামেন্টের চূড়ান্ত খসড়া হবে ৫ জুন। অ্যান্টিগা, বারবাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট লুসিয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো—ছয় দলের টুর্নামেন্টে মোট ম্যাচ ২৪টি। প্রতিটি দলেই কোচ, সহকারী কোচের সঙ্গে একজন বিদেশি ফ্যাঞ্চাইজি খেলোয়াড় ও একজন দেশি ফ্যাঞ্চাইজি খেলোয়াড় থাকবেন নির্বাচক কমিটিতে। ৩১ জুলাই শুরু হয়ে চলবে ২৪ আগস্ট পর্যন্ত। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে খেলোয়াড় থাকবে ১৫ জন করে। খেলোয়াড়দের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে—পুল ‘এ’, পুল ‘বি’ ও পুল ‘সি’। আন্তর্জাতিক ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় সেরাদের নিয়ে—পুল ‘এ’। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরিদের সঙ্গে সাকিব-তামিমও থাকছেন পুল ‘এ’তে। রস টেলর, মুরালিধরন, হার্সেল গিবস, অ্যাডাম গিলক্রিস্ট, মোহাম্মদ হাফিজ ও রিকি পন্টিং—এই ছয়জন ছয় দলের বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়। ওয়েবসাইট: �� �����/��� গোল মাইজারান ও সেসরামের। ইরানের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছেন সারা ঘোমি।