থামল সাকিব ও তামিম-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় ৪ রানে প্রথম উইকেটের পতন। এরপর ব্যাট হাতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ঝড়। বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়ে ফিরে গেছেন দুজনেই।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান। মুশফিকুর রহিম ১৬ নাসির হোসেন ২ নিয়ে অপরাজিত আছেন।২৮ বলে ৪০ রানের ঝোড়ো এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন সাকিব। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও একটি ছয় দিয়ে। তামিম ফেরেন ৩০ বলে ৪০ রান করে। তাঁর ইনিংসটিও সাজানো ছিল ছয়টি চার ও একটি ছয় দিয়ে। ম্যাচের প্রথম ওভারে প্রসপার উতসেয়ার শিকারে পরিণত হন ব্যক্তিগত ২ রানে থাকা শামসুর রহমান।আজ রোববার দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে এসেছেন মুমিনুল হক ও রবিউল ইসলাম। অন্যদিকে, বাদ পড়েছেন জিয়াউর রহমান ও সাজিদুল ইসলাম। গত ম্যাচের মতো আজও দলে মোহাম্মদ আশরাফুলের জায়গা হয়নি।

দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০-তে পিছিয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৬ রানে হেরে যায় মুশফিকুর রহিমের দল। সিরিজ হার ঠেকাতে হলে আজ সফরের শেষ ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে।