নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে বিশেষ কোনো চমক নেই। 

২০১২-১৩ মৌসুমে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৬ জনের মধ্যে শুধু চারজন প্রাথমিক দলে জায়গা পাননি। বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির কারণে মোহাম্মদ আশরাফুল সাময়িক নিষিদ্ধ আছেন। এনামুল হক জুনিয়র ও নাজিমউদ্দীন বিসিবির তালিকাতেই নেই। আবুল হাসান ভুগছেন ইনজুরিতে। দলে ঠাঁই পেয়েছেন মোশাররফ হোসেন, সাকলাইন সজীব, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র ও নাজমুল হোসেন মিলন।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, এনামুল হক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, সাজিদুল ইসলাম, ইলিয়াস সানি, মাশরাফি মুর্তজা, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মোশাররফ হোসেন, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, সাকলাইন সজীব, মেহরাব হোসেন জুনিয়র ও নাজমুল হোসেন মিলন। সূত্র: ক্রিকইনফো।