প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবার্ষিকীতে এসেই নিয়ম ভাঙছে কোপা আমেরিকা। ২০১৬ সালে স্মারক শতবার্ষিকী কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রকে। দক্ষিণ আমেরিকার ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন্য মহাদেশের দলের অংশগ্রহণ নতুন না হলেও টুর্নামেন্ট আয়োজন এবারই যাচ্ছে মহাদেশের বাইরে। ২০১৬ সালের ৩ থেকে ২৬ জুন দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ খেলবে ‘কোপা আমেরিকা সেন্টেনারিও’তে। ১৯১৬ সালে প্রথম আয়োজিত টুর্নামেন্টটি শেষবার হয়েছে ২০১১ সালে, ২০১৫ সালে চিলিতে হবে পরেরটি। পরের বছরই যুক্তরাষ্ট্রে বিশেষ ওই টুর্নামেন্ট। রয়টার্স।