স্কলারির কোপা ব্রাজিল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপের পর এই প্রথম বড় শিরোপা জিতলেন লুই ফিলিপ স্কলারি। গত বুধবার তাঁর ক্লাব পালমেইরাস দুই লেগ মিলিয়ে করিটিবাকে ৩-১ গোলে হারিয়ে এ বছরের কোপা ব্রাজিল জিতেছে।প্রথম লেগে নিজেদের মাঠে করিটিবাকে ২-০ গোলে হারিয়েছিল সাও পাওলোর ক্লাবটি। পরে করিটিবার মাঠে ১-১ গোলে ড্র করে পালমেইরাস শিরোপা জেতে। কোচ হিসেবে এ নিয়ে চারবার এই ট্রফি জিতলেন স্কলারি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল কোচ, ‘এই দলটা পালমেইরাসের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। দুই বছরে আমাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়েছে, তাই এ মুহূর্তে এটা পুরো দলের জন্যই একটা বিশাল প্রাপ্তি।’ রয়টার্স।