২০১৫ কোপা চিলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ কোপা আমেরিকা হবে চিলিতে। আসলে ২০১৫ সালে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ণায়ক টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ব্রাজিলে। কিন্তু কোপা ছাড়াও আগামী চার বছরে তিনটি বড় আসর বসছে ব্রাজিলে, ২০১৩ সালে কনফেডারেশনস কাপ, ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৬ সালে রিও ডি জেনিরোতে বসছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এই তিনটি টুর্নামেন্ট নিয়ে ব্রাজিলিয়ানদের অনেক ঝামেলা পোহাতে হবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিএসএ) তাই কোপা আয়োজনের বাড়তি ঝামেলা এড়াতেই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল চিলির হাতে। চিলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি সার্জিও হাদুই নিশ্চিত করেছেন বিষয়টি, ‘সফল এক কোপা আয়োজন করবে চিলি।’ চিলি এর আগে দক্ষিণ আমেরিকান টুর্নামেন্টটি আয়োজন করেছিল ১৯৯১ সালে। ইতিহাসে কোপার একমাত্র শিরোপাটাও চিলি জিতেছে ওই আসরেই। তবে কি ২০১৫ সাল সৌভাগ্য বয়ে আনবে তাদের জন্য? ওয়েবসাইট।