হোয়াটসঅ্যাপে ভিডিওর আগের বা পরের দৃশ্য দেখার সুযোগ চালু হচ্ছে

স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডস সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের পাঠানো ভিডিও চালু থাকা অবস্থায় আগের বা পরের অংশ দ্রুত দেখার সুযোগ দিতে ‘স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডস’ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারী ব্যক্তিরা চাইলেই অন্যদের পাঠানো ভিডিও দেখার সময় পেছনের অংশ (রিওয়াইন্ড) এবং পরের অংশ (ফরওয়ার্ড) সহজে দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, স্কিপ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডস সুবিধা চালু হলে ভিডিওর ডানদিকে ট্যাপ করলে ১০ সেকেন্ড পরের দৃশ্য দেখা যাবে। আবার বাঁয়ে ট্যাপ করলে ভিডিওর সময়সীমা ১০ সেকেন্ড পিছিয়ে আনা যাবে।

আরও পড়ুন

বর্তমানে অ্যান্ড্রয়েড ২.২৩.২০.২০ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর নতুন এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। তবে এ সুবিধা কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব স্মার্টফোনে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন