টিকটক প্রোফাইলের কিউআর কোড তৈরি করবেন যেভাবে

টিকটকছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকটকে ভিডিও দেখার পাশাপাশি সহজে একে অপরের অ্যাকাউন্ট অনুসরণ করা যায়। আর তাই অনেকেই নিজেদের টিকটক প্রোফাইলের লিংক অন্যদের কাছে পাঠিয়ে থাকেন। তবে চাইলেই লিংকের বদলে টিকটক প্রোফাইলের কিউআর কোড তৈরি করে অন্যদের পাঠানো যায়। এই কোড স্ক্যান করে অন্য ব্যক্তিরা চাইলেই প্রেরকের টিকটক প্রোফাইলে থাকা তথ্য দেখতে পারেন। টিকটক প্রোফাইলের কিউআর কোড তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক।

আরও পড়ুন

কিউআর কোড তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে টিকটক অ্যাপে প্রবেশ করে নিচের ডান দিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। এবার পপআপে প্রদর্শিত অপশন থেকে ‘মাই কিউআর কোড’ নির্বাচন করলেই প্রোফাইলের নামসহ একটি কিউআর কোড দেখা যাবে। এরপর ‘শেয়ার প্রোফাইল’ বাটনে ট্যাপ করার পর কিউআর কোডটি ডাউনলোড করে বা সরাসরি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো যাবে।

আরও পড়ুন