বাংলাদেশের বাজারে নতুন তারহীন ইয়ারবাডস এনেছে স্যামসাং। গ্যালাক্সি বাডস ২ প্রো মডেলের ইয়ারবাডসে ২৪ বিটের ৩৬০ অডিও ও অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা থাকায় ভালোমানের শব্দ শোনা যায়। ফলে গান শোনার পাশাপাশি স্বচ্ছন্দে অডিও–ভিডিও কল করা সম্ভব।
আরও পড়ুন
আকারে ছোট এ ইয়ারবাডসের ওজন ৫ দশমিক ৫ গ্রাম। পানি নিরোধক হওয়ায় বৃষ্টি বা ব্যায়ামের সময় স্বচ্ছন্দে ইয়ারবাডসটি ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ১০ থেকে পরবর্তী সংস্করণে চলা মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হতে সক্ষম এ ইয়ারবাডসে চাপ দিয়েই মুঠোফোনে আসা কল গ্রহণ করা যায়।
আরও পড়ুন
এক চার্জে ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে ইয়ারবাডসটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, ইয়ারবাডসটি কিনতে গুনতে হবে ২৬ হাজার ৯৯৯ টাকা। ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে।