ইউটিউব চ্যানেলে নতুন সুবিধা

ইউটিউবরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না, ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। আর তাই স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় নিয়মিত ইউটিউবের ভিডিও দেখেন অনেকে। বড় পর্দায় স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ থাকায় টেলিভিশনে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিষয়টি অজানা নয় ইউটিউবের কাছেও। তাই নিজেদের টিভি অ্যাপের মাধ্যমে স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ দিতে চ্যানেল পেজের নকশায় পরিবর্তন আনার পাশাপাশি বেশ কিছু সুবিধা যুক্ত করেছে ইউটিউব।

ইউটিউবের তথ্যমতে, নতুন নকশায় এখন টেলিভিশনের পর্দায় চ্যানেলের সাবস্ক্রাইব বাটন সহজে খুঁজে পাওয়া যাবে। সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে ‘প্লে আ মিক্স’ অপশন, যা ব্যবহার করে চাইলেই চ্যানেলে থাকা সব ভিডিও পর্যায়ক্রমে দেখার সুযোগ মিলবে। পাশাপাশি হোমপেজে ভিডিওর থাম্বনেইল বড় করে দেখা যাওয়ায় দর্শকদের সহজে আকর্ষণ করা যাবে। এ ছাড়া চ্যানেল পেজের ব্যানারের আকারেও পরিবর্তন আনা হয়েছে। চ্যানেল পরিচালনাকারীদের জন্য এসব সুবিধা চালু হলেও দর্শকেরা কিছুদিন পর পরিবর্তনগুলো দেখতে পারবেন।

আরও পড়ুন

সম্প্রতি ইউটিউব দর্শকদের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ইউটিউবের শীর্ষ নির্মাতাদের তৈরি বেশির ভাগ ভিডিও টেলিভিশনে দেখা হয়েছে। গত তিন বছরে টেলিভিশন থেকে ইউটিউব দেখার হার বেড়েছে প্রায় ৪০০ শতাংশ।

সূত্র: টেক ক্র্যান্চ

আরও পড়ুন