ইনস্টাগ্রাম ক্যারোসেলে একই পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করা যাবে

ইনস্টাগ্রামরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিলসে সর্বোচ্চ ২০টি গানের সুর (অডিও ট্র্যাক) যুক্তের সুবিধা চালুর পর এবার নিজেদের ক্যারোসেল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্তের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। এত দিন ক্যারোসেলে সর্বোচ্চ ১০টি ছবি ও ভিডিও যুক্ত করা যেত। ফলে নতুন এ সুবিধার চালুর হওয়ায় ব্যবহারকারীরা সহজেই বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিজেদের ছবি বা ভিডিও অনুসারীদের কাছে প্রকাশ করতে পারবেন বলে ধারণা করছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও আদান-প্রদানের সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ক্যারোসেল পোস্টে ছবি ও ভিডিওর সংখ্যা বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে। এখন একটি ক্যারোসেল পোস্টে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ২০টি ছবি ও ভিডিও যোগ করতে পারবেন। এর আগে ইনস্টাগ্রাম ফিডের ক্যারোসেলে ১০টি ছবি ও ভিডিও যোগ করা যেতো। শুক্রবার থেকে বিশ্বের সব ব্যবহারকারীরাই এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

আরও পড়ুন

২০১৭ সালে প্রথম ব্যবহারকারীদের জন্য ক্যারোসেল পোস্ট করার সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। এর ফলে একটি পোস্টে একাধিক ছবি ও ভিডিও যোগ করা যায়। সম্প্রতি ক্যারোসেল পোস্টে গানের সুর যুক্ত করার সুবিধাও চালু করেছে ইনস্টাগ্রাম। এ সুবিধার ফলে ফটো ক্যারোসেলের মাধ্যমে একসঙ্গে একাধিক ছবির পোস্টে গানের সুর ব্যবহার করা যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন