হোয়াটসঅ্যাপের পোল-সুবিধায় ছবিও যুক্ত করা যাবে, ব্যবহার করতে পারবেন যাঁরা

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা আসছেহোয়াটসঅ্যাপ

বার্তা আদান-প্রদান, অডিও-ভিডিও কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের পোল-সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বিষয়ে পরিচিত ব্যক্তিদের মতামত নেওয়া যায়। সহজে অন্যদের মতামত জানার সুযোগ থাকায় অনেকেই বিভিন্ন কাজ করার আগে পোল-সুবিধার মাধ্যমে পরিচিত ব্যক্তিদের পরামর্শ নিয়ে থাকেন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন পণ্যের চাহিদা সম্পর্কে জানতে পোল-সুবিধা ব্যবহার করে। এবার পোল–সুবিধাকে আরও আকর্ষণীয় করতে প্রশ্নের উত্তরের ঘরে ছবি যুক্তের সুবিধা আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে পোল তৈরির সময় ব্যবহারকারীরা উত্তর দেওয়ার প্রতিটি অপশনের সঙ্গে আলাদা ছবি যুক্ত করতে পারবেন। ফলে অপশনগুলো ভোটারদের কাছে আরও স্পষ্ট ও দৃশ্যমান হবে। তবে একটি অপশনে ছবি যোগ করলে সামঞ্জস্যের জন্য সব অপশনেই ছবি দিতে হবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ পোলে ছবি যুক্তের সুবিধাটি বর্তমানে নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরখ করতে পারছেন। ধারণা করা হচ্ছে, সুবিধাটি প্রাথমিকভাবে শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেলে ব্যবহার করা যাবে। তবে পরবর্তী সময় গ্রুপ ও ব্যক্তিগত চ্যাটেও সুবিধাটি ব্যবহারের সুযোগ মিলতে পারে। তবে কবে নাগাদ সুবিধাটি চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টেকলুসিভ ডটকম

আরও পড়ুন