আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হবে হালনাগাদ আইওএস

আইফোনরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করতে নিয়মিত আইওএস অপারেটিং সিস্টেম হালনাগাদ করে অ্যাপল। কিন্তু অনেক আইফোন ব্যবহারকারীই সুযোগ থাকা সত্ত্বেও হালনাগাদ আইওএস ইনস্টল করেন না। ফলে আইফোনে সাইবার হামলার আশঙ্কা থেকে যায়। আর তাই হালনাগাদ আইওএস উন্মুক্তের পরপরই স্বয়ংক্রিয়ভাবে আইফোন ইনস্টল করে দেবে অ্যাপল।

আরও পড়ুন

নতুন সংস্করণ উন্মুক্তের পরপরই ব্যবহারকারীদের হালনাগাদ আইওএস ব্যবহারের অনুরোধ করে থাকে অ্যাপল। বার্তাও পাঠায়। কিন্তু অনেকেই অ্যাপলের অনুরোধে সাড়া দেন না। আর তাই আইফোন ব্যবহারকারীদের হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

আইফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকলেই হালনাগাদ সংস্করণ উন্মুক্তের পরপরই স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে। এমনকি আইফোন চার্জে থাকা অবস্থায়ও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। ফলে বর্তমানের তুলনায় বেশিসংখ্যক আইফোন ব্যবহারকারী নিরাপদ থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেক ক্র্যান্চ

আরও পড়ুন