মন্থন পুরস্কারের নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড
ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড

উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল উদ্ভাবনকে স্বীকৃতি দিতে বাংলাদেশে ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ চালু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। এর পুরস্কারের জন্য নিবন্ধনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ২০ জুন।
দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ব্র্যাক এবং ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন। সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো।
ই-বিজনেস অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন; ই-এডুকেশন, লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি, ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনসহ নয়টি বিভাগে এই প্রতিযোগিতা হবে।
বিষয়বস্তুর মান, সমাধানের প্রভাব, পণ্য/সেবার কার্যকারিতা এবং পণ্য/সেবা ব্যবহারে মানুষের উপকার পাওয়া—এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে জমা দেওয়া প্রকল্পগুলোর মূল্যায়ন করবেন প্রযুক্তিক্ষেত্রের বিশেষজ্ঞরা। এ বছরের সেপ্টেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে পারবেন।

বিস্তারিত জানা ও নিবন্ধন করার জন্য যেতে হবে (http://brac.manthanaward.org) লিংকে।