মিয়ানমারের রাখাইনে সংঘর্ষে নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখাইন রাজ্যে হেলিকপ্টার থেকে সেনারা নামছে। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
রাখাইন রাজ্যে হেলিকপ্টার থেকে সেনারা নামছে। ছবিটি সোমবারের। ছবি: এএফপি

মিয়ানমারের মুসলিম-অধ্যুষিত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সম্প্রতি পুলিশের ওপর হামলার জের ধরে রাজ্যে উত্তেজনা বেড়ে যায়। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে রাজ্যে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। অভিযান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

রাখাইন রাজ্যে সতর্ক অবস্থানে এক বর্ডার গার্ড পুলিশ। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
রাখাইন রাজ্যে সতর্ক অবস্থানে এক বর্ডার গার্ড পুলিশ। ছবিটি সোমবারের। ছবি: এএফপি

গতকাল মঙ্গলবার রাখাইনের মংডুতে সেনাদের ওপর কয়েক শ সশস্ত্র লোক হামলা চালায়। এতে চার সেনা নিহত হয়। নিহত হয় এক হামলাকারীও।

আরেকটি সংঘর্ষের ঘটনায় সাত ব্যক্তির নিহত হওয়ার তথ্য দিয়েছে সেনারা।

গত রোববার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের ভেতরের এলাকায় সমন্বিত হামলায় নয় পুলিশ সদস্য নিহত হয়।