ইউরোপে এক বছরে দাবদাহে ১৬ হাজার মানুষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খরতাপে মুখে পানি ঢেলে প্রশান্তির চেষ্টা
ফাইল ছবি: প্রথম আলো

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড পরিমাণ গ্রিনহাউস গ্যাস বিশ্বজুড়ে উষ্ণতা বাড়িয়েছে। সেই সঙ্গে বাড়িয়েছে খরা, বন্যা, তাপপ্রবাহের মতো দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। গত বছর শুধু ইউরোপে দাবদাহে প্রাণ গেছে অন্তত ১৬ হাজার মানুষের।

জাতিসংঘের আওতাভুক্ত ডব্লিউএমওর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড গ্যাসের নির্গমন বেড়েছে। তিনটি গ্যাস সম্মিলিতভাবে গ্রিনহাউস গ্যাসের কারণ। এর পরিণতি উষ্ণায়ন, দুর্যোগ।

আরও পড়ুন

বিশ্বের তাপমাত্রা গত আট বছরের মধ্য ২০২২ সালে সবচেয় বেশি ছিল, এমনটাই জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির হিসাবে, ১৮৫০ সাল থেকে ১৯০০ সালের গড় তাপমাত্রার তুলনায় গত বছর বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর জেরে গত বছর ইউরোপে মৃত্যু হয়েছে অন্তত ১৫ হাজার ৭০০ মানুষের।

ডব্লিউএমওর মহাসচিব পেতেরি তালাস এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নির্গমণ ক্রমাগতভাবে বাড়ছে। জলবায়ু দ্রুত বদলে যাচ্ছে। চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলো মানুষের জীবনের ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে।

আরও পড়ুন

পেতেরি তালাস আরও বলেন, গত বছর পূর্ব আফ্রিকায় তীব্র খরা দেখা গেছে। পাকিস্তানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। চীন ও ইউরোপে চরম দাবদাহ দেখা গেছে। এর ফলে লাখো মানুষ প্রচণ্ড দাবদাহ, খাদ্যনিরাপত্তাহীনতা, অভিবাসনের শিকার হয়েছে। ক্ষতি হয়েছে লাখো কোটি ডলারের।

আরও পড়ুন