গত ২৪ ঘণ্টায় ৭৯০ রুশ সেনা নিহত: ইউক্রেন

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রাশিয়ার সেনারাফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার প্রায় ৭৯০ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস। আজ বৃহস্পতিবার তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮৫০ রুশ সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা কুপইয়ানস্ক, লিমান, বাখমুত, আভদিভকা ও শাখাতারস্ক শহরে রাশিয়ার প্রায় ৯০টি হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে রুশ সেনাদের নিহতের খবর স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আরও এক বছর ধরে চলতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেছেন, ‘আমরা এখন যুদ্ধের ১২তম মাসে রয়েছি এবং ১ লাখ ৮৮ হাজার, হয়তো আরও বেশি রুশ সেনা হতাহত হয়েছেন। এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিপর্যয়কর ভুল হিসাব ও আগ্রাসনের ফল।’

আরও পড়ুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি হবে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি। যুদ্ধের এক বছরের মাথায় বেশ আত্মবিশ্বাসী ইউক্রেনীয়রা। দেশটির প্রায় ৯৫ শতাংশ বাসিন্দা মনে করছেন, তাঁরা রুশ বাহিনীকে পরাজিত করতে পারবেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিও আস্থা বেড়েছে তাঁদের।

আরও পড়ুন

গত মঙ্গলবার ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান রেটিং গ্রুপ ইনস্টিটিউটের করা এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ২০১৯ সালে সেনাবাহিনীর প্রতি ইউক্রেনীয়দের আস্থা ছিল ৬৫ শতাংশ। এই মুহূর্তে তা ৯৭ শতাংশ।

আরও পড়ুন