ইইউর সদস্য বাড়াতে চান শলৎজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপিয়ান ইউনিয়নকে (ইইউ) আরও বড় করার কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।
গত শনিবার ইউরোপিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটদের এক সমাবেশে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নকে আরও বিস্তৃত করা গেলে বৈশ্বিক অঙ্গনে আরও প্রভাব রাখা সম্ভব হবে।
বলকানসহ অন্য অঞ্চলের দেশগুলোকে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত করার বিষয়টি পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছেন শলৎজ।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর একে তিনি আরও গুরুত্ব দিয়েছেন। বর্তমানে ইইউতে সদস্যদেশ ২৭টি। শলৎজ বলেন, ‘ইইউতে ৩০ থেকে ৩৬ সদস্য হলে এবং ৫০ কোটির বেশি মুক্ত ও সমান অধিকারের নাগরিক হলে বৈশ্বিক অঙ্গনে তখন আরও বেশি প্রভাব রাখা যাবে।