খেরসনে হিমার্স ব্যবহার করে ইউক্রেনের হামলা, নিহত চার: রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগে দেশটির খেরসন অঞ্চলে ইউক্রেনীয় নিরাপত্তা রক্ষা বাহিনীর প্রশিক্ষণ মহড়া
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের খেরসন অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। অঞ্চলটিতে রাশিয়ার নিয়োগ দেওয়া ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমউসভের দাবি, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে ইউক্রেন। এতে খেরসনের চার বাসিন্দা নিহত হয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার

কিরিল স্ট্রেমউসভ বলেন, ইউক্রেনের হামলার মুখে খেরসনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে মস্কো। আজ শুক্রবার তাদের ওপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। অন্যদিকে হামলার বিষয়টি স্বীকার করেছেন ইউক্রেনের এক কর্মকর্তা। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানাননি তিনি।  

হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এম-১৪২ হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে হিসাব-নিকাশ বদলে দিয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল মিক রায়ান। আর এ ক্ষেপণাস্ত্রব্যবস্থাকে ‘গেম চেঞ্জার’ অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক হের্টলিং।

আরও পড়ুন

ইউক্রেনের হামলায় খেরসন শহরের অবস্থা ‘জটিল’ বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন দেশটিতে যুদ্ধরত রাশিয়ার বাহিনীর নেতা জেনারেল সের্গেই সারোভিকিন। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। হিমার্স ব্যবহার করে হামলা চালানো হচ্ছে বলে তিনিও দাবি করেছিলেন।

আরও পড়ুন

এর আগে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন বলেছিলেন, ‘খেরসনসহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে, তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সবকিছু বিনা মূল্যে সরবরাহ করব আমরা।’

আরও পড়ুন