ছয় সপ্তাহে আর্মেনিয়ার দুই হাজার সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলার আঘাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার তৎপরতা। এ সময় এক ব্যক্তির লাশ বের করে আনেন উদ্ধারকর্মীরা।আজারবাইজানের গানজা শহরে
ফাইল ছবি: রয়টার্স

আজারবাইজানের সঙ্গে লড়াইয়ে আর্মেনিয়ার অন্তত দুই হাজার সেনা নিহত হয়েছেন। আজ শনিবার আর্মেনিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের ছয় সপ্তাহের লড়াইয়ে এই সেনারা নিহত হয়েছেন। আজারবাইজানের সেনাবাহিনী কখনো তাদের সামরিক ব্যক্তিদের হতাহতের তথ্য প্রকাশ করেনি।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালিনা নিকোগোসায়ান তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, দেশটির ফরেনসিক বিভাগ ২ হাজার ৩১৭ জনের লাশ শনাক্ত করেছে।

আরও পড়ুন

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত মাসের মাঝামাঝি সময়ে রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া ও আজারবাইজান। বিবিসির খবরে বলা হয়, মস্কোতে ১০ ঘণ্টার টানা আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শান্তি চুক্তির কথা জানান।

চার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেন, দুই পক্ষের লড়াইয়ে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আট হাজারের মতো মানুষ। এ লড়াইয়ে অন্তত ১৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পুতিন বলেন, হাজার হাজার মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে যান। সংঘর্ষে সাধারণ মানুষের বসতবাড়িসহ অসংখ্য সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন