পশ্চিমবঙ্গে রিমালের প্রভাবে ঝড়বৃষ্টি, কলকাতায় একজনের মৃত্যু

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতার অনেক জায়গায় সড়কে গাছ ভেঙে পড়েছেছবি: ভাস্কর মুখার্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হেনেছে। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত আটটার দিকে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে শুরু করে রিমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে।

বৈরী আবহাওয়ায় কলকাতার এন্টালি এলাকার বিবির বাগানে মাথায় সিমেন্টের চাঁই পড়ে মোহাম্মদ সজীব (৫১) নামের একজন মারা গেছেন।

আরও পড়ুন

গতকাল সন্ধ্যার পর থেকে কলকাতাসহ রাজ্যের উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। রিমালের প্রভাবে সাগরদ্বীপসহ ক্যানিং, পাথর প্রতিমা, বকখালি, মৌসুন দ্বীপ, ফ্রেজারগঞ্জের বিভিন্ন সড়কে অনেক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি, মাটির ঘরবাড়ি, বাঁধ ভেঙে পড়েছে।

পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, রিমালের আঘাতে কয়েকটি জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমার উড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সড়কে পানি জমেছে। গাছ ভেঙে পড়েছে।

আরও পড়ুন

আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আজও ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন