পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত

পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনাসদস্য এম মুরলি নায়েকছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভারী গোলাবর্ষণ ও গোলাগুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়।

নিহত সেনার নাম এম মুরলি নায়েক (২৭)। তিনি অন্ধ্র প্রদেশের শ্রী সত্য সাঁই জেলার বাসিন্দা। ২০২২ সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুরলি।

মুরলির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি মুরলির মা–বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ।

আরও পড়ুন

এই কয়েক দিনের সংঘাতে ভারতীয় ২৫ সেনা নিহত হওয়ার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে বুধবার পর্যন্ত ১৫ বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারত সরকার। এ ছাড়া বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কাশ্মীরের উরি সেক্টরে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

আরও পড়ুন

গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। তখন থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।

আরও পড়ুন