ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দ

সোনিয়া গান্ধীর পছন্দের তালিকায় আছে বাঙালি আর গুজরাটি খাবারছবি: ভিডিও থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এসে সোনিয়া গান্ধী প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, সেটা খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া। ঝাল আর মসলাদার ভারতীয় খাবার একেবারেই খেতে পারতেন না।

সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। সোনিয়ার পছন্দের তালিকায় ঢুকেছে ভারতীয় খাবার। এমনকি এসব খাবার এখন তিনি বেশ ভালো রান্না করতেও পারেন।

ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের ধরন বিভিন্ন রকমের। পদগুলোর স্বাদও আলাদা আলাদা। এর মধ্যে সোনিয়ার পছন্দের খাবার কোনগুলো? জবাবটা নিজেই দিয়েছেন তিনি। সোনিয়া বলেন, ‘বাঙালি আর গুজরাটি খাবার ছাড়া আমার এক দিনও চলে না।’

গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটিতে ব্যক্তিগত নানান কথা উঠে এসেছে। আছে সোনিয়ার পছন্দের খাবারের প্রসঙ্গও।

আরও পড়ুন

বইটির প্রচারে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে পাশে নিয়ে একটি ভিডিওতে দেখা গেছে সোনিয়াকে। ভিডিওতে খাবার নিয়ে নিজের চ্যালেঞ্জ ও পছন্দের কথা শোনান সোনিয়া। গতকাল বুধবার নিজের এক্স অ্যাকাউন্টে সোনিয়া ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওতে সোনিয়া বলেন, ‘শুরুর দিকে ভারতীয় খাবারের সঙ্গে মানিয়ে নিতে আমার বেশ সময় লেগেছিল।’

ইন্দিরার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, দাদি রান্না করতে পারতেন না। সোনিয়া তাতে সায় দেন। তবে বলেন, তিনি (ইন্দিরা) রান্না না জানলেও কোন খাবারে কোন উপাদান যোগ করলে আরও সুস্বাদু হতে পারে, সেই বিষয়ে ভালোই জানতেন।

এখন ভারতীয় খাবারই তাঁর পছন্দের জানিয়ে সোনিয়া বলেন, বাঙালি আর গুজরাটি (বিশেষ করে সুরাটের) খাবার তাঁর ভীষণ পছন্দের। তাঁর রান্নাঘরে অড়হরের ডাল নিয়মিত রান্না হয়।

পছন্দের খাবার কোনগুলো—এ প্রশ্নের জবাবে সোনিয়ার ঝটপট উত্তর, ‘আমি কাবাব ভালোবাসি। এ ছাড়া চিকেন টিক্কা, তান্দুরি চিকেন, ডাল মাখনি, কাশ্মীরি কোফতা ও হাখ (কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবার) আমার পছন্দের।’

পাশ থেকে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আর ডাল–ভাত?’

সোনিয়া তখন বলেন, ‘আমি যখন প্রথম (ভারতে) এসেছি, তখন থেকে এখন অবধি বাড়িতে শুধুই অড়হরের ডাল রান্না হয়। অন্য কোনো ডাল নয়।’

প্রিয়াঙ্কা স্মৃতি হাতড়ে বলেন, তাঁরা (তিনি আর রাহুল গান্ধী) যখন ছোট ছিলেন, তখন মা তাঁদের খান্দভি (গুজরাটের জনপ্রিয় নাশতার পদ) রান্না করে খাওয়াতেন। জবাবে সোনিয়া বলেন, এটা রান্না করা খুবই সহজ।

আরও পড়ুন

মা–মেয়ের কথোপকথনে অবধারিতভাবে চলে আসে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ। ইন্দিরা ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মা, সোনিয়ার শাশুড়ি আর রাহুল–প্রিয়াঙ্কার দাদি।

ইন্দিরার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, দাদি রান্না করতে পারতেন না। সোনিয়া তাতে সায় দেন। তবে বলেন, তিনি (ইন্দিরা) রান্না না জানলেও কোন খাবারে কোন উপাদান যোগ করলে আরও সুস্বাদু হতে পারে, সে বিষয়ে ভালোই জানতেন।

স্মৃতিকথায় খাবার নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন সোনিয়া। তাঁর ভাষায়, ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে গুজরাট সফরে গিয়েছিলেন তিনি। সেখানে কিছুই খেতে পারেননি তিনি। চার দিন তরমুজ ও নানা ফল খেয়ে কাটিয়ে দিয়েছিলেন।

এক্সে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সোনিয়া লিখেছেন, ‘আমার গল্পে খাবারের সব সময় একটি বিশেষ জায়গা রয়েছে। ভালো খাবারের খোঁজ করতে গিয়েই রাজীবের সঙ্গে আমার দেখা হয়। আর আমরা একে অপরের প্রেমে পড়ি। বহু বছর পর, ঠিক সেভাবেই—এক এক বেলা খাবারের মধ্য দিয়েই ভারত আমার জীবনে এল।’

সোনিয়া আরও লেখেন, ‘শুরুতে এখানকার খাবারের বৈচিত্র্য আমাকে বিস্মিত করত। মসলার ঝাঁজে বেশ ভয় পেতাম। আর এখন ডাল-ভাত আমার কাছে ঘরের স্বাদের মতো। এটা ছাড়া আমার এক দিনও চলে না।’

আরও পড়ুন
‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, ভারতের নয়াদিল্লি
ছবি: এএনআই

স্মৃতিকথায় খাবার নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন সোনিয়া। তাঁর ভাষায়, ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে গুজরাট সফরে গিয়েছিলেন তিনি। সেখানে কিছুই খেতে পারেননি তিনি। চার দিন তরমুজ ও নানা ফল খেয়ে কাটিয়ে দিয়েছিলেন।

তখনো গুজরাটি খাবার সোনিয়ার পছন্দের তালিকায় ওঠেনি। এখন সেই সফরের সময়ের ‘বোকামির’ জন্য নিজেকে ‘নির্বোধ’ মনে হয় তাঁর।

দিল্লিতে প্রথম এসে কবি হরিবংশ রাই বচ্চনের বাড়িতে থাকতেন সোনিয়া। কবিকে ‘বচ্চন আংকেল’ বলে ডাকতেন। লিখেছেন, তখনো ভারতীয় মসলায় অভ্যস্ত হতে পারেননি। বাড়িতে মসলার ঝাঁজ তাঁর চুল ও পোশাকে মিশে যেত।

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ‘পরিবারের পাশাপাশি আমার ইতালীয় খাবারের কথা বেশি মনে পড়ত। কিন্তু সেই সময়ে ইতালীয় খাবারের কাছাকাছি কোনো কিছুই এখানে পাওয়া যেত না। না ছিল ওভেনে সেঁকা সুগন্ধি পাউরুটি, না ছিল পাস্তা, চিজ বা অলিভ অয়েল।’

আরও পড়ুন

‘অলিভ অয়েল যেটা পাওয়া যেত, তা ফার্মেসিতে, ছোট ছোট টিনে। এই তেল রান্নার জন্য নয়, বরং মালিশের কাজে ব্যবহৃত হতো। ইতালীয় প্রাতরাশে কাফে লাত্তে ও কর্নেত্তো পেস্ট্রির মতো হালকা খাবারের অভ্যাস ছিল আমার। অথচ এখানে সকালবেলা আমার সামনে হাজির করা হতো ডিম, পেঁপে, দই। সেই সময়ে এগুলো আমার কাছে একেবারে অরুচিকর মনে হতো,’ লিখেছেন সোনিয়া।

সোনিয়া আরও লিখেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি ভারতের অন্যান্য অঞ্চলের খাবারগুলোরও কদর করতে শিখে গেলাম। যেমন পাঞ্জাবের শর্ষে শাক, ভুট্টার আটার রুটি। এমনকি করলা।’

এ ছাড়া সোনিয়া তাঁর লেখায় দক্ষিণ ভারতের সুস্বাদু নরম ইডলি ও মুচমুচে দোসা—সঙ্গে সাম্বার; লক্ষ্ণৌয়ের জিভে জল আনা কাকোরি কাবাব ও রুমালি রুটি; উত্তর-পশ্চিমাঞ্চলের কাবাব এবং নান রুটির সঙ্গে বাটার চিকেন; বাংলার নানা পদ; গোয়ার খাবারের প্রতি ভালো লাগার কথাও লিখেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন