অমৃতপাল আত্মসমর্পণের পর গ্রেপ্তার, বলছে পাঞ্জাব পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমৃতপাল সিং
ফাইল ছবি: এএফপি

খালিস্তানপন্থী ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ (পাঞ্জাবের উত্তরাধিকারী) নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর পাঞ্জাব রাজ্যের মোগা পুলিশ তাঁকে গ্রেপ্তারের কথা জানায়। গত ১৮ মার্চ থেকে তিনি পলাতক। অমৃতপাল সিংয়ের খোঁজে বেশ কয়েক দিন ধরেই তল্লাশি চালিয়ে যাচ্ছিল ভারতের পাঞ্জাব রাজ্য পুলিশ। রাজ্যের মোগা জেলা থেকে অমৃতপালকে আজ রোববার গ্রেপ্তারের খবর জানাল পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন

সম্প্রতি এক অনুষ্ঠানেই অমৃতপাল সিং ইস্যুতে পাঞ্জাব পুলিশের প্রশংসা করে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছিলেন, যেকোনো সময় ধরা পড়তে পারেন অমৃতপাল সিং। এরপরই পাঞ্জাব পুলিশ অমৃতপালকে গ্রেপ্তার করল।

এর আগে অমৃতপালকে গ্রেপ্তারে নানা অভিযান চালিয়েছিল পাঞ্জাব পুলিশ। বিভিন্ন জায়গায় অমৃতপালকে দেখা গেছে, এমন খবর গণমাধ্যমে প্রচার হলেও তাঁকে ধরতে পারছিল না পুলিশ। ৩৬ দিন ধরে পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে বেড়ানোর পর অমৃতপাল গ্রেপ্তার হলেন।

আরও পড়ুন

এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, অমৃতপাল সিংকে আসামের দিব্রুগড়ে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর আট সহযোগীকে জাতীয় নিরাপত্তা আইনের (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট) আওতায় আটক করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অমৃতপাল সিং একজন অনাবাসী ভারতীয়। দুবাইতে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে থাকার সময়ই অমৃতপাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সংস্পর্শে এসেছিলেন।