এবার বিজেপি সাংসদের বিরুদ্ধে কৃষককে গাড়িচাপার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের লাগাতার প্রতিবাদ–বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য।
ফাইল ছবি: এএনআই

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত চার কৃষকসহ আটজনকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় উত্তাল রয়েছে দেশটির রাজনীতি। অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের দিকে। এর মধ্যে লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে হরিয়ানায়। অভিযোগ উঠেছে, বিক্ষোভরত একজন কৃষককে চাপা দিয়েছে বিজেপির সাংসদ নায়েব সাইনির গাড়ি। এতে আহত হয়েছেন ওই কৃষক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হরিয়ানার নারায়ণগড়ে বিজেপির সাংসদ নায়েব সাইনি গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়ির চাপায় একজন কৃষকের আহত হওয়ার অভিযোগ উঠেছে। গাড়িবহর যাওয়ার সময় ওই কৃষক পথের ধারে দাঁড়িয়ে ছিলেন বলে দাবি করেছেন তিনি। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

লখিমপুর খেরির মতো ঘটনায় ক্ষোভে ফুঁসছেন হরিয়ানার কৃষকেরাও। এ ঘটনায় সাংসদের গাড়িচালকের নামে থানায় অভিযোগ করেছেন তাঁরা। ব্যবস্থা না নিলে ১০ অক্টোবর সেখানকার থানা ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন কৃষকেরা। নায়েব সাইনি হরিয়ানার কুরুক্ষেত্রের সাংসদ।

আরও পড়ুন

কৃষক হত্যার ঘটনায় গত রোববার থেকেই উত্তাল রয়েছে উত্তর প্রদেশ। ক্ষোভের উত্তাপ ভারতের অন্য এলাকাগুলোয় ছড়িয়েছে। ওই দিন আশিস মিশ্র গাড়ি চাপা দিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। তবে আশিস ও তাঁর বাবা অজয় মিশ্র এ অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন