- ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
- ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা
- আজ থেকে আবুধাবি রুটে ইতিহাদের সীমিত ফ্লাইট চলাচল শুরু
- ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
- ৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের
- ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৩২: রেড ক্রিসেন্ট
- পারস্য উপসাগর ও লোহিত সাগরে আটকা পড়েছে ফ্রান্সের ৬০টি জাহাজ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩
- তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণ
- কুয়েতে বিমানঘাঁটিতে ইরানের হামলা
- ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র
- ‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে হামলা: ইরান
- লেবানন সীমান্তে ইসরায়েলের মন্ত্রীর ছেলে আহত
- ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট
- ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান
- লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’: আয়ারল্যান্ড
- ইরাকের বসরায় ড্রোন হামলায় মার্কিন কোম্পানিতে আগুন
- ইরানি বাহিনী ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ‘অসাধারণ’ কাজ করছে: ট্রাম্প
- ‘কে কার সঙ্গে কথা বলছে’— ট্রাম্প সব জানেন, ইরানকে রাশিয়ার তথ্য দেওয়ার খবর প্রসঙ্গে হেগসেথ
- নিহত ৬ মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প
- বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন
- ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘নিঃশেষ’ করাই এখন ইরানের মূল কৌশল
- তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি সৌদি আরবের
- তেহরানের বিমানবন্দরে বড় হামলা: ভিডিওতে জ্বলন্ত উড়োজাহাজ ও ধোঁয়ার কুণ্ডলী
- ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা
- জর্ডানের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত
- ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার পর জেরুজালেমে বিস্ফোরণ
- দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ
- হামলার আতঙ্কের মধ্যে সীমিত পরিসরে খুলছে কাতারের আকাশপথ
- মার্কিন–ইসরায়েলি হামলায় রক্তিম তেহরানের আকাশ: সামাজিক মাধ্যমে ভিডিও
- হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাংকারে ইরানের হামলা
- তেহরান ও ইসফাহানে ইসরায়েলের ‘ব্যাপক আকারে’ নতুন দফা হামলা শুরু
- ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
- ৮৬ ক্ষেপণাস্ত্র ও ১৪৮ ড্রোন প্রতিহত করার কথা জানাল বাহরাইন
- আরব আমিরাতের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
- নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: আইআরজিসি
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’: ট্রাম্প
- ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে
- ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
- সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে তুরস্ক
- ১৬টি ইরানি বিমান ধ্বংস করার দাবি ইসরায়েলের
- মার্কিন হামলায় ইরানের ৪২ জাহাজ ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের
- ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা: আইআরজিসি
- ইসরায়েলের কিরিয়াত শমোনায় রকেট হামলা: হিজবুল্লাহ
- ইরাকের কুর্দিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
- লেবাননকে ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান নেতানিয়াহুর
- ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
- নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ
- কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা
- বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত
- ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
- অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি
- লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ৪১
- রিয়াদের কাছে আরও তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
- কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা: জ্বালানি ট্যাংক ও ভবনে আগুন
- লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলা
- ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরির আর দরকার নেই: ট্রাম্প
- শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান
- সৌদি আরব, কাতার ও কুয়েতে আরও হামলা: তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের
- ‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা
- ইসরায়েলি হামলার পর তেহরানের সড়কে ‘আগুনের নদী’
- ইসরায়েলের বিভিন্ন শহর ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি
- ইরাকের ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪
- মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি
- ইসরায়েলে তিনজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
- লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, স্বীকার করেছে ইসরায়েল
- ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
- রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত, একজন বাংলাদেশি অপরজন ভারতীয়
- আমেরিকার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশিদিন টিকবেন না: ট্রাম্প
- ইরানের তেল স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্র নয়: মার্কিন জ্বালানিমন্ত্রী
- ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু
- মোজতবা খামেনির প্রতি আইআরজিসির আনুগত্য প্রকাশ
- মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা
- ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩, আহত ২০০০
- সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাস কর্মীদের
- নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
- প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়াল
- বাহরাইনে ড্রোন হামলা, আহত অন্তত ৩২
- ইরাকে দুটি মার্কিন স্থাপনা নিশানা করে ড্রোন হামলা
- ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে হবে: ট্রাম্প
- ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা: ইসরায়েল
- মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্প ‘সন্তুষ্ট নন’: ফক্স নিউজ
- মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজটির মোট ১০৪ ক্রুর নিহতের তথ্য দিল ইরান
- বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা
- যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত
- মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা
- ইরানের উপকূলের সবচেয়ে কাছে থাকা মার্কিন রণতরির ছবি প্রকাশ
- ইরানের নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে পুতিন বললেন, তেহরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ রয়েছে
- ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি তুরস্কের
- ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় ১১ দেশ: জেলেনস্কি
- লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬
- লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা
- পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত
- শায়বাহ তেলক্ষেত্রের কাছে তিনটি ড্রোন ধ্বংসের দাবি সৌদির
- লেবাননের আল-নামিরিয়ায় নিহত ৭
- কাতার এয়ারওয়েজের ফ্লাইট বৃদ্ধি, ১২ মার্চ পর্যন্ত সময়সূচি ঘোষণা
- বাগদাদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
- ‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান
- খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান: ট্রাম্প
- পারস্য উপসাগরে বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া
- ইরান–ইসরায়েল যুদ্ধ শুরুর পর ট্রাম্প-পুতিন প্রথম ফোনালাপ
- হরমুজ প্রণালি দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছেন ট্রাম্প
- যুক্তরাষ্ট্র নয়, ইরান এ ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে: আইআরজিসি
- ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র: মেহের নিউজ
- ইরান–ইসরায়েল যুদ্ধে প্রাণহানি কত
- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ ‘ব্যর্থ’ হয়েছে: আরাগচি
- নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
- আজ ইরানে সবচেয়ে তীব্র হামলার দিন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- আটটি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের
- জার্মান চ্যান্সেলরের উদ্বেগ, ইরান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ‘কোনো যৌথ পরিকল্পনা নেই’
- হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত
- ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ
- ইসরায়েলি হামলায় লেবাননে চার ইরানি কূটনীতিক নিহত
- সুর নরম ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর, বললেন ‘অন্তহীন যুদ্ধ’ চায় না ইসরায়েল
- ইরান যুদ্ধে ১৫০ মার্কিন সেনা আহত
- বাগদাদে মার্কিন দূতাবাসের ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা
- ইরানের ১০টি ‘মাইন স্থাপনকারী’ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের
- ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ
- মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
- ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের
- হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের
- ইসরায়েলি হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়র নিহত
- তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা
- হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
- তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ
- ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু
- সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা
- আবুধাবি ও তেল আবিবে দূতাবাস, দুবাইয়ে কনস্যুলেট বন্ধ করল অস্ট্রেলিয়া
- ‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
- প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার
- আহত হলেও নিরাপদ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা
- হরমুজ প্রণালিতে পরপর ৩টি জাহাজে হামলা, একটিতে আগুন
- ইরানের নতুন নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ হিজবুল্লাহর
- ইরানের বন্দর এলাকা এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের
- নিজেদের বন্দরে হামলা হলে উপসাগরীয় দেশের বন্দরে পাল্টা হামলার হুমকি ইরানের
- হরমুজ প্রণালিতে আক্রান্ত থাই জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল : নয়াদিল্লি
- ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর
- বৈরুতে ৫০টি বহুতল ভবনে হামলা ইসরায়েলের
- ইরানে বিদ্যালয়ে হামলার জন্য ‘যুক্তরাষ্ট্রই দায়ী’
- বাহরাইনে জ্বালানি ট্যাংকে হামলা
- ইরাকি বন্দরে বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় নিহত ১
- ড্রোনের আঘাতে দুবাইয়ে আবাসিক ভবনে আগুন
- ২১টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
- ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, দাবি ট্রাম্পের
- ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
- দুই মাসের জন্য এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল
- ইরানের নতুন দফা হামলা: তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল
- ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
- ইরানের ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
- ইরাকে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা
- ইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহত
- লেবানন দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের
- ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার
- যুদ্ধ সত্ত্বেও ইরান ছাড়বে না রাশিয়ার রোসাটম
- প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
- ইরানের নতুন নেতার ঘোষণা, হরমুজ প্রণালি বন্ধই থাকবে
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
- তেলের দাম বেড়ে গেলে যুক্তরাষ্ট্র অর্থ আয় করবে: ট্রাম্প
- ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে: লারিজানি
- মোজতবা খামেনিকে নেতানিয়াহুর হুমকি, শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দাবি
- ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত
- রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- ইরাকের কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত, আহত বেশ কয়েকজন: মাখোঁ
- তেহরানের একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ
- লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, হিজবুল্লাহ সদস্যকে নিশানা করার দাবি
- দুবাইয়ে বিকট বিস্ফোরণ, আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন
- ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত
- ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রেভল্যুশনারি গার্ডস
- কুদস দিবসের মিছিলে ইরানে লাখো মানুষ, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন
- ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
- লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব
- ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আহত ২
- ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
- আজ রাতেই ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ
- মধ্যপ্রাচ্যে ২২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষয়ক্ষতি
- দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
- তেহরানে হাসপাতালের কাছে ‘প্রচণ্ড বিস্ফোরণ’
- খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত
- হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার কবলে ইসরায়েল
- লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত
- খারগ দ্বীপে মার্কিন হামলার ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প
- বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা
- ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে ‘উভচর’ যুদ্ধজাহাজ
- প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান
- ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ‘যখন ভেতর থেকে অনুভব করব’: ট্রাম্প
- ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ৬ মাসের শিশুসহ একই পরিবারের নিহত ছয়
- মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান
- ইরানের অনুমতি পেয়ে ভারতগামী দুটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে
- অবিলম্বে আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা খালি করার আহ্বান ইরানের
- হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প
- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে ইসরায়েল
- হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তায় অন্য দেশের সহযোগিতা চাইছেন ট্রাম্প
- লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের সাথে যুদ্ধ বন্ধে চুক্তির সময় এখনও আসেনি: ট্রাম্প
- তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
- মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স
- লেবাননে ইসরায়েলি হামলায় ১০৬ শিশুসহ এ পর্যন্ত নিহত ৮২৬
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।’
গতকাল শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তাঁর উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তাঁর একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’ অবশ্য খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প কারও নাম উল্লেখ করেননি। শুধু বলেন, ‘আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যাঁরা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।’
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে তিনি এখনো প্রস্তুত নন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির ক্ষেত্রে তাঁর কাছে কোন শর্তগুলো গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’ তিনি আরও বলেন, যেকোনো চুক্তি হতে হবে ‘অত্যন্ত জোরালো’।
চুক্তির শর্তাবলির বিস্তারিত জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট তা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি এই মুহূর্তে আপনাকে তা বলতে চাই না।’
সাক্ষাৎকারে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার তেল খাতের ওপর থেকে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘আমি চাই বিশ্বের জন্য তেলের সরবরাহ (স্বাভাবিক) থাকুক। আমি তেল চাই।’ তিনি জানান, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, বর্তমান সংকট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো ‘আবার বহাল করা হবে’।
ইরানবিরোধী লড়াইয়ে ইউক্রেনের সম্ভাব্য সহায়তার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ভলোদিমির জেলেনস্কি হলেন শেষ ব্যক্তি, যাঁর কাছ থেকে আমাদের সাহায্য প্রয়োজন।’
রুশ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর আগে যুক্তরাষ্ট্রকে ইরানি ড্রোন প্রতিহত করতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
গত মঙ্গলবার জেলেনস্কি জানিয়েছিলেন, নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ইউক্রেন।
তথ্যসূত্র: সিএনএন
জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন হামলা
জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন ছুড়েছে বিমান প্রতিরক্ষাবাহিনী। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
আগের লাইভটি পড়তে ক্লিক করুন: ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা এখন ‘সময়ের অপচয়’: ট্রাম্প
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
আজ শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: ডন
আজ থেকে আবুধাবি রুটে ইতিহাদের সীমিত ফ্লাইট চলাচল শুরু
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এয়ারলাইনসটি জানিয়েছে, যেসব যাত্রীর নতুন করে চালু হওয়া ফ্লাইটে বুকিং নিশ্চিত হয়েছে বা যাদের সঙ্গে ইতিহাদ কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে যান।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন।
কোলিভান্দ আরও জানান, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোলিভান্দ উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই ছিল ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা’।
তথ্যসূত্র: আল–জাজিরা
এমকিউ–হারমেস ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ–নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে আরও জানানো হয়, তেহরানের আশপাশে আরেকটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।
৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে ৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা ইরানের তিনটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৩২: রেড ক্রিসেন্ট
ইরানে গত শনিবার শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
পারস্য উপসাগর ও লোহিত সাগরে আটকা পড়েছে ফ্রান্সের ৬০টি জাহাজ
পারস্য উপসাগরে ফ্রান্সের ৫২টি জাহাজ আটকা পড়েছে। এ ছাড়া লোহিত সাগরে আটকে আছে আরও আটটি জাহাজ।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো এ তথ্য জানিয়েছেন। এই অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৩
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার ইসরায়েলি হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৮৩ জন।’
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে যে তাঁদের উত্তরের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (৩ দশমিক ১১ মাইল) মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণ
তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে আজ শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।
এদিকে ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
কুয়েতে বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
পারস্য উপসাগরে ৫২টি ফরাসি জাহাজ আটকা পড়েছে: ফ্রান্স
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য নিশ্চিত করেছেন।
ফরাসি গণমাধ্যম সি-নিউজ/ইউরোপ-১ কে দেওয়া এক সাক্ষাৎকারে তাবারো বলেন, ‘পারস্য উপসাগরে বর্তমানে নির্দিষ্ট করে বলতে গেলে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।’
গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে তেল–গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়।
সূত্র: আল জাজিরা
কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে’ আরও হামলার হুঁশিয়ারি
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরও হামলা চালানো হবে।
ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘণ্টা এই হামলা চলতে থাকবে।’
সূত্র: আল জাজিরা
যুদ্ধ শুরুর পর ইরানে প্রথমবারের মতো বি২ বিমান থেকে বোমা ফেলল যুক্তরাষ্ট্র
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সপ্তম দিনে আজ শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি২ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। আর ইসরায়েল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে।
ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের তীব্রতা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে’।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা (ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম) নিক্ষেপ করেছে।
সূত্র: আল জাজিরা
‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে হামলা: ইরান
ইসরায়েলে সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লব গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে’ হামলা চালানো হয়েছে। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ‘বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে’ হামলা চালানো হয়।
এর আগে ইসরায়েলের বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা
ইরানের সশস্ত্র বাহিনী আজ শুক্রবার জানিয়েছে, তারা কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এতে ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা ‘খতম–আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিওর প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে আঘাত হানা হয়েছে এবং এটি জ্বলছে।
সূত্র: আল জাজিরা
লেবানন সীমান্তে ইসরায়েলের মন্ত্রীর ছেলে আহত
লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন।
ইসরায়েলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা।
তেহরান ও ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চালিয়েছে।
কোম শহরে হামলা
ইরানের কোম শহরের অন্তত তিনটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কোমের একটি শিল্প এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর ওই হামলা চালানো হয়।
ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।
সূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে হতাহত কত
* গত শনিবার থেকে ইরানে হামলায় মোট নিহত হয়েছেন ১৩২০
* ২ হাজারের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
* আহতদের ৬২৫ এর বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
* ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষেপণাস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
* আহত সবচেয়ে কম বয়সী লোরেস্তান প্রদেশের পোলডোখতার থেকে আসা চার মাস বয়সী একটি মেয়ে শিশু। সবচেয়ে প্রবীণ হলেন ৯৪ বছর বয়সী একজন নারী, যিনি কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ থেকে এসেছেন।
* ৮ স্বাস্থ্যকর্মী নিহত, ৩০ জন স্বাস্থ্যকর্মী আহত ।
সূত্র: ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রিসেন্ট
লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের ৮ সেনা আহত
লেবানন সীমান্তে হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে কে ওই হামলা চালিয়েছে, তা উল্লেখ করেনি ইসরায়েল।
গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট
রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়—এমন তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে মস্কো।
ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়া ঠিক ইরানকে কতটা সমর্থন দিচ্ছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে বের করার সক্ষমতা কমেছে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন করার অভিযোগ সম্পর্কে মন্তব্য করেননি।
ওয়াশিংটনে রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার মিশন এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
সূত্র: আল জাজিরা।
ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।
২৩ তম দফায় হামলা শুরু করেছে আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের ২৩ তম দফায় হামলা।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।
আইআরজিসির এই বিবৃতি এমন সময় এল, যখন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ইরানের জন্য সম্ভাব্য নতুন নেতৃত্ব খুঁজছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের পরবর্তী নেতৃত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের খুঁজছে। আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকা জরুরি।
লেভিট সাংবাদিকদের বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সরকার বেশ কিছু নাম পর্যালোচনা করছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
ইরানের প্রতি ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’র ব্যাখ্যা দিয়েছেন লেভিট। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বলতে চেয়েছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে তিনি যখন মনে করবেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরান আর হুমকি নয় এবং অপারেশন এপিক ফিউরির লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে, তখন ইরান বাস্তবে নিঃশর্ত আত্মসমর্পণের পর্যায়ে থাকবে। তাঁরা মুখে তা বলুক বা না বলুক।’
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যোগ দিলে ইউরোপীয় দেশগুলোও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: ইরান
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি এই আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যোগ দেয়, তবে তারাও ইরানের পাল্টা হামলার ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাখত-রাভানচি বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, তারা যেন এই আগ্রাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত না হয়।’
ইরানের এ মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনে অংশ নেয়... তবে নিশ্চিতভাবে তারা ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হবে।’
সূত্র: আল-জাজিরা
লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় ঘানার ২ শান্তিরক্ষী বাহিনীর সদস্য আহত
দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ঘানা ব্যাটালিয়নের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন সৈন্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ঘানার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে এই হামলা ঘটে। এতে ওই শিবিরের কর্মকর্তাদের ভোজনশালা (মেস হল) সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের বর্তমানে জাতিসংঘ ঘাঁটির একটি মেডিকেল বাঙ্কারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ঘানা সরকার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল–জাজিরা
নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের ‘ভৌগোলিক প্রতারণা’র অভিযোগ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘শ্রোতাদের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে প্রতারণা’ করার অভিযোগ তুলেছেন।
পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণের উদ্দেশে কথা বলার সময় নেতানিয়াহু ‘স্বাধীনতা’র বুলি আওড়ান। কিন্তু যখন নিজের ‘কট্টর ইহুদিবাদে বিশ্বাসী শ্রোতাদের’ সামনে কথা বলেন, তখন তিনি ইরানিদের ‘আমালেক’ বলে অভিহিত করেন। আমালেক হলো বাইবেলে বর্ণিত একটি প্রাচীন গোষ্ঠী, যাদের চরম মন্দ ও ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করা হয়।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন নাগরিকদের সামনে কথা বলার সময় নেতানিয়াহু কেবল ইরানের ‘পারমাণবিক হুমকি’র বিষয়টিকে বড় করে তুলে ধরেন।
সূত্র: আল-জাজিরা
ইরানের নাতানজে বিকট বিস্ফোরণের শব্দ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
নাতানজে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত। ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং চলমান যুদ্ধ উভয়ে সময়ে এই এলাকায় ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে।
সূত্র: আল–জাজিরা
ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড
বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড পূর্ব ভূমধ্যসাগর থেকে সুয়েজ খাল অতিক্রম করে এখন লোহিত সাগরে অবস্থান নিয়েছে। গত কয়েক দিন এটি ভূমধ্যসাগরে মোতায়েন ছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দুটি বড় সামরিক অভিযানে এই রণতরি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। প্রথমটি ছিল বছরের শুরুতে ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে আটক করা এবং দ্বিতীয়টি হলো ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ।
সূত্র: আল-জাজিরা
‘জরুরি রুট’ দিয়ে কাতারের আংশিক বিমান চলাচল শুরু
কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশে আংশিক বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে। কাতার নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে ‘সীমিত ক্ষমতাসম্পন্ন বিশেষ জরুরি আকাশপথ’ দিয়ে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তেহরানের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ আকাশপথ বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতির মধ্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে কাতার এই সীমিত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরাকের এরবিলে হোটেলে ড্রোন হামলা
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ‘এরবিল আরজান বাই রোটানা’ হোটেল লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এর আগে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সতর্ক করেছিল, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিদেশিদের যাতায়াত আছে এমন হোটেল লক্ষ্যবস্তু করতে পারে।
সূত্র: আল–জাজিরা
পারস্য উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শুক্রবার এক ফোনালাপে তিনি এই সমবেদনা জানান।
ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, ‘রাশিয়ার নীতিগত অবস্থান হলো, অবিলম্বে শত্রুতা বন্ধ করা এবং দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসা প্রয়োজন।’
পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান, তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: আরটি ও আল-জাজিরা
হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা চলবে: ইরান
ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে চলমান যুদ্ধের কারণে এই পথে জাহাজ চলাচল কমে গেছে।
মুখপাত্রটি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে এর নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজকে নিতে হবে।’
ইরানের এ মুখপাত্র কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জায়নবাদী রাষ্ট্র (ইসরায়েল) বা আমেরিকার কোনো জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তবে আমরা সেটিকে লক্ষ্যবস্তু করব।’
সূত্র: আল-জাজিরা
কাতারে ইরানের ১০টি ড্রোন হামলা, প্রতিহত ৯টি
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটি ইরান থেকে আসা দফায় দফায় ড্রোন হামলার শিকার হয়েছে। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা মোকাবিলা করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার কাতার লক্ষ্য করে মোট ১০টি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে ৯টি ড্রোন সফলভাবে মাঝআকাশে ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।
দশম ড্রোনটি একটি জনশূন্য এলাকায় আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: আল-জাজিরা
ইরানের কূটনীতিকদের প্রতি ট্রাম্পের ‘পক্ষত্যাগের’ আহ্বান প্রত্যাখ্যান দেশটির কূটনীতিকদের
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক মিশনগুলোর প্রধানেরা এক যৌথ খোলা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প ইরানি কূটনীতিকদের পক্ষত্যাগ করে দলছুট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেটার জবাবে এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে কূটনীতিকরা বলেন, মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক এই লজ্জাজনক মন্তব্য ইরানের বাস্তবতাকে বুঝতে তাঁদের ব্যর্থতার আরেকটি প্রমাণ। এটি ইরানি জাতি এবং আমাদের জাতীয় ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তাঁদের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ।’
তাঁরা যোগ করেন, ‘মাতৃভূমির প্রতি আনুগত্য এবং নিজের জীবনের বিনিময়ে হলেও ইরানকে রক্ষা করার যে আদর্শ, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।’
সূত্র: আল-জাজিরা
জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরমসীমা বা রেড লাইন মানছে না। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেওয়া এক বক্তব্যে ইরাভানি এ মন্তব্য করেন।
ইরাভানি বলেন, এই দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্রসহ জনবহুল বেসামরিক এলাকা এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।’
সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ
ইরানের পরবর্তী নেতা নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরাভানি। তিনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে আন্তর্জাতিক নীতি, তার চরম লঙ্ঘন।
ইরাভানি স্পষ্ট জানিয়ে দেন, ‘ইরান একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ কখনো গ্রহণ করবে না এবং তা হতে দেবে না।’
সূত্র: আল-জাজিরা
অস্ত্র উৎপাদন ৪ গুণ বাড়াতে রাজি মার্কিন কোম্পানিগুলো: ট্রাম্প
শীর্ষস্থানীয় মার্কিন অস্ত্র নির্মাতাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা অত্যাধুনিক শ্রেণির সমরাস্ত্র উৎপাদন চার গুণ বাড়াতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের কার্যত অন্তহীন সরবরাহ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ইরান ও সম্প্রতি ভেনেজুয়েলায় এসব অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি জানান, পর্যাপ্ত মজুত থাকলেও এসব অস্ত্রের ক্রয়াদেশ (অর্ডার) আরও বাড়ানো হয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষক মার্ক কানসিয়ান বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান পর্যায়ের স্বল্পপাল্লার সংঘাত ‘প্রায় অনির্দিষ্টকাল’ চালিয়ে যেতে সক্ষম।
তবে কানসিয়ান সতর্ক করেন, যত বেশি সময় ধরে যুদ্ধ চলবে, লক্ষ্যবস্তুর সংখ্যা তত কমে যাবে। এর মানে হলো অভিযানের গতি ধীরে ধীরে কমে আসবে।
সূত্র: বিবিসি
যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিরিয়া ও লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ মাখোঁর
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সিরিয়া ও লেবাননের প্রেসিডেন্টদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে মাখোঁর এই আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাখোঁ লিখেন, ‘এই সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে নিয়ে সে লক্ষ্যে কাজ করছে। সিরিয়া ও লেবাননসহ অঞ্চলের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।’
জাতিসংঘের কেন্দ্রে ইসরায়েলের হামলার নিন্দা
লেবাননে জাতিসংঘের একটি কেন্দ্রে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মাখোঁ। দক্ষিণ লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ঘানা ব্যাটালিয়নের সদর দপ্তরে ওই হামলায় দুজন ঘানার সেনা গুরুতর আহত হয়েছেন।
মাখোঁ বলেন, ‘দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে শান্তিরক্ষীদের ওপর এই অগ্রহণযোগ্য হামলার আমি তীব্র নিন্দা জানাই।’
সিরিয়া ও লেবাননের প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনার পর মাখোঁ আবারও দেশ দুটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সন্ত্রাসবাদের কোনো সুযোগ দেওয়া হবে না এবং ফ্রান্স বিষয়টি নিশ্চিত করবে।
সূত্র: আল-জাজিরা ও বিবিসি
যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে পৌঁছেছে মার্কিন বোমারু বিমান বি-১
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি বি-১ ল্যান্সার বোমারু বিমান পৌঁছেছে। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে সম্মত হন। এর আগে অসম্মতি জানালেও এখন তিনি ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাতে প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে এই অনুমতি দিলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ‘দ্য বোন’ ডাকনামের এই বি-১ বোমারু বিমানটি একটি দূরপাল্লার সুপারসনিক যুদ্ধবিমান। এটি মার্কিন বিমানবাহিনীর দ্রুততম বোমারু বিমান হিসেবে পরিচিত।
সূত্র: বিবিসি
ইরানে এক সপ্তাহে ৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: মার্কিন সেনাবাহিনী
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, গত এক সপ্তাহে ইরানে ৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহ আগে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে মার্কিন বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক হালনাগাদ তথ্যে সেন্টকম আরও জানায়, এই সময়ের মধ্যে তারা ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।
সূত্র: আল-জাজিরা
ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা
ইরাকের বাগদাদ সামরিক বিমানবন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একটি গুদামে আগুন লেগেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো দাপ্তরিক বিবৃতি পাওয়া যায়নি।
এর মাত্র এক ঘণ্টা আগে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। কর্মকর্তারা জানান, বাগদাদের পশ্চিমে আবু ঘুরাইব এলাকা থেকে একটি গাড়ি ব্যবহার করে এই রকেট ছোড়া হয়েছে। রকেটগুলো খোলা জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী অতিরিক্ত রকেটসহ ওই গাড়িটি জব্দ করেছে এবং তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত তিন দিনে বাগদাদ বিমানবন্দর এলাকায় বেশ কয়েকবার ড্রোন হামলা হয়েছে।
পৃথক এক ঘটনায় জানা গেছে, ইরাকের বসরায় তেল ও জ্বালানি খাতে কর্মরত একটি মার্কিন কোম্পানি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
সূত্র: আল-জাজিরা
সৌদি আরবকে ‘সহযোগিতা দিতে প্রস্তুত’ যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ায় রিয়াদের প্রতিরক্ষায় ব্রিটেনের সমর্থনের অঙ্গীকার করেছেন।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, স্টারমার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্রিটিশ যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং একটি ডেস্ট্রয়ার পাঠানোর কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সৌদি আরবের সুরক্ষায় যুক্তরাজ্য ‘সহযোগিতা দিতে প্রস্তুত’।
বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা পারস্পরিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন।
সূত্র: আল–জাজিরা
তেহরানে নতুন করে ইসরায়েলি হামলা, বিকট বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার ভোরে শহরটিতে আবারও হামলা শুরু হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেহরানে ‘ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে।
আল–জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয় গতকাল তেহরানের এক নারী বাসিন্দা জানান, ‘এখন প্রায় প্রতিদিন এবং প্রতি কয়েক ঘণ্টা পরপর হামলা হচ্ছে।’
ইসরায়েলের সেনাবাহিনী এ হামলাকে তাদের অভিযানের ‘পরবর্তী ধাপ’ হিসেবে বর্ণনা করেছে।
সূত্র: বিবিসি ও আল–জাজিরা
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’: আয়ারল্যান্ড
লেবাননের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ এবং ইসরায়েল—উভয় পক্ষের হামলার নিন্দা জানিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে ম্যাকএন্টি বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতি ‘খুব উদ্বেগজনক’ এবং এটি দেশটির গত কয়েক বছরের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।
লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর হামলার নিন্দা জানিয়ে এটাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি। আয়ারল্যান্ডের সেনাপ্রধানের সঙ্গেও এ বিষয়ে তাঁর কথা হয়েছে।
আইরিশ মন্ত্রী ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহর সমালোচনা করে বলেন, এতে লেবানন আরও অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে পড়বে। অন্যদিকে, দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের ‘অসম বিমান হামলা ও স্থল অভিযান’ এবং বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশেরও নিন্দা জানান তিনি।
ম্যাকএন্টি নিশ্চিত করেছেন, দক্ষিণ লেবাননে মোতায়েন করা সব আইরিশ শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিরাপদ আছেন।
সূত্র: আল-জাজিরা
ইরাকের বসরায় ড্রোন হামলায় মার্কিন কোম্পানিতে আগুন
ইরাকের বসরায় বিদেশি তেল কোম্পানিগুলোর কর্মীদের একটি কম্পাউন্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে মার্কিন প্রতিষ্ঠান হ্যালিবার্টন এবং কেবিআরের অফিস ও গুদামে আগুন লেগেছে।
বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, হামলার পর ওই কম্পাউন্ডের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোনটি সরাসরি মার্কিন কোম্পানিগুলোর স্থাপনা লক্ষ্য করে আঘাত হেনেছে।
সূত্র: আল-জাজিরা
ইরানি বাহিনী ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ‘অসাধারণ’ কাজ করছে: ট্রাম্প
হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার ইরান সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনী ‘অসাধারণ’ সাফল্য পাচ্ছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) সেনাবাহিনী শেষ। তাদের নৌবাহিনী শেষ। তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের দুই স্তরের নেতৃত্ব শেষ হয়ে গেছে। এখন তারা তৃতীয় স্তরের নেতৃত্ব দিয়ে চলছে। তাদের বিমানবাহিনী পুরোপুরি নিশ্চিহ্ন।’
ট্রাম্প যোগ করেন, ‘তাদের ৩২টি জাহাজ ছিল। এই ৩২টি জাহাজের সবগুলো সমুদ্রের তলদেশে।’
সূত্র: বিবিসি
বাহরাইন ও কাতারের পাশে থাকার ঘোষণা আমিরাতের
বাহরাইনে অবস্থিত কাতার নৌবাহিনীর আবাসন এলাকায় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দেশটি বাহরাইন ও কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলা বাহরাইনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। এটি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশসহ পুরো অঞ্চলের নিরাপত্তার ওপর একটি বিপজ্জনক আঘাত।’
সূত্র: আল-জাজিরা
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ধ্বংস করেছে। আকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে মন্ত্রণালয় থেকে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা
‘কে কার সঙ্গে কথা বলছে’— ট্রাম্প সব জানেন, ইরানকে রাশিয়ার তথ্য দেওয়ার খবর প্রসঙ্গে হেগসেথ
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন খবরের প্রেক্ষিতে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গতকাল শুক্রবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।
হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাঁদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, ‘আমাদের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’
এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান, তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
সূত্র: বিবিসি
নিহত ৬ মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প
ইরানের হামলায় কুয়েতে নিহত ছয় মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভা এয়ারফোর্স ঘাঁটিতে তাঁদের কফিন গ্রহণ করা হবে।
গত রোববার (১ মার্চ) কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকা পোর্ট শুয়াইবায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন কমান্ড সেন্টারে ড্রোন হামলায় এই সেনারা প্রাণ হারান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পরদিনই এই হামলার ঘটনা ঘটেছিল।
সূত্র: আল-জাজিরা
বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার সকালে দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজার খবর নিশ্চিত করেছে। নাগরিকদের ‘শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘নিঃশেষ’ করাই এখন ইরানের মূল কৌশল
গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দক্ষিণের নেগেভ মরুভূমির বীরশেবা এবং একেবারে উত্তরাঞ্চলে নতুন করে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান কৌশল হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব চাপে রাখা। অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুত কমিয়ে ফেলাই তাদের মূল লক্ষ্য।
এর মাধ্যমে ইরান বিশ্বকে এটিও দেখাতে চায়, এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান, জাহাজ ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলার পরও তাদের পাল্টা হামলা চালানোর সক্ষমতা ফুরিয়ে যায়নি। তারা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে হামলা চালানোর সক্ষমতা রাখে।
সূত্র: আল-জাজিরা
তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ঠেকিয়ে দিয়েছে।
ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এলাকাটিতে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। শায়বাহ তেলক্ষেত্রই এই হামলার লক্ষ্য ছিল।
সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর তথ্যমতে, এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।
এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল।
সূত্র: বিবিসি
শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না ইরান
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) জানিয়েছে, ইতালির ভেরোনায় গত শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া শীতকালীন গেমসে ইরানের একমাত্র অ্যাথলেট অংশ নেবেন না।
আইপিসির বক্তব্য অনুযায়ী, চলমান যুদ্ধের কারণে ইরানের ক্রস-কান্ট্রি স্কিয়ার আবুলফজল খাতিবি মিয়ানাই ইতালিতে যেতে পারবেন না।
২৩ বছর বয়সী এই স্কিয়ার গত দুটি শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ইতালিতে শুরু হওয়া প্যারালিম্পিকে আগামী মঙ্গলবার তাঁর একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।
সূত্র: আল-জাজিরা
তেহরানের বিমানবন্দরে বড় হামলা: ভিডিওতে জ্বলন্ত উড়োজাহাজ ও ধোঁয়ার কুণ্ডলী
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
গতকাল শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল।
এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।
নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।
তথ্যসূত্র: বিবিসি
ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে।’
তথ্যসূত্র: আল–জাজিরা
জর্ডানের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত
জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সেখান থেকে আল-জাজিরার প্রতিনিধি এ কথা জানিয়েছেন।
আকাবা দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের ঠিক উল্টো পাশে অবস্থিত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।
স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ শনিবার ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
অস্ত্রের এ প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার পর জেরুজালেমে বিস্ফোরণ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজার পর আজ শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সক্রিয় রয়েছে’।
তথ্যসূত্র: গালফ নিউজ
দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ
উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহের মাথায় আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।
দুবাইয়ে দুটি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘দেশের নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
তথ্যসূত্র: ডন
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: বাংকারে লাখ লাখ ইসরায়েলি
গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখেছে ইসরায়েলি বাহিনী।
এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে (বাংকারে) অবস্থান করতে হয়েছে।
ইসরায়েলের বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে; যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত ১০০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে।
তবে এ পর্যন্ত ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলিদের দাবি, এটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে ইরানের দুর্বল সক্ষমতাকে ফুটিয়ে তুলছে। আর এর কারণ হিসেবে ইসরায়েল তাদের ভাষায় নিজেদের ‘সাফল্য’কে কৃতিত্ব দিচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
হামলার আতঙ্কের মধ্যে সীমিত পরিসরে খুলছে কাতারের আকাশপথ
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।
কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।
কাতার সরকারের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তাদের সামরিক বাহিনী।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল শুক্রবার দেশটি ৯টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন–ইসরায়েলি হামলায় রক্তিম তেহরানের আকাশ: সামাজিক মাধ্যমে ভিডিও
ইরানের আকাশে বিশাল অগ্নিকুণ্ডলী ও ঘন ধোঁয়া দেখা যাচ্ছে—এমন কিছু ছবি প্রকাশ হয়েছে। এ আগুন ও ধোঁয়া তেহরানের প্রধান এবং ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরের দিক থেকে উঠতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এ ছবিগুলো নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে।
রয়টার্স জানিয়েছে, তারা ভিডিওটির সঠিক তারিখ যাচাই করতে না পারলেও ৭ মার্চের আগে ইন্টারনেটে এই ফুটেজের পুরোনো কোনো সংস্করণ খুঁজে পায়নি।
তথ্যসূত্র: বিবিসি
কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধ্বংস করে দেওয়া হবে: আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা আজ শনিবার সকালে ইরাকের কুর্দি–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাঁদের ধ্বংস করে দেওয়া হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাংকারে ইরানের হামলা
উপসাগরীয় অঞ্চলে ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিষিদ্ধ এবং পরিস্থিতি অনিরাপদ হওয়া সত্ত্বেও নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালে ‘আইন লঙ্ঘনকারী ট্যাংকারটির’ ওপর এ হামলার ঘটনা ঘটে।
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রিমা একটি তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাংকার; যা মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।
তথ্যসূত্র: আল–জাজিরা
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করা হবে না: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরান ও ইসফাহানে ইসরায়েলের ‘ব্যাপক আকারে’ নতুন দফা হামলা শুরু
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা তেহরান ও ইসফাহানে ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ‘ব্যাপক আকারে’ নতুন দফা বিমান হামলা শুরু করেছে।
আজ শনিবারের এ হামলার বিষয়ে আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিল।
তথ্যসূত্র: বিবিসি
ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে:
৫,৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট
১,০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান
১৪টি চিকিৎসা কেন্দ্র
৬৫টি বিদ্যালয়
১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
৮৬ ক্ষেপণাস্ত্র ও ১৪৮ ড্রোন প্রতিহত করার কথা জানাল বাহরাইন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড আজ শনিবার এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বাসভঙ্গকারীদের আক্রমণ’ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
আরব আমিরাতের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার কিছুক্ষণ আগে ওই হামলা চালানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনও পর্যন্ত এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি।
সূত্র: আল জাজিরা
লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল
লেবাননে গত সোমবার থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে গতকাল রাতভর হামলা চালানো হয়েছে। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করতে হামলা অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, গতকাল রাতভর লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকায় হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলেছে যে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় দুটি রাদওয়ান কমান্ড সেন্টারেও আঘাত করা হয়েছে।
হিজবুল্লাহর এলিট কমান্ডো ইউনিট রাদওয়ান ফোর্স নামে পরিচিত।
সূত্র: বিবিসি
নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: আইআরজিসি
ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ২৫ তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান।
আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই অভিযানে হাইপারসোনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল।
সূত্র: আল জাজিরা
ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’। তিনি দাবি করেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আজ শনিবার বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। ‘আর তাদের দিকে হামলা চালাবে না’ বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।’
এর আগে আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন।
ট্রাম্পের দাবি অসত্য
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা 'পুরোপুরি মিথ্যা' বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।
বিশ্লেষক হামিদরেজা বলেন, ইরান তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘খুব স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।
সূত্র: আল জাজিরা
ড্রোন ভূপাতিত করেছে কুয়েত
কুয়েতের ন্যাশনাল গার্ড বলেছে, তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
গতকাল কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে জানিয়েছিল, তারা দেশটির দক্ষিণাঞ্চলে ১২টি ইরানি ড্রোন এবং ১৪টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
সূত্র: আল জাজিরা
ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা।
আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর’ জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।
ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে। যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে।
সূত্র: সিএনএন
ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তা প্রতিহত করার জন্য প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ফোন, ইরান বিষয়ে সংলাপের চেষ্টা চালাচ্ছে তুরস্ক
ইরান বিষয়ে সংলাপের পরিবেশ তৈরি করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোয়ানি। আজ শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান এ কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ইরানের বিষয়ে সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আরও কিছু করা যেতে পারে। তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আঙ্কারা ইরানের ওপর হামলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় মারাত্মক ক্ষতি করতে পারে।
সূত্র: আল জাজিরা
সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে তুরস্ক
সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
সূত্রটি জানায়, তুর্কি সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। চলমান পর্যায়ক্রমিক পরিকল্পনায় এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের কথা বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
১৬টি ইরানি বিমান ধ্বংস করার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গতরাতে তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাতভর তেহরানজুড়ে হামলা চালানো হয়েছে। এ সময় মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালানো হয়। ধ্বংস করা হয় ১৬টি বিমান।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বিমানবন্দরটি পরিচালনা করতো কুদস ফোর্স। লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের কেন্দ্র হিসেবে বিমানবন্দরটি ব্যবহৃত হয়েছিল।
এই দাবিগুলি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
মার্কিন হামলায় ইরানের ৪২ জাহাজ ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
ফ্লোরিডায় আজ শনিবার এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে। দেশটির বিমানবাহিনীর সক্ষমতা ও টেলিযোগাযোগ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।
ট্রাম্প বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাঁর দাবি, সেই হামলাগুলো আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল।
ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ‘বিশ্বের উপকার করেছে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বর উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ০ থেকে ১০ এর স্কেলে তাঁর দেশের ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতির মান হলো ১৫।
ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি।’
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ।’
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৯৪
লেবাননে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। গত সোমবার থেকে দেশটিতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান–সমর্থিত সশস্ত্রগোষ্ঠীর বিরুদ্ধে এই হামলা চলছে বলে জানিয়েছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, গত সোমবার থেকে হামলায় ২৯৪ জন নিহত ও ১ হাজার ২৩ জন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা: আইআরজিসি
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বলেছে, কেশমের একটি পানির প্ল্যান্টের ওপর মার্কিন হামলার জবাবে হিসেবে এই হামলা চালানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছে কাতার
কাতার লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, কাতারের সশস্ত্র বাহিনী সেই হামলা ঠেকিয়েছে।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা সাফেদের কাছাকাছি একটি ইসরায়েলি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলের আইন জেইতিম ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে হিজবুল্লাহর এই দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের কিরিয়াত শমোনায় রকেট হামলা: হিজবুল্লাহ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার রাতে তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এই হামলা চালানো হয়।
এর আগে, হিজবুল্লাহ জানিয়েছিল যে তারা একই শহর লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বেশ কিছু ড্রোন হামলা করেছে।
সূত্র: আল–জাজিরা
ইরাকের কুর্দিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
আল–জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করার চেষ্টা করছিল।
এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল–জাজিরা
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা
‘ইরানি হামলা’ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন মুবারক বিন ফাদেল আল মাজরুই বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আলোচনার মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা অংশীদারত্ব শক্তিশালী করা এবং যৌথ সামরিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত করা।
এই আলোচনায় দক্ষিণ কোরিয়া, গ্রিস, ইতালি এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন।
সূত্র: আল–জাজিরা
লেবাননকে ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানের উদ্দেশ্যে বলেছেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার দায়িত্ব এখন তাদের ওপর।
এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা আপনাদের (লেবানন সরকার) দায়িত্ব। যদি আপনারা এটি না করেন, তবে হিজবুল্লাহর আগ্রাসনের ফলে লেবাননকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। এখন সময় এসেছে আপনাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার। আমাদের সম্প্রদায় ও নাগরিকদের রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তার সবকিছুই করব।’
উল্লেখ্য, ২০২৪ সালের যুদ্ধবিরতি ও গত ২ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া সরাসরি যুদ্ধের মধ্যবর্তী পুরো সময়জুড়ে ইসরায়েল লেবাননের রাজধানীসহ বিভিন্ন স্থানে ইচ্ছামতো হামলা চালিয়ে গেছে।
সূত্র: আল–জাজিরা
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার একটি সড়কে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ‘সিভিল ডিফেন্স বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করছে ও সেখান থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে।
ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি অবস্থার বিষয় বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে এমন পরিস্থিতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই।
মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ায় আরও ২৯৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ক্রয় করবে।
২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় গণহত্যা চালানোর সময় সম্ভবত এই ধরনের ভারী গোলাবারুদ ব্যবহার করেছে।
সূত্র: আল–জাজিরা
আইআরজিসির জ্বালানি সংরক্ষণাগারে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে বেশ কয়েকটি জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে।
এক্স বার্তায় বলা হয়, সম্প্রতি হামলা চালানো এসব সংরক্ষণাগারের মালিক ইরানের রেভোল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
তথ্যসূত্র: আল–জাজিরা
আটটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদির
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে।
তবে এই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে বা কারা এই ড্রোনগুলো পাঠিয়েছে করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আল–জাজিরা
নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ
নরওয়ের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিস্ফোরণটি কেন ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
সূত্র: রয়টার্স
কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এক্সে দেওয়া একটি বিবৃতিতে দেশটির সরকার বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আল–জাজিরা
বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত
লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল–জাজিরা অ্যারাবিক এই তথ্য জানিয়েছে।
ইরাকে ড্রোন ভূপাতিত করল কুর্দি বাহিনী
উত্তর ইরাকের সুলাইমানিয়াহ অঞ্চলে কুর্দি পেশমার্গা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। কুর্দি অধ্যুষিত এই অঞ্চলটিতে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে বলে সংবাদমাধ্যম রুদাও জানিয়েছে।
রুদাও-এর পক্ষ থেকে এক্সে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে একটি লক্ষ্যবস্তুকে কুর্দি বাহিনী গুলি করার পর সেখানে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
শনিবার গভীর রাতে রুদাও আরও জানিয়েছে যে, কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী এরবিলের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে মার্কিন বাহিনী শহরটিকে লক্ষ্য করে আসা পৃথক একটি ড্রোন প্রতিহত করেছে।
কুয়েতের সামাজিক নিরাপত্তা কার্যালয়ে হামলা
কুয়েতের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পাবলিক ইনস্টিটিউশনে একটি হামলা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় কার্যালয়ের প্রধান ভবনের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন দফায় দফায় বিমান হামলা মোকাবিলা করার কথা জানাচ্ছিল এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হামলার এমন খবর আসল। আল-জাজিরা
রিয়াদের কূটনৈতিক পাড়ায় ড্রোন প্রতিহত
রিয়াদের কূটনৈতিক এলাকায় চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদি বাহিনী। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় কোনো অবকাঠামোগত ক্ষতি বা বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় প্রবেশ করা অন্তত ১৫টি ড্রোনকে ভূপাতিত করেছে।
ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।
এপির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এ প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের’ (ইসরায়েল) আক্রমণকে দায়ী করেছে।
উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তেহরানের যেসব জায়গায় তারা হামলা চালিয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী ‘বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের’ কাজে ব্যবহার করত।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি
ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও ‘অন্তত’ ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এ বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অভিযান অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘‘শয়তানি সাম্রাজ্য’’ গুঁড়িয়ে দিয়েছি।’
আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ৪১
লেবাননে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বিশেষ বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ক্রমেই তীব্র হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এ ঘটনা ঘটল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাতে এ অভিযান চালায় ইসরায়েল। পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে চালানো ইসরায়েলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হন। আহত ৪০ জন।
সাম্প্রতিক হিজবুল্লাহ–ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ অঞ্চল।
নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্য আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, এর মধ্যে শিশুদের নামও আছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের নবি চিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা।
গতকাল শনিবার গ্রামটির কবরস্থানের এক কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইশারা করে বলেন, ইসরায়েলিরা ভেবেছিল, নিখোঁজ ইসরায়েলির দেহাবশেষ এখানে আছে। কিন্তু এখানে কিছুই ছিল না।
রিয়াদের কাছে আরও তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রিয়াদের কাছে আরও তিনটি ড্রোন ভূপাতিত করার মাধ্যমে তারা আরেকটি হামলা নস্যাৎ করে দিয়েছে।
এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে রিয়াদের কূটনৈতিক পাড়ায় একটি ড্রোন হামলা প্রতিহত ও অন্তত ১৫টি ড্রোন গুলি করে নামানোর খবর জানিয়েছিল মন্ত্রণালয়টি।
তথ্যসূত্র: আল–জাজিরা
কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা: জ্বালানি ট্যাংক ও ভবনে আগুন
কুয়েত সরকার বলেছে, কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে।
কুয়েত আরও জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলা
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে আল-জাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে।
এর আগে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের মারবা শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরির আর দরকার নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরি মোতায়েনের দরকার নেই।
গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর ট্রাম্পের কাছ থেকে এমন বক্তব্য এল।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরির একটি এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের এককালের মহান মিত্র যুক্তরাজ্য, সম্ভবত সব মিত্রের চেয়ে সেরা, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে।
ট্রাম্প তাঁর পোস্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোঁচা মারেন। লেখেন, ‘ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার। আমাদের আর এগুলোর (রণতরি) প্রয়োজন নেই। কিন্তু আমরা মনে রাখব। আমরা এমন মানুষ চাই না, যারা যুদ্ধ শুরু হওয়ার পর যখন আমরা ইতিমধ্যে জিতেছি, তখন যোগ দেয়।’
তথ্যসূত্র: আল–জাজিরা
শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান: জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া এ ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:
প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে।
পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।
মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
তথ্যসূত্র: আল–জাজিরা
সৌদি আরব, কাতার ও কুয়েতে আরও হামলা: তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আজ রোববারও তারা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’ ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়।
কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও আজ নতুন করে হামলার খবর দিয়েছে।
কুয়েতের জাতীয় তেল কোম্পানি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
কুয়েতের সামরিক বাহিনী বলেছে, আজ তারা ‘একঝাঁক শত্রুপক্ষীয় ড্রোনের’ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যেগুলো দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি তথা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পর্ষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐক্যমত্যে পৌঁছেছে।
আজ রোববার পর্ষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি এ তথ্য জানিয়েছেন।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মিরবাঘেরি জানিয়েছেন, নেতা নির্বাচন প্রক্রিয়ায় এখনো ‘কিছু প্রতিবন্ধকতা’ রয়ে গেছে; যার সমাধান করা প্রয়োজন।
এর আগে গতকাল শনিবার বিশেষজ্ঞ পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান, সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পর্ষদ সদস্যরা ‘এক দিনের মধ্যে’ বৈঠকে বসবেন।
ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। সেটি হলো, চূড়ান্ত সিদ্ধান্ত সশরীর বৈঠকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক কি না, নাকি এমন আনুষ্ঠানিকতা ছাড়াই ঘোষণা করা সম্ভব।
নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেকজন সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির আজ বলেন, বর্তমান পরিস্থিতিতে সশরীর উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নয়।
এ সদস্য আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল—ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে, যাঁকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়।
বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, ‘এমনকি ‘‘বড় শয়তান’’ (যুক্তরাষ্ট্র) তাঁর নাম উল্লেখ করেছে।’
উল্লেখ্য, কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তাঁর কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।
তথ্যসূত্র: রয়টার্স
ইসরায়েলি হামলার পর তেহরানের সড়কে ‘আগুনের নদী’
ইসরায়েলের বিভিন্ন শহর ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইরান আজ রোববার ইসরায়েলের তেল আবিব এবং বিরশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুগুলো নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুওয়াফ্ফাক আল-সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালিয়ে ইরান। আইআরজিসি এই ঘাঁটিকে ‘মার্কিন যুদ্ধবিমানের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি’ হিসেবে উল্লেখ করেছে।
সামনে হামলা আরও বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
সূত্র: আল জাজিরা
ইরাকের ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। উল্লেখ্য, ইরবিলে মার্কিন ঘাঁটি রয়েছে।
ওই বিস্ফোরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: আল জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৩টি শিশু।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার এই হালনাগাদ তথ্য জানিয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১ হাজার ১৩০ জন।
গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর ভাষ্য, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সূত্র: আল জাজিরা।
মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইতালি এ পর্যন্ত তার ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এ কথা জানান।
ইতালির মন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার ইতালীয়কে সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, উপসাগরীয় টাস্ক ফোর্সের ২০০ কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। আটকে পড়া ইতালীয়দের সহায়তা দিতে ওই টাস্কফোর্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলে তিনজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায় ইরান। এর কিছুক্ষণ পর ইসরায়েলের সামরিকবাহিনীও স্বীকার করে, ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এরপর ইসরায়েলের উদ্ধারকারীরা জানালেন, তাঁরা তিনজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। এই ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
উদ্ধারকারীরা জানায়, আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের মধ্যে ২৫ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা মাঝারি ধরনের, আর ৫৬ বছর বয়সী অপর ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন।
এই ঘটনার স্থান এবং বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আর অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, শার্পনেলের (বোমা, শেল, মাইন বা গ্রেনেড বিস্ফোরণের ফলে তীব্র গতিতে ছড়িয়ে পড়া ধাতব টুকরো) আঘাতে তাঁরা আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা।
লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, স্বীকার করেছে ইসরায়েল
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত সোমবার থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহও মাঝে মাঝে ইসরায়েলে রকেট ছুড়ে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েল-হিজবুল্লাহ লড়াই শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।
সূত্র: আল জাজিরা।
ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এ ছাড়াও আজ ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে এসব হামলার কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা ‘উন্নত ক্ষেপণাস্ত্র’ দিয়ে ইসরায়েলের হাইফা নৌ ঘাঁটিতে হামলা করেছে। এর আগেও তারা একই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালাচ্ছে, তার জবাবে হিজবুল্লাহও হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন।
এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে, তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাগচি বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনও রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এ প্রশ্নের উত্তরে আব্বাস আরাগচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই। কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী।
সূত্র: আল জাজিরা।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত, একজন বাংলাদেশি অপরজন ভারতীয়
সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে ওই হামলা চালানো হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।
গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা
আমেরিকার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশিদিন টিকবেন না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা তাঁর (ট্রাম্পের) ‘অনুমোদন’ ছাড়া বেশি দিন টিকতে পারবেন না।
বিমান হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে আগে তাঁর (ট্রাম্প) সম্মতি নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাঁকে (ইরানের নতুন নেতা) নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি (নতুন নেতা) বেশি দিন টিকতে পারবেন না।’
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্ষদ ইতিমধ্যে খামেনির উত্তরসূরি নির্বাচনে ভোট দিয়েছেন এবং শিগগিরই তারা নতুন নেতার নাম ঘোষণা করবেন। এমন খবর প্রকাশ হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন।
সূত্র: আল জাজিরা
ইরানের তেল স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্র নয়: মার্কিন জ্বালানিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়নি। ইসরায়েল এই হামলা চালিয়েছে। তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানো কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।
রোববার সিএনএনকে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
সূত্র: আল জাজিরা
ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় আহত আরও এক সেনার মৃত্যু হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে মোট সাতজন মার্কিন সেনার মৃত্যু হলো।
মোজতবা খামেনির প্রতি আইআরজিসির আনুগত্য প্রকাশ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনেইর প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, ‘তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’
আইআরজিসি আরও যোগ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) দিয়ে খামেনির এই নির্বাচন ‘সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।’
মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা
ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানানো সর্বশেষ পক্ষ হিসেবে যুক্ত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান... ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।
এর আগে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) খামেনিকে অভিনন্দন জানিয়েছে। তারাও তাঁর প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।
ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩, আহত ২০০০
গত সপ্তাহ থেকে ইসরায়েলে চালানো ইরানি হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত ও ১ হাজার ৯২৯ জন আহত হয়েছেন।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছেন। বর্তমানে ১১২ জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।
সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাস কর্মীদের
উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে বিভাগটি মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য তাদের আহ্বান পুনরায় জানিয়েছে।
নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান সোমবার প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’
তথ্যসূত্র: বিবিসি
প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়াল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল বা জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম বেড়ে ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এক দিনে এটিই তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম ২৮ শতাংশ বেড়েছিল।
ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান পাল্টা জবাব দিচ্ছে। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি ঘটল।
তথ্যসূত্র: আল–জাজিরা
বাহরাইনে ড্রোন হামলা, আহত অন্তত ৩২
বাহরাইনের রাজধানীর কাছে ‘ইরানের ড্রোন হামলায়’ অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র দুই মাস।
প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকজন শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
ইরাকে দুটি মার্কিন স্থাপনা নিশানা করে ড্রোন হামলা
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা নিশানা করে ড্রোন ও রকেট হামলা হয়। পুলিশ সূত্র বলছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই রকেট ও ড্রোন প্রতিরোধ করে, ধ্বংস করে।
তথ্যসূত্র: রয়টার্স
ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ করা হবে, সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন।
রোববার দ্য টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাঁদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে। সঠিক সময়ে তিনি একটি সিদ্ধান্ত নেবেন।
যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে কি না—এমন প্রশ্ন ট্রাম্পকে করা হয়। তবে তিনি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।’
তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা: ইসরায়েল
ইরান যুদ্ধ আজ সোমবার দশম দিনে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।
উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের নিশানা করে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। শনিবার চালানো হামলায় তিনি নিহত হন।
তথ্যসূত্র: রয়টার্স
মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্প ‘সন্তুষ্ট নন’: ফক্স নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।
ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাঁকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’
এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজটির মোট ১০৪ ক্রুর নিহতের তথ্য দিল ইরান
ইরানের সেনাবাহিনী রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দিনার মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনী বলেছে, ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয় জাহাজটি। জাহাজটি ভারতে অনুষ্ঠিত একটি নৌমহড়ায় অংশ নিয়ে ফিরছিল।
মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ইরানি জাহাজটি ডুবিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন।
শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়, ইরানি জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পরই তারা উদ্ধার অভিযান শুরু করে। জীবিত অবস্থায় ৩২ জন ক্রুকে উদ্ধার করা হয়। আহত এই ক্রুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
তথ্যসূত্র: আনাদোলু, আইআরএনএ, মিডল ইস্ট মনিটর
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।
আজ সোমবার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানিটি দেশটির প্রধান তেল শোধনাগার। এটি দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সরকারের দিক থেকে প্রথমে বলা হয়েছিল, ইরানি ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। লোকজন আহত হয়েছে। পরে তেল শোধনাগারটি থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।
হামলার পরে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।
তথ্যসূত্র: রয়টার্স
যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত
চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন।
চীনের বিশেষ দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি–স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।
ঝাই জুন তাঁর দেশকে রিয়াদের ভালো বন্ধু ও অংশীদার বলে বর্ণনা করেন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।
ঝাই জুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।
চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।
তথ্যসূত্র: বিবিসি
মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলা
ইরান যুদ্ধের দশম দিন আজ সোমবার। এদিন মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দিতে শুরু করে। তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘স্থাপনা’ নিশানা করে হামলা চালাচ্ছে। ইরান আজ ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলা চালিয়েছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়।
ইসরায়েলও নতুন করে হামলার ঘোষণা দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে।
সিএনএন জানায়, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বড় আওয়াজ শোনা গেছে। বিমান হামলা হলে এমন আওয়াজ হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, শহরের দক্ষিণের উপশহরগুলো থেকে ধোঁয়া উঠছে। পৃথক ভিডিওতে দেখা গেছে, বৈরুতের একটি হোটেলে আগুন জ্বলছে। হোটেলের একটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বৈরুতে রাতে হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে।
বাহরাইনের প্রধান তেল শোধনাগারে আজ হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।
বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহত ব্যক্তিদের সবাই বাহরাইনের নাগরিক। তাঁদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র দুই মাস। প্রতিবেদনে আরও বলা হয়, আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে এমন কয়েকটি শিশু রয়েছে, যাদের অস্ত্রোপচার করতে হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ড্রোন দেশটির একটি বৃহত্তম তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মরু এলাকায় ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়।
কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ড্রোনটি ধ্বংস করা হয়।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
তথ্যসূত্র: সিএনএন, বিবিসি, রয়টার্স
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১
ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন।
যে জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে নির্মাণকাজ চলছিল। হামলায় দুজনের হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র।
এ ছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শরীরে বিস্ফোরকের ধাতব টুকরার গুরুতর আঘাত রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘স্থাপনা’ নিশানা করে হামলা চালাচ্ছে।
ইরান আজ ইসরায়েলসহ উপসাগরীয় বিভিন্ন দেশে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।
তথ্যসূত্র: বিবিসি
ইরানের উপকূলের সবচেয়ে কাছে থাকা মার্কিন রণতরির ছবি প্রকাশ
মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ওমান উপকূলে অবস্থান করছিল। রণতরিটিকে তখন হরমুজ প্রণালির অভিমুখে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যায়।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশন এই রণতরির ছবি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কিছু ছবি শেয়ার করেছে। তাদের দাবি, ছবিগুলোতে গত শনিবার সমুদ্রে অবস্থানরত ওই রণতরিটির কার্যক্রম দেখা গেছে।
ইরানে হামলা শুরু করার আগে ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রেের দুটি বিমানবাহী রণতরির একটি হলো আব্রাহাম লিংকন। বর্তমানে ইরানি উপকূলের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকা একমাত্র মার্কিন রণতরি এটিই।
সূত্র: রয়টার্স
ইরানের নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে পুতিন বললেন, তেহরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ রয়েছে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে, মোজতবা খামেনি তাঁর বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠিন পরিস্থিতির মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।
এ সময় রুশ প্রেসিডেন্ট তেহরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ এবং ‘ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির’ বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’ বলে জানিয়েছেন। ট্রাম্পের বরাত দিয়ে রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।
ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাঁকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’
এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সূত্র: আল জাজিরা ও বিবিসি।
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা চালায়নি ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, তাঁর দেশে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের ওপর হামলা চালায়নি।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে হামলার যে খবর এসেছে, তার কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, এসব দেশের বিরুদ্ধে ইরানি ভূখণ্ড থেকে কোনো ধরনের ‘আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি’।
হামলার এই খবরগুলোকে সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, আমাদের সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্কে ফাটল ধরাতে শত্রুপক্ষ নির্দিষ্ট কিছু হামলার ঘটনা সাজাতে পারে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের ঘটনা ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে দূরত্ব তৈরির একটি অপচেষ্টা মাত্র।
সূত্র: আল–জাজিরা
আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।
এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স
লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ-মিশন ‘অ্যাসপাইড’ এর অংশ হিসেবে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক, সম্পূর্ণরূপে সুরক্ষামূলক মিশন স্থাপন প্রক্রিয়ায় আছি। এটা ইউরোপীয় এবং অ-ইউরোপীয় উভয় দেশের সঙ্গে মিলিতভাবে করতে হবে।’
সাইপ্রাসে দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সাথে বৈঠকের পর মাখোঁ এ কথা বলেন।
সূত্র: আল জাজিরা
নতুন নেতাকে সমর্থন জানিয়ে ইরানের বিভিন্ন শহরে জনতার সমাবেশ
ইরানের নতুন নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে দেশটির হাজার হাজার মানুষ রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে নেমে আসে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ দৃশ্য দেখা যায়।
ইরানের পতাকা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায় অনেককেই। কারও কারও হাতে মোজতবা খামেনির ছবিও দেখা যায়।
নতুন নেতা মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। এরপর আজ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়।
সূত্র: রয়টার্স
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি তুরস্কের
ইরান থেকে তুরস্ক লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ‘নিষ্ক্রিয়’ করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, ক্ষেপণাস্ত্রটির কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: আল–জাজিরা
ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় ১১ দেশ: জেলেনস্কি
ইরান ও রাশিয়ার তৈরি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্রসহ অন্তত ১১টি দেশ। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা ও এ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য ১১ দেশের কাছ থেকে অনুরোধ পেয়েছে কিয়েভ।
শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট দেন জেলেনস্কি। তিনি লেখেন, ‘শাহেদ’ ড্রোন এবং এই ধরনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় ইউক্রেনের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার জন্য বিভিন্ন দেশের করা অনুরোধগুলো তাঁরা বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যাঁরা আমাদের জনগণের জীবন এবং ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় সাহায্য করে, তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে ইউক্রেন প্রস্তুত। কিছু অনুরোধের বিষয়ে ইতিমধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সহায়তা দেওয়া শুরু হয়েছে।’
সূত্র: রয়টার্স
লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২ মার্চ থেকে চালিয়ে যাওয়া এই হামলায় ৪৮৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ১ হাজার ৩১৩ জন।
সর্বশেষ হামলায়, একটি ইসরায়েলি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরে একটি গাড়ি নিশানা করে। এ ছাড়া বিমান হামলা চালানো হয়েছে সিফরা শহরে।
সূত্র: আল জাজিরা
লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা
লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেটা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা স্থানীয়সময় বিকেল ৫টায় লেবাননের সীমান্ত শহর মেইস আল-জাবালে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা
পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত
পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।
এ ছাড়া আল-জাজিরার প্রতিবেদকেরা ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। সোমবার সারা দিন ধরেই পরিস্থিতি এমন ছিল—প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে।
সোমবার ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শায়বাহ তেলক্ষেত্রের কাছে তিনটি ড্রোন ধ্বংসের দাবি সৌদির
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ড্রোনগুলো লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই শনাক্ত করা হয় ও গুলি করে নামানো হয়। আল-জাজিরা
লেবাননের আল-নামিরিয়ায় নিহত ৭
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আল-নামিরিয়ায় ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে সাতজন নিহত হয়েছেন।
একই সময়ে, আল জাজিরা আরবির প্রতিনিধিরা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার হাদ্দাতা শহরেও ইসরায়েল একটি বিমান হামলা চালিয়েছে।
কাতার এয়ারওয়েজের ফ্লাইট বৃদ্ধি, ১২ মার্চ পর্যন্ত সময়সূচি ঘোষণা
কাতারের আকাশসীমা এখনো বন্ধ থাকলেও, কাতার এয়ারওয়েজ ধীরে ধীরে তাদের প্রতিদিনের বিশেষ ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। রাজধানী দোহা থেকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যাত্রীদের যাতায়াতে সহায়তা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার এয়ারলাইনটি পরবর্তী তিন দিনের ফ্লাইট সূচি ঘোষণা করেছে:
দোহা থেকে বহির্গমন ফ্লাইট:
১০ মার্চ: কায়রো, লন্ডন হিথ্রো, জেদ্দা, ম্যানিলা, কোচি, মাসকাট, ইস্তাম্বুল, মুম্বাই, দিল্লি, নাইরোবি, ইসলামাবাদ, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, কলম্বো, মিলান ও মস্কো।
১১ মার্চ: কায়রো, টরন্টো, ডালাস/ফোর্ট ওয়ার্থ, লন্ডন হিথ্রো, প্যারিস, মাদ্রিদ, রোম, দিল্লি, জেদ্দা, মাসকাট, হংকং, সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর ও মেলবোর্ন।
দোহায় আসার ফ্লাইট:
১০ মার্চ: সিউল, মস্কো, লন্ডন হিথ্রো, দিল্লি, মাদ্রিদ, ইসলামাবাদ, বেইজিং, পার্থ, নাইরোবি ও ইস্তাম্বুল।
১১ মার্চ: কায়রো, লন্ডন হিথ্রো, জেদ্দা, ম্যানিলা, কোচি, মাসকাট, ইস্তাম্বুল, মুম্বাই, দিল্লি, নাইরোবি, ইসলামাবাদ, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, কলম্বো, মিলান ও মস্কো।
১২ মার্চ: কায়রো, টরন্টো, ডালাস/ফোর্ট ওয়ার্থ, লন্ডন হিথ্রো, প্যারিস, মাদ্রিদ, রোম, দিল্লি, জেদ্দা, মাসকাট, হংকং, সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর ও মেলবোর্ন।
সূত্র: আল–জাজিরা
বাগদাদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বাগদাদ বিমানবন্দরের ‘ভিক্টোরিয়া সামরিক বিমানঘাঁটিতে’ ড্রোন হামলার দায় স্বীকার করেছে।
গত সপ্তাহেও ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং একটি হোটেল লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছিল।
গত মঙ্গলবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়াহ শহরে একটি ভবনে ড্রোন হামলা চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ও আল-জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভবন থেকে আগুনের শিখা ও ধোঁয়া উড়ছে।
ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনস্যুলেট জেনারেল একটি ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এক্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক উসকানি ও হুমকি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘কূটনৈতিক মিশন ও প্রাঙ্গণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক সব নীতি ও আইনের চরম লঙ্ঘন।’
বিবৃতিতে ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আরব আমিরাত স্থানীয় কর্তৃপক্ষকে এই হামলা তদন্ত করে দায়ীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে।
মানামায় ভবনে ইরানি হামলায় নিহত ১
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার একটি আবাসিক ভবনে ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল–জাজিরা
‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান
বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে সোমবার দিবাগত রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন, সেখানে গত কয়েক ঘণ্টায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে—যার সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে সেখানে আল-জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে। বিস্তারিত পড়ুন
খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। এই বক্তব্যের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিস্তারিত পড়ুন
পারস্য উপসাগরে বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া
পারস্য উপসাগরীয় অঞ্চলের ১২টি দেশ ইরানের হামলার মুখে পড়ায় সেখানে সামরিক নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অনুরোধে সেখানে ‘ই-৭এ ওয়েজটেইল’ বিমান মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি আমিরাতকে উন্নতমানের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এ মোতায়েন কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, বরং রক্ষণাত্মক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
এ হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।
চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতিমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারাই ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে।
রেভল্যুশনারি গার্ডস কোরের বিবৃতিতে বলা হয়, ‘অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।’
এ মন্তব্যের দৃশ্যত প্রতিক্রিয়ায় ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লিখেছেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। এছাড়া আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে—তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে!’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরান–ইসরায়েল যুদ্ধ শুরুর পর ট্রাম্প-পুতিন প্রথম ফোনালাপ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এ প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত এ ফোনালাপে ইরান যুদ্ধ দ্রুত অবসানে পুতিন তাঁর নিজের প্রস্তাবগুলো তুলে ধরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।
এ বছর রুশ ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে হওয়া এক ঘণ্টা দীর্ঘ এই প্রথম ফোনালাপ প্রসঙ্গে উশাকভ বলেন, ‘আমি শুরুতেই বলব যে আলোচনাটি ছিল পেশাদার, খোলামেলা ও গঠনমূলক; যা সাধারণত রুশ ও মার্কিন নেতাদের সংলাপে দেখা যায়।’
উশাকভ আরও বলেন, ‘ইরান সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট বেশ কিছু বিবেচ্য বিষয় তুলে ধরেছেন।’
এই উপদেষ্টা জানান, ডোনাল্ড ট্রাম্পও ইরান সংঘাত নিয়ে তাঁর মূল্যায়ন তুলে ধরেছেন। তবে ট্রাম্পের সেই মূল্যায়নের বিস্তারিত সম্পর্কে তিনি কিছু জানাননি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
হরমুজ প্রণালি দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বলেছেন, তাঁর প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি নিজেদের দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
তবে ১০ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
সিবিএস নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং সেখানে তারা ‘অনেক কিছুই’ করতে পারে।
ইরান এখন পর্যন্ত প্রণালিটি বন্ধ করে দেয়নি। তবে দেশটি হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাংকার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্র নয়, ইরান এ ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, ইরানই যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলা ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি ওই মন্তব্য করেছে।
রেভল্যুশনারি গার্ডস কোরের বিবৃতিতে বলা হয়, ‘(মধ্যপ্রাচ্য) অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।’
এদিকে মধ্যপ্রাচ্য থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে না দেওয়ার ব্যাপারে বিপ্লবী গার্ডসের হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।
চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতিমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লিখেছেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে।’
ট্রাম্প আরও লেখেন, ‘আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে—তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে!’
ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র: মেহের নিউজ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। এ হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের ক্রমবর্ধমান দাবির মধ্যেই খোমেইনে নতুন হামলার এ ঘটনা ঘটল।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
ইরান যুদ্ধের ১০ দিনে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি
ইরান যুদ্ধের প্রথম ১০ দিনে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া এক তথ্যবিবরণী অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ৫০টির বেশি নৌযান রয়েছে।
মার্কিন সামরিক কমান্ড জানায়, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা এবং সামরিক যোগাযোগ অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল।
তথ্যসূত্র: এএফপি
ইরান–ইসরায়েল যুদ্ধে প্রাণহানি কত
ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত সাত মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, অলাভজনক মানবিক সংস্থা ‘ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি’র তথ্য অনুযায়ী, ইরানে অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো ১৭৫ জন ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মী রয়েছেন।
এ ছাড়া সহিংসতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে আরও কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন। এ সময়ে ইরান প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ ‘ব্যর্থ’ হয়েছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আব্বাস আরাগচি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) প্রথম পরিকল্পনা (প্ল্যান এ) ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে। কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। আর এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে।
আরাগচি বলেন, ‘আমি দেখছি না যে তারা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে। শুরুতে তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। এখন ১০ দিন পার হওয়ার পর আমার মনে হয়, তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।’
তথ্যসূত্র: আল–জাজিরা
বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে ইরানের হামলার দাবি
বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
গত ১১ দিন ধরে ইরান–ইসরায়েল পাল্টাপাল্টি হামলার চলার মধ্যে এ ঘটনা ঘটল।
তথ্যসূত্র: তেহরান টাইমস ও ডন
হামলায় কেঁপে উঠছে ইরানের বিভিন্ন শহর, আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে আজ মঙ্গলবারও মার্কিন–ইসরায়েলি হামলা চলছে। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর।
তেহরানে অবস্থানরত আল–জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, ‘গত কয়েক ঘণ্টায় আমরা রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনার কথা শুনেছি এবং ইসফাহান, তাবরিজ ও আহভাজ সহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়েছি।’
এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
এদিকে ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভবানা নেই।
নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে নতুন দফায় হামলা শুরু করেছে ইসরায়েলে। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে করে দেয় তাহলে কঠিন আঘাত করা হবে।
এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি লিখেছেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’
সূত্র: আল জাজিরা
ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান
মানবিক সহায়তা হিসেবে ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান। আজারবাইজান বলছে, তারা ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। পাশাপাশি এটা একটি শান্তির বার্তাও।
ইরান থেকে আজারবাইজান লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের কয়েক দিন পরই আজারবাইজানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। যদিও ইরান বলেছে, তারা আজারবাইজান লক্ষ্য করে হামলা চালায়নি।
আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত রোববার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর ইরানে খাবার ও ওষুধ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
সূত্র: আল–জাজিরা।
আজ ইরানে সবচেয়ে তীব্র হামলার দিন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, মঙ্গলবার হবে ইরানে ‘সবচেয়ে তীব্র হামলার দিন’।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ ‘আবারও সবচেয়ে তীব্র আঘাতের দিন’ হবে। তিনি দাবি করেন, ইরান ‘মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে’।
হেগসেথের দাবি, গত ২৪ ঘন্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম।
সূত্র: আল–জাজিরা।
আটটি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মঙ্গলবার নয়টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫টি ড্রোন সনাক্ত করে। এর মধ্যে আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যটি সাগরে পড়েছে। আর ৩৫টি ড্রোনের মধ্যে ২৬টি ড্রোন প্রতিহত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক বার্তায় এ কথা জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: আল–জাজিরা।
জার্মান চ্যান্সেলরের উদ্বেগ, ইরান যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ‘কোনো যৌথ পরিকল্পনা নেই’
ইরান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘কোনো যৌথ পরিকল্পনা নেই’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান যুদ্ধের আজ ১১ তম দিনেও যুদ্ধ বন্ধের কোনো জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে না।
ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত এবং বিশ্বাসযোগ্যভাবে শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ‘কোনো যৌথ পরিকল্পনা নেই’ বলে মনে হয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ... যুদ্ধের প্রতিটি দিনে নানা প্রশ্ন উঠছে।’
জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমরা বিশেষ করে উদ্বিগ্ন যে, এই যুদ্ধ দ্রুত এবং বিশ্বাসযোগ্যভাবে কীভাবে শেষ করা যায়— তার জন্য সম্ভবত কোনও যৌথ পরিকল্পনা নেই।’
সূত্র: আল–জাজিরা।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক (শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে।
ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: ইসরায়েলি সামরিক বাহিনী
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান—ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এমন ঘোষণার কিছুক্ষণ পরই ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানালো।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত
ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র সনাক্ত করার কথা জানানোর কিছুক্ষণ পরই কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম বেইত শেমেশ এলাকার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর প্রকাশ করেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চিকিৎসক দল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লেবানন থেকে ছোঁড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত
লেবানন থেকে ছোঁড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। আজ মঙ্গলবার লেবানন থেকে ছোঁড়া বেশ কিছু রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ দেওয়া বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী বলেছে লেবানন থেকে নিক্ষেপ করা বেশিরভাগ রকেট আটকানো হয়েছে, কিন্তু দুটি প্রজেক্টাইল (নিক্ষিপ্ত উড়ন্ত বস্তু) আঘাত হেনেছে। এগুলো আঘাত হানার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করাও সম্ভব হয়নি।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং বিমান বাহিনীর একটি যৌথ তদন্তে দেখা গেছে যে রকেটগুলি শনাক্ত করা হয়েছিল কিন্তু সময়মতো আটকানো যায়নি।
উল্লেখ্য, ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়ে পাল্টা জবাব দিচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি ইরানকে উত্তজেনা কমানোর আহ্বান জানিয়েছেন।
ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ কথা জানিয়েছে। এতে আরও বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে আলোচনাকালে পুতিন দ্রুততম সময়ে চলমান যুদ্ধের উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক উপায়ে এর সমাধানের পক্ষে তার নীতিগত অবস্থান তুলে ধরেন।
এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়। তাতে ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন। ওই আলোচনার পর ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েলি হামলায় লেবাননে চার ইরানি কূটনীতিক নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। গত রোববার এই হামলা চালানো হয়।
ইরানের নূর নিউজ দেশটি রাষ্ট্রদূত আমির-সৈয়দ ইরাভানির জাতিসংঘে লেখা একটি চিঠির বরাত দিয়ে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, গত রোববার বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় সেখানে থাকা চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন। চিঠিতে ইরাভানি এই হামলাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।
সূত্র: আল–জাজিরা।
সুর নরম ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর, বললেন ‘অন্তহীন যুদ্ধ’ চায় না ইসরায়েল
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, তাঁর সরকার ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না। কবে যুদ্ধ শেষ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে।
জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘যখন আমরা মনে করব এটি (যুদ্ধ) করার সঠিক সময়, তখন আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে পরামর্শ করব। আমরা অন্তহীন যুদ্ধ চাই না।’
তবে কবে নাগাদ যুদ্ধ যুদ্ধ শেষ হতে পারে— সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: আল–জাজিরা।
ইরান যুদ্ধে ১৫০ মার্কিন সেনা আহত
ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এই যুদ্ধে ইতিমধ্যে আট মার্কিন সেনা নিহত হয়েছেন।
আহতের এই সংখ্যা আগে কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন বলে আনুমানিক ধারণা দিয়েছে। তবে তাঁদের অধিকাংশেরই আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
ইরান হরমুজ প্রণালিতে মাইন বসিয়েছে—এমন কোনো প্রমাণ নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদের ‘নজিরবিহীন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে—যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘অন্যদিকে, যদি তারা ইতিমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!’
তথ্যসূত্র: আল-জাজিরা
বাগদাদে মার্কিন দূতাবাসের ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি ‘লজিস্টিক্যাল সাপোর্ট ক্যাম্পে’ ড্রোন হামলা চালানো হয়েছে। আল–জাজিরা অ্যারাবিকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত কয়েক দিনে ইরাকের রাজধানীর এই এলাকায় বারবার হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের ১০টি ‘মাইন স্থাপনকারী’ নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে মাইন বসালে ইরানকে ‘নজিরবিহীন পরিণতির’ মুখোমুখি হতে হবে—এমন হুঁশিয়ারি দেওয়ার অল্প কিছু সময় পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের ১০টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, ‘আমরা ১০টি মাইন স্থাপনকারী নৌযান ও জাহাজকে আঘাত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। সামনে আরও এমন পদক্ষেপ নেওয়া হবে।’
পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে। তাদের ভাষ্য মতে, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে উড়িয়ে দেওয়ার দৃশ্য রয়েছে।
তেল আবিবের কাছে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হেনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য দিয়েছে।
এর আগে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ৩৭তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর ঘোষণা দেয় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ
মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হতে থাকা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। এ সময় গুতেরেস সব পক্ষকে ‘আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলা’ এবং ‘বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকার’ আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি (গুতেরেস) এই সংঘাত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইতিমধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র টমি পিগট বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে গঠিত একটি টাস্কফোর্সের মাধ্যমে পররাষ্ট্র দপ্তর ৩০ হাজার নাগরিককে ফিরে আসতে সহায়তা করেছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, এই অঞ্চল থেকে আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশের কম যাত্রী ছিল। কারণ অনেক আমেরিকানই বাণিজ্যিক ফ্লাইটে ফিরতে পছন্দ করেছেন।
মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
তথ্যসূত্র: বিবিসি
ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের
সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, তারা বেশ কিছু ড্রোনও প্রতিহত করেছে। এর মধ্যে দুটি ড্রোন উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাফার আল-বাতিনে শনাক্ত করা হয়।
তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
তথ্যসূত্র: বিবিসি
হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের
ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।
এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আল-জাজিরা জানায়।
তথ্যসূত্র: আল-জাজিরা
ইসরায়েলি হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়র নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জোউয়ায় ইসরায়েলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ কথা জানিয়েছে।
এনএনএ-র প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী শহরটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হন। নিহত হওয়ার আগে মেয়র ফাওয়াজ ও কাউন্সিল সদস্য বালবেকি শহরের মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করার জন্য সেখানে অবস্থান করার কথা জানিয়েছিলেন।
লেবাননের একটি সংবাদপত্র তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এই হামলা চালানো হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা
ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে এ হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন।’
রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে শহরের ঠিক কোন এলাকায় এই হামলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
এদিকে আল–জাজিরা জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা
হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত আছে, এমন দুটি সূত্র জানিয়েছে, মাইন বসানোর কাজ এখনো খুব একটা ব্যাপক নয়। গত কয়েক দিনে গুটিকয়েক মাইন বসানো হয়েছে।
তবে একটি সূত্র বলেছে, ইরানের হাতে এখনো ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে। ফলে দেশটি চাইলে এ জলপথে কয়েক শ মাইন ছড়িয়ে দিতে পারে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বর্তমানে দেশটির নৌবাহিনীর পাশাপাশি এ প্রণালির নিয়ন্ত্রণ করছে। তাদের বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান, বিস্ফোরক বোঝাই নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করার সক্ষমতা রয়েছে।
গতকাল মঙ্গলবার নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে—যদিও আমাদের কাছে এমন কোনো নিশ্চিত খবর নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’
ট্রাম্প আরও বলেন, যদি মাইন বসানো হয়ে থাকে এবং সেগুলো সরানো না হয়, তবে ইরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে। তবে তেহরান যদি বসানো মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা হবে ‘সঠিক পথে এক বিশাল পদক্ষেপ’।
ট্রাম্পের এ পোস্টের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্টের নির্দেশনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে ইরানের নিষ্ক্রিয় মাইন স্থাপনকারী জাহাজগুলো ধ্বংস করছে।
হেগসেথ বলেন, ‘আমরা অত্যন্ত নিখুঁতভাবে সেগুলো নিশ্চিহ্ন করছি। ‘‘সন্ত্রাসী’’দের হাতে হরমুজ প্রণালিকে জিম্মি হতে দেব না।’
গতকাল আরও পরের দিকে সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করে, তারা ওই প্রণালির কাছে ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কিছু নৌযান ধ্বংস করেছে।
এর আগে আইআরজিসি সতর্ক করেছিল, এ প্রণালি দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে এ জলপথ কার্যত বন্ধ রয়েছে। এই পথে চলাচলের ঝুঁকির কারণে বর্তমান অবস্থাকে ‘ডেথ ভ্যালি’ বা মৃত্যু উপত্যকা হিসেবে বর্ণনা করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখন পর্যন্ত কোনো জাহাজকে এ প্রণালি দিয়ে পাহারা দিয়ে পার করে দেয়নি।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি নিরাপদ থাকবে। সেখানে আমাদের অনেক নৌযান রয়েছে। মাইন শনাক্ত করার জন্য আমাদের কাছে বিশ্বের সেরা সরঞ্জাম রয়েছে।’
তথ্যসূত্র: সিএনএন
তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিক থেকে বড় বিস্ফোরণের শব্দ ও দৃশ্য সংবলিত একটি ভিডিওর ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে সিএনএন।
স্থানীয় সময় আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনের বিশাল কমলা আভা দেখা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনী ভোরে তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করার কথা জানানোর পর এ বিস্ফোরণের খবর এল।
তথ্যসূত্র: সিএনএন
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা
সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
আজ বুধবার এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন জাহাজের কর্মীরা।
ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন
আরব সাগরে মাইন ধ্বংসকারী মার্কিন যুদ্ধজাহাজ
মার্কিন নৌবাহিনীর অবসরে পাঠানো অ্যাভেঞ্জার-ক্লাসের মাইন ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস ডিভাস্টেটর, ইউএসএস ডেক্সট্রাস, ইউএসএস গ্ল্যাডিয়েটর ও ইউএসএস সেন্ট্রি নিয়ে আরব সাগর পাড়ি দিচ্ছে বাণিজ্যিক জাহাজ ‘সিওয়ে হক’।
তথ্যসূত্র: সিএনএন
আবুধাবি ও তেল আবিবে দূতাবাস, দুবাইয়ে কনস্যুলেট বন্ধ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের প্রশ্নোত্তর পর্বে নিশ্চিত করেছেন যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেটের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
পেনি ওং বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো, দেশে ও বিদেশে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখা। তিনি আরও বলেন, ‘‘ইরানের’’ বিপজ্জনক ও অস্থিতিশীল হামলা অস্ট্রেলীয়সহ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাত ও হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার প্রেক্ষাপটে এ পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটে ৩ হাজার ২০০-এর বেশি অস্ট্রেলীয় দেশে ফিরেছেন।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় জ্বালানি কেনা নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য ন্যাশনালস পার্টির সিনেটরদের সমালোচনা করেন পেনি ওং।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী তাদের ‘হতাশা থেকে এবং (ইরানি) সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার’ কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে।
মুখপাত্র আরও বলেন, ‘তাদের এ বর্বরোচিত কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছি। কারণ, আমরা শিগগিরই এর প্রতিশোধ নেব এবং তাদের ওপর প্রাণঘাতী হামলা চালাব।’
বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানান শেকারচি।
শেকারচি বলেন, ‘আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না এবং যারা এ অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমরা নিখুঁতভাবে তাদের ওপর আঘাত হানতে পারব।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা কমিয়ে আনতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি এক একান্ত সাক্ষাৎকারে আল-জাজিরাকে বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের এই হামলা ‘কারও জন্যই কোনো সুফল বয়ে আনবে না’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় দুই সপ্তাহব্যাপী বিমান হামলার জবাবে ইরান উপসাগরীয় ও পার্শ্ববর্তী দেশগুলোতে (মূলত মার্কিন ঘাঁটি নিশানা করে) ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এতে হতাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি এবং এ অঞ্চলের জ্বালানিনির্ভর অর্থনীতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় কাতার ‘চরম উদ্বিগ্ন’ উল্লেখ করে আল-খুলাইফি বলেন, ‘বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, তা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি, আলোচনার টেবিলে ফেরা ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের আর কোনো পথ নেই।’
কাতারের সার্বভৌমত্বের ওপর এমন ‘অযৌক্তিক ও জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, এ ‘আগ্রাসনের’ বিরুদ্ধে আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সংকটের একটি ‘বৈশ্বিক সমাধান’ প্রয়োজন বলে উল্লেখ করেন আল-খুলাইফি। তিনি বলেন, এ জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
আল-খুলাইফি বিশেষভাবে উল্লেখ করেন যে, ‘কাতার ও ওমানের মতো দেশগুলো এতদিন ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে ‘‘সেতুবন্ধন’’ হিসেবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। কিন্তু হামলা অব্যাহত থাকলে দেশগুলোর পক্ষে আর সেই ভূমিকা রাখা সম্ভব নয়। এটি ইরানকে বুঝতে হবে।’
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি কয়েক দিন আগে তেহরানের সঙ্গে ফোনালাপে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধের অনুরোধ জানিয়েছেন। আল-খুলাইফি বলেছেন, ‘আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়, কিন্তু ইরানিরা সেটি বুঝতে পারছেন না।’
তথ্যসূত্র: আল–জাজিরা
আহত হলেও নিরাপদ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।
আজ বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, ‘আমি খবর পেয়েছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হলেও তাঁর আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিন দিন আগে দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। এর পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এই খবর এল।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হয়েছিলেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
হরমুজ প্রণালিতে পরপর ৩টি জাহাজে হামলা, একটিতে আগুন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পৃথক তিনটি জাহাজে অজ্ঞাত বস্তু (প্রজেক্টাইল) আঘাত হেনেছে বলে আজ বুধবার সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে যায় এবং বেশিরভাগ কর্মীকে সরিয়ে নিতে হয়।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী ‘ময়ুরি নারি’ নামের একটি বাল্ক ক্যারিয়ার হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাহাজটির আগুন নেভানো হয়েছে এবং এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু কর্মী এখনো জাহাজটিতে অবস্থান করছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে দুটি সূত্র জানিয়েছে। জাহাজের কর্মীরা নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরের দিকে এগিয়ে যাচ্ছে।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় একটি বাল্ক ক্যারিয়ারও হামলার শিকার হয়েছে।
ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা ভ্যানগার্ড জানায়, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের ওই জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর কর্মীরা নিরাপদ আছেন।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পারাপার হয় এই হরমুজ প্রণালি দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর এই পথে জাহাজ চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে।
সর্বশেষ এই হামলার ঘটনায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৪–এ।
তথ্যসূত্র: রয়টার্স
সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে ১৩টি জাহাজে হামলা: ইউকেএমটিও
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১৩টি জাহাজে হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটি জানায়, জাহাজ নিয়ে এ ছাড়া আরও চারটি সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এ নিয়ে আরব সাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে জাহাজ চলাচল সংক্রান্ত মোট ১৭টি ঘটনার তথ্য রেকর্ড করা হয়েছে।
আজ বুধবার সকালে ওই অঞ্চলে তিনটি বাণিজ্যিক জাহাজ ‘অজ্ঞাত প্রক্ষেপিত অস্ত্র (প্রজেক্টাইল)’ আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই তথ্য জানিয়েছে ইউকেএমটিও। ওমান উপকূলের উত্তরে একটি জাহাজে হামলা হওয়ার পর এর ক্রুরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলায় ইরানজুড়ে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির তথ্যমতে, তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ইরানে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত স্থাপনার হাসপাতাল, স্কুল এবং ত্রাণ সহায়তা কেন্দ্রও রয়েছে।
সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে ৭৭টি চিকিৎসাকেন্দ্র এবং ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ১৬টি স্থাপনাও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শিকার হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলায় এক কুর্দি যোদ্ধা নিহত
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় এক কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার কোমালা পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান এ তথ্য জানিয়েছে।
কোমালা পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান জানায়, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরের কাছে জরগুয়েজালা এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। দলটির কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে একজন যোদ্ধা নিহত এবং দুজন আহত হয়েছেন।
দলটির কর্মকর্তা আলী রাঞ্জদার এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। তবে ইরানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে বিভিন্ন সূত্র বলছে, ওয়াশিংটন চায় ইরাকের কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযান শুরু করুক। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি।
এদিকে ইরান এর আগেও ইরাকের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, এসব গোষ্ঠী পশ্চিমা বা ইসরায়েলি স্বার্থে কাজ করছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের প্রাথমিক বিদ্যালয়ে হামলার নিন্দা ইতালির প্রধানমন্ত্রীর
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অধিকাংশ বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগ ৭ থেকে ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থী।
ইতালির সিনেটে আজ বুধবার মেলোনি বলেন, ‘দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে নারী শিশু শিক্ষার্থীদের ওপর এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি যোগ করেন, ‘এই বিয়োগান্তক ঘটনার দায় দ্রুত নিরূপণ করা প্রয়োজন।’
সূত্র: আল-জাজিরা
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের ওপর হামলার দাবি করেছে। এক বিবৃতিতে তারা জানায়, কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, মোহাম্মদ আল-আহমদ নৌঘাঁটি এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি নৌঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি নৌঘাঁটি এবং একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করেছেন।
ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ‘উভয় নেতা মধ্যপ্রাচ্যের বিপজ্জনক অবনতিশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে ইরান ও আরব দেশগুলোতে মারাত্মক প্রভাব পড়ছে।’
ক্রেমলিন আরও জানায়, ‘রুশ প্রেসিডেন্ট এই সংঘাত আর বাড়তে না দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।’
সূত্র: আল-জাজিরা
ইরানে হামলা চালাতে রোমানিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র
রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসোর ড্যান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান, নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর শীর্ষ প্রতিরক্ষা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার পরবর্তী সময়ে দেশটির পার্লামেন্টে এটি চূড়ান্তভাবে অনুমোদন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি ইরানের
ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি দিয়েছেন। ইরানের একটি ব্যাংকে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হুমকি দিল তেহরান।
ইব্রাহিম জোলফাগারির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ‘এই অঞ্চলের মানুষের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা উচিত।’
জোলফাগারি আরও বলেন, ‘শত্রুপক্ষ আমাদের ওপর হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকে আঘাত করার সুযোগ করে দিয়েছে।’
ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেপাহ ব্যাংক এবং আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।
সূত্র: বিবিসি
বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতায় ইরানের ১৯ কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা ইইউর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস জানিয়েছেন, তেহরানে বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ১৯ জন কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।
কাজা ক্যালাস বলেন, ‘ইরান যুদ্ধ চলাকালে ইইউ নিজের স্বার্থ রক্ষা করবে এবং দেশটিতে যারা দমন-পীড়নের সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ তিনি আরও জানান, দমন-পীড়নের ওপর ভিত্তি করে ইরানের ভবিষ্যৎ গড়া সম্ভব নয়— তেহরানকে এই বার্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
বাজার স্থিতিশীল করতে মজুত তেল ছাড়ার পরিকল্পনা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে মজুত তেল ছাড়ার পরিকল্পনা করছে। জার্মানির অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইখে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
ক্যাথরিনা রাইখে জানান, আইইএর ৩২টি সদস্য দেশকে সম্মিলিতভাবে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটি দেশগুলোর মোট মজুতের প্রায় এক-তৃতীয়াংশ।
রাইখে বলেন, ‘সরবরাহের ঘাটতি মোকাবিলায় এটি একটি কার্যকর পদক্ষেপ এবং উচ্চ ঝুঁকি ও ফটকা মুনাফা রোধে বাজারের জন্য এটি একটি স্পষ্ট বার্তা।’
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে গত কয়েক দিনে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯১ ডলার ছাড়িয়ে গেছে।
এদিকে জাপানও তাদের তেলের মজুত ছাড়ার ঘোষণা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেন, আইইএর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় না থেকে জাপান নিজে ১৬ মার্চ থেকে বেসরকারি খাতের ১৫ দিনের এবং রাষ্ট্রীয় মজুতের এক মাসের তেল বাজারে ছাড়বে। এ ছাড়া অস্ট্রিয়াও নীতিগতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানিয়েছে।
সূত্র: বিবিসি
হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে ‘এক লিটার তেল’ও যেতে না দেওয়ার ঘোষণা ইরানের
তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘এক লিটার তেল’ও পৌঁছাতে দেবে না ইরান। তাদের উদ্দেশ্যে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’
ইরানের এ মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তেল আমদানিকারকেরা প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ এই অঞ্চলের নিরাপত্তার ওপর তেলের দাম নির্ভর করে, যা আপনারা অস্থিতিশীল করে তুলেছেন।’
জোলফাগারি যোগ করেন, ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি ‘শেষ’ হয়েছে। এখন থেকে তেহরানের নীতি হবে, শক্র পক্ষের একটি আঘাতের পর পরবর্তী আঘাতের জন্য অপেক্ষা না করে ‘লাগাতার হামলা’ চালিয়ে যাওয়া।
সূত্র: বিবিসি
খামেনিকে হত্যার পর ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে না: ক্রীড়ামন্ত্রী
যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করায় দেশটি ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে না। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি আজ বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে এ কথা বলেছেন।
ক্রীড়ামন্ত্রী বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। আগামী ৮ জুন খেলা শুরুর কথা রয়েছে।
সূত্র: রয়টার্স
ওমানের সালালাহ বন্দরের তেলের ডিপোতে হামলা
ওমানের সালালাহ বন্দরের তেলের ডিপোতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে।
সংস্থাটির বরাতে ওমান টেলিভিশন জানিয়েছে, বন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো বাণিজ্যিক জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
সূত্র: আল-জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী দক্ষিণ লেবাননের একটি ভবনে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনারা যে এলাকায় অভিযান চালাচ্ছে, তার পাশে এই হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন ‘শত্রু যোদ্ধা’ নিহত হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননে সুনির্দিষ্টভাবে অভিযান চালাচ্ছে। তারা একে অগ্রবর্তী প্রতিরক্ষা অভিযান (ফরোয়ার্ড ডিফেন্স অপারেশন) বলে উল্লেখ করেছে।
ইসরায়েলের দাবি, অভিযান চলাকালে তাদের সেনারা বেশ কিছু রাইফেল, গোলাবারুদ এবং হিজবুল্লাহর যোদ্ধাদের পোশাক উদ্ধার করেছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের সঙ্গে যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’ : ট্রাম্পের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে। তাঁর মতে, ইরানে নতুন করে হামলা চালানোর মতো ‘কার্যত আর কিছুই বাকি নেই’। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, এই যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনার চেয়ে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছি।’
তবে সমালোচকেরা বলছেন, যুদ্ধের লক্ষ্য নিয়ে ট্রাম্প বারবার তাঁর অবস্থান পরিবর্তন করছেন। অন্যদিকে, জনমত জরিপে দেখা গেছে, অনেক মার্কিন জনগণ এই যুদ্ধের বিরোধিতা করছেন।
সূত্র: আল-জাজিরা
ইরানে এ পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী আলীরেজা কাজেমি এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার যুদ্ধে নিহত সামরিক কমান্ডারদের জানাজার এক ফাঁকে কাজেমি এই তথ্য জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের লোরিস্তান প্রদেশের ৫২টি স্কুলে হামলা
ইরানের লোরিস্তান প্রদেশে এ পর্যন্ত ৫২টি স্কুল এবং পাঁচটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রদেশটির গভর্নরের বরাতে ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
লোরিস্তান প্রদেশের গভর্নর জানান, লোরিস্তানের ১০টি প্রশাসনিক এলাকাজুড়ে চালানো এসব হামলায় ২ হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকারী কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ইরানের নতুন নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ হিজবুল্লাহর
লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি তেহরানের নতুন নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের ঘোষণা দিয়েছেন।
হিজবুল্লাহ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কাসেম বলেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করেছে। তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
বিবৃতিতে কাসেম লিখেছেন, ‘আপনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’ তিনি যোগ করেন, ইরানের ইসলামি বিপ্লবের পথ অনুসরণে হিজবুল্লাহ ‘অটল’ থাকবে।
বিবৃতিতে হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, ‘আমার নিজের পক্ষ থেকে এবং হিজবুল্লাহর শুরা কাউন্সিল, নেতৃত্ব ও লেবাননের ইসলামি প্রতিরোধের মুজাহিদিন ভাইদের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের আনুগত্যের শপথ নবায়ন করছি।’
সূত্র: আল-জাজিরা
ইরানের বন্দর এলাকা এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালির সব বন্দর এলাকা ‘অবিলম্বে’ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যেসব বন্দরে ইরানের নৌবাহিনী সক্রিয় রয়েছে, সেসব স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ বুধবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, ‘ইরানের বন্দর শ্রমিক, প্রশাসনিক কর্মী এবং বাণিজ্যিক জাহাজের ক্রুদের নিজেদের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত।’
গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের প্রায় ৬০টি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানের নৌশক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে বলে দাবি করছে।
সূত্র: আল-জাজিরা
তেলের মজুত ছাড়ার সিদ্ধান্তের পর জি-৭ এর ‘বিরাট প্রভাবের’ প্রশংসা ট্রাম্পের
ইরান যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে জি-৭ নেতাদের বৈঠকের পর জোটটির নেওয়া সিদ্ধান্তের ‘বিরাট প্রভাবের’ প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা তাঁকে এই মন্তব্য করতে দেখা গেছে।
বৈঠকের সভাপতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বক্তব্যের পর ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, বিশ্বের ওপর আমাদের বিরাট প্রভাব পড়ছে, যা আসলে অবিশ্বাস্য।’ তবে ট্রাম্প ঠিক তেলের মজুত ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে বোঝা যায়নি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার কারণে জ্বালানি তেলের হু হু করে বেড়েছে। তা নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সুপারিশ করেছে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। মাখোঁ ও ট্রাম্প এই সুপারিশের সিদ্ধান্তের পর কথা বলছিলেন।
সূত্র: আল-জাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শেষ করে দেওয়ার যুক্তরাষ্ট্রের দাবি নাকচ তেহরানের
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শেষ করে দেওয়ার যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন।
পোস্টে গালিবাফ লিখেন, ‘শুরুতে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার উদ্দেশ্য ছিল শত্রু পক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেওয়া। এখন ইরান চাইলে যেকোনো লক্ষ্যবস্তুতে আগের চেয়ে কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং উৎপাদন কেন্দ্রগুলো পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। গালিবাফ মূলত সেই দাবি নাকচ করে দিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের
জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি শেখা আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি বলেছেন, কাতারের ওপর ইরানের হামলা সম্পূর্ণ অযৌক্তিক। কাতারে ইরানের হামলার ফলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা অগ্রহণযোগ্য।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে শেখা আলিয়া আহমেদ এসব কথা বলেন।
শেখা আলিয়া আহমেদ বলেন, ইরানের হামলা বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করেছে এবং অবকাঠামোর ক্ষতি করেছে। তিনি এই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
সূত্র: আল-জাজিরা
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের
ইসরায়েল থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে স্পেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটল।
আজ বুধবার স্পেনের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, তেল আবিবে স্পেনের দূতাবাস এখন থেকে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনে পরিচালিত হবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল ও স্পেনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। তখনো নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছিল স্পেন। তখন গাজায় ইসরায়েলের জাতিগত নিধনের নিন্দা জানিয়ে কিছু পদক্ষেপ ঘোষণা করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এর প্রতিবাদ জানিয়েছিলেন। এ নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল।
সূত্র: আল-জাজিরা
নিজেদের বন্দরে হামলা হলে উপসাগরীয় দেশের বন্দরে পাল্টা হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বন্দরে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এর আগে আজ বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালির সব বন্দর এলাকা ‘অবিলম্বে’ এড়িয়ে চলার নির্দেশ দেয়। এর কিছুক্ষণের মধ্যে ইরানের এ পাল্টা হুমকি এল।
ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র বলেন, ইরানের বন্দরে হামলা চালানো হলে এই অঞ্চলের অন্যান্য বন্দরগুলোও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের বন্দর শ্রমিক, প্রশাসনিক কর্মী এবং বাণিজ্যিক জাহাজের ক্রুদের নিজেদের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত।’
গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের প্রায় ৬০টি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানের নৌশক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে বলে দাবি করছে।
সূত্র: আল-জাজিরা
ওমানের সালালাহ বন্দরে ইরানের হামলার নিন্দা জিসিসি প্রধানের
ওমানের সালালাহ বন্দরে জ্বালানি ডিপোর ট্যাংকে হামলার জন্য ইরানের তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আল বুদাইওয়ি।
জাসেম মোহামেদ বলেন, ওমানের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় জিসিসি ঐক্যবদ্ধভাবে দেশটির পাশে আছে।
এর আগে আজ বুধবার ওমান কর্তৃপক্ষ নিশ্চিত করে, সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা হয়েছে। কিছু ড্রোন ভূপাতিত করা হলেও কয়েকটি আঘাত হানতে সক্ষম হয়েছে। ওমান জানিয়েছে, হামলায় জ্বালানি ট্যাংকের ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সূত্র: আল–জাজিরা
ইরানে যুদ্ধ ‘আমরা এখনো শেষ করিনি’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় বুধবার সাংবাদিকেরা প্রশ্ন করেন— ইরান যুদ্ধ শেষ হতে আর কী প্রয়োজন? জবাবে তিনি বলেন, ‘একই ধারা অব্যাহত থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।’
ট্রাম্প দাবি করেন,‘তারা (ইরান) তাদের নৌবাহিনী হারিয়েছে। তাদের বিমানবাহিনীও শেষ। তাদের কোনো বিমান বিধ্বংসী ব্যবস্থা বা রাডার অবশিষ্ট নেই। তাদের নেতারাও আর নেই। চাইলে আমরা আরও ভয়াবহ কিছু করতে পারি।’
ট্রাম্প বলেন, ‘ইতিহাসে যেকোনো দেশের তুলনায় আমরা ইরানকে সবচেয়ে কঠিন আঘাত করেছি। তবে আমরা এখনো কাজ শেষ করিনি।’
সূত্র: বিবিসি
হরমুজ প্রণালিতে আক্রান্ত থাই জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল : নয়াদিল্লি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালিতে হামলার শিকার থাই জাহাজটি পশ্চিম ভারতের কাণ্ডালা বন্দরের দিকে যাচ্ছিল।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে—আমরা এটিকে গভীরভাবে দুঃখজনক মনে করি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই সংঘাতের আগের কয়েকটি পর্যায়ে একাধিক হামলায় ভারতীয় নাগরিকসহ অনেক মূল্যবান জীবন হারিয়ে গেছে। এখন এই হামলার তীব্রতা ও ভয়াবহতা কেবল বেড়ে চলেছে বলে মনে হচ্ছে।’
২০ নাবিককে উদ্ধার ওমানের নৌবাহিনীর
ওমানের নৌবাহিনী হামলার শিকার থাই জাহাজটি থেকে ২০ জন নাবিককে উদ্ধার করেছে। ওমান উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল (২৪ কিলোমিটার) দূরে জাহাজটি হামলার শিকার হয়েছে। ওমানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
উদ্ধার হওয়া সবাই থাইল্যান্ডের নাগরিক। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।
ওমান সংবাদ সংস্থার তথ্যমতে, থাই পতাকাবাহী ‘ময়ূরি নারি’ নামের পণ্যবাহী জাহাজটি হামলার শিকার হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। ২০ জনকে উদ্ধার করা হলেও ৩ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র: আল-জাজিরা
ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।
লেবানন থেকে আল-জাজিরার প্রতিনিধি জানান, কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত তিন দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে এই আক্রমণ চালানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আল-জাজিরার প্রতিনিধি আরও জানান, উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বাজছে।
বৈরুতে ৫০টি বহুতল ভবনে হামলা ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে আকাশ ও সমুদ্রপথ থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় শহরটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী আরও বলেছে, বৈরুত এলাকার প্রায় ৭০টি স্থানে এখন পর্যন্ত আঘাত হানা হয়েছে, যার মধ্যে প্রায় ৫০টি বহুতল ভবন রয়েছে।
লেবাননে ইতিমধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩৪ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৯১ শিশু রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে বিদ্যালয়ে হামলার জন্য ‘যুক্তরাষ্ট্রই দায়ী’
ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে খোদ দেশটির সামরিক বাহিনীর চলমান তদন্তে উঠে এসেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনার জন্য উল্টো ইরানকেই দায়ী করেছিলেন তিনি।
মার্কিন কর্মকর্তা এবং প্রাথমিক তদন্তের ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।
তদন্তের প্রাথমিক ফলাফল অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণে মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয় ভবনে হামলাটি ছিল মার্কিন সামরিক বাহিনীর একটি নিশানাগত (টার্গেটিং) ভুল। বিদ্যালয় ভবনের পাশেই অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার সময় এই ঘটনা ঘটে।
ইরানি কর্মকর্তাদের মতে, ওই হামলায় নিহতের সংখ্যা অন্তত ১৭৫ জন, যাদের প্রায় সবাই শিশু।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
ইরাকি জলসীমায় জ্বলছে বিদেশি দুই তেলবাহী ট্যাংকার
ইরাকের জলসীমায় দেশটি থেকে তেল নেওয়া দুটি বিদেশি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায়।
বার্তা সংস্থা রয়টার্সরে ইরাকি বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ জাহাজ দুটি থেকে ২৫ জন নাবিককে সফলভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে নেভানোর চেষ্টা সত্ত্বেও জাহাজ দুটিতে এখনো আগুন জ্বলছে।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১৩টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গ্রহণ
উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) উত্থাপিত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবে ইরানের প্রতি আরব উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়েছে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৩টি সদস্য দেশের সমর্থন ও ভোটে পাস হয়। ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। আর এই প্রস্তাবকে ‘একপেশে’ বলে মন্তব্য করেছে ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং আরব উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
তথ্যসূত্র: আল–জাজিরা
বাহরাইনে জ্বালানি ট্যাংকে হামলা
বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে দেশটির উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংকে ইরানি আগ্রাসন চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’
তথ্যসূত্র: সিএনএন
ইরাকি বন্দরে বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় নিহত ১
ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র। ইরাক নিউজ এজেন্সির (আইএনএ) এ তথ্য দিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান বলেন, ‘দুটি তেলবাহী ট্যাংকারে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।’ তিনি আরও জানান, হামলাটি ইরাকের জলসীমার অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।
এদিকে ইরাকি একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, ইরাকি জলসীমায় এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী।
হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
ড্রোনের আঘাতে দুবাইয়ে আবাসিক ভবনে আগুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিক হারবার এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় সব বাসিন্দা নিরাপদ এবং অক্ষত রয়েছেন বলে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।
দুবাইর গণসংযোগ দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং সব বাসিন্দা নিরাপদ রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ করা হয়নি।
২১টি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
নতুন করে আরও তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ২১টি ড্রোন ভূপাতিত করল দেশটি।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে ১৮টি ড্রোন ভূপাতিত করার পর তারা এ তিনটি ড্রোন হামলা রুখে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ধারাবাহিক কিছু পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমির আকাশে দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনগুলো শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসছিল।
মন্ত্রণালয় আরও জানায়, একই সঙ্গে তারা পূর্বাঞ্চলীয় এলাকায় আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে।
ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে।’ মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘এখন আমরা সমুদ্র প্রণালির দিকে কড়া নজর দেব। প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।’
ট্রাম্প বলেন, ‘মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে, আমরা ইতিমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।’
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তেহরানের বিভিন্ন অংশ বা অন্যান্য জায়গায় আঘাত করতে পারি, কিন্তু তেমনটা করলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর আমরা সেটা চাই না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাইলে তাদের বিদ্যুৎ খাতের ওপর আঘাত করতে পারি; মাত্র এক ঘণ্টার মধ্যে আমরা তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তছনছ করে দিতে পারি, যা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর সময় লাগবে। তবে, আমরা তেমন কিছু করতে যাচ্ছি না।’
ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ
ইরাকের জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতোই সচল রয়েছে।
আজ বৃহস্পতিবার ইরাকের একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি ‘আল-ইরাকিয়া নিউজ’কে জানান, ট্যাংকারে হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া ওই ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।
এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।
আইএনএর প্রতিবেদন অনুযায়ী আল-ফারতুসি বলেন, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার কাজ চলার সময় সেটি হামলার শিকার হয়। তিনি আরও জানান, আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের (সুইসাইড বোট) মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
আল-ফারতুসি জানান, আক্রান্ত হওয়ার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
ইরাকি সরকারের মিডিয়া সেল আইএনএকে জানিয়েছে, দুটি ট্যাংকারই নাশকতামূলক হামলার শিকার হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
তেহরান ও বৈরুতে ইসরায়েলি হামলার পরপরই ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আগত ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
দুই মাসের জন্য এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আগামী দুই মাসে ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানিয়েছেন, তাঁদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করা হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন।
নিখিল আরও জানান, বাতিল হওয়া ফ্লাইটের বেশিরভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। অবশ্য নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। কারণ, ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এ পথে চাহিদা বেড়েছে।
নিখিল রবিশঙ্কর বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দামে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। এ অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনছে।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের নতুন দফা হামলা: তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামের এই উল্লম্ফন ঠেকানো যায়নি।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, গ্রিনিচ মান সময় আজ রাত ৩টা ৫ মিনিটের দিকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছায়।
অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা তাঁর দেশের যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন।
শর্তগুলো হলো, তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদান, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ (ক্ষতিপূরণ প্রদান) এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না—আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা প্রদান।
তথ্যসূত্র: আল–জাজিরা
সন্দেহভাজন ইরানি ‘সুইসাইড বোট’–এর হামলায় জ্বালানি ট্যাংকারে আগুন: ভিডিও
ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই।
এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি ‘শাসনব্যবস্থা কোনো বিপদে নেই’ এবং ‘ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে’।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, এ প্রতিবেদনে সেটিই ফুটে উঠেছে।
ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এ যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে—এমন কোনো নিশ্চয়তা নেই।
তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে গতকাল বুধবার মার্কিন বিমানবাহিনীর বি-১ বোমারু বিমানে ‘বাংকার বাস্টার’ বোমা মজুত করতে দেখা গেছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অন্তত একটি বি-১ বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে।
বি-১ বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব; যা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে। তবে ইরান যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রেখেছে, সেই সুসংহত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব একটা কার্যকর নয়।
যুক্তরাজ্যে বি-১ বোমারু বিমানে যে ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস’ (জেডিএএম) মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় ২৫ মাইলের মধ্যে থাকতে হয়। বোমারু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, বিশেষ করে ইরানের আকাশসীমার অনেক ভেতর নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। এর অর্থ পেন্টাগন আত্মবিশ্বাসী যে তারা ইরানের বিমানবিধ্বংসী সক্ষমতা প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে।
ফ্লাইটগ্লোবাল ডটকমের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ২০২৬’ ডেটাবেজ অনুযায়ী, বর্তমানে মার্কিন বিমানবাহিনীর বহরে ৪০টি বি-১ বিমান রয়েছে। ইরানের আকাশে এমন একটি বিমান হারানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারে।
ঘাঁটির বাইরের পর্যবেক্ষকদের সামনেই প্রকাশ্যে এসব যুদ্ধবিমান সাজানোর মাধ্যমে একটি বার্তাও দেওয়ার চেষ্টা হচ্ছে। আর তা হলো, যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো আসছে এবং তা ঠেকানোর ক্ষমতা ইরানের খুব একটা নেই।
তথ্যসূত্র: সিএনএন
ইরান যুদ্ধ নিয়ে বিরোধ: স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় তারা (স্পেন) মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।’
ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে ‘খুবই খারাপ’ (আচরণ) করছে এবং তারা তাদের ‘ন্যায্য হিস্যা’ দিতে চায় না।
ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে স্পেনের দীর্ঘদিনের অনীহার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ন্যাটোর সুরক্ষা ভোগ করলেও খরচের ক্ষেত্রে সব সময় পিছিয়ে থাকে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এল।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা।
ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।
তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত মঙ্গলবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁদের সম্পর্ক ‘স্বাভাবিক’ রয়েছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
ইরাকে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরবিল শহরে হওয়া এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তাজানি। তবে এ হামলার পেছনে কারা দায়ী, সে বিষয়ে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি তিনি।
তাজানি জানান, ঘাঁটিতে থাকা সব সেনাসদস্য নিরাপদ রয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহত
ইরাকের বসরার কাছে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা
ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় গতকাল বুধবার এক ক্রু সদস্য নিহত ও দুটি জাহাজ ভস্মীভূত হয়েছে। বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা ও ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) হামলার পরপরই এ ঘটনা ঘটল।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর সাম্প্রতিকতম এই হামলা ইরান যুদ্ধের এক বড় ধরনের বিস্তার হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৬টিতে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এ রুট দিয়ে পরিবহন করা হয়। এ উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে আঘাত হানবে। তিনি তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারের আহ্বান জানিয়ে দাবি করেন, ‘ইরানের নৌবাহিনীর প্রায় সবটাই এখন ধ্বংস হয়ে গেছে।’
ইরাকি বন্দর কর্মকর্তাদের ভাষ্যমতে, গতকাল গভীর রাতে হামলার শিকার হওয়া জাহাজ দুটি হলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ ও মাল্টার পতাকাবাহী ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করেছিল।
ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো জানিয়েছে, ‘সেফ সি বিষ্ণু’ জাহাজটি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ একটি ইরাকি কোম্পানি ভাড়া করেছিল। আর ‘জেফিরোস’ জাহাজ বসরা গ্যাস কোম্পানির জ্বালানি পণ্য নিয়ে যাচ্ছিল।
সোমো আরও জানিয়েছে, ইরাকি জলসীমার ভেতর এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের সময় দুটি জাহাজই আক্রান্ত হয়।
তথ্যসূত্র: রয়টার্স
লেবানন দখল করে নেওয়ার হুমকি ইসরায়েলের
লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন— হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ গতকাল ইসরায়েল লক্ষ্য করে প্রচণ্ড হামলা চালিয়েছে।
ইসরায়েল কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়; হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সূত্র: আল–জাজিরা।
ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার
ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পুরো অঞ্চলের মানবিক পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।
সূত্র: আল–জাজিরা।
ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু পর ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, সারা দেশে বাস্তুচ্যুত পরিবারের ওপর চালানো প্রাথমিক এক জরিপের ভিত্তিতে তারা এই হিসাব তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এটি মানবিক চাহিদার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
সূত্র: আল–জাজিরা।
যুদ্ধ সত্ত্বেও ইরান ছাড়বে না রাশিয়ার রোসাটম
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোসাটম মার্কিন–ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ কথা বলেছেন।
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আরও দুটি ইউনিট নির্মাণের চুক্তি রয়েছে রোসাটমের। রোসাটম বুশেহরে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ১-গিগাওয়াট ইউনিটটি ইতিমধ্যে নির্মাণ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর রোসাটম তাদের কিছু কর্মীকে সরিয়ে নেয় এবং নতুন ইউনিটগুলির ওপর নির্মাণকাজ স্থগিত করে।
রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, প্রায় ৪৫০ জন রোসাটম কর্মী ওই প্রকল্পে আছেন। এই সপ্তাহে ১৫০ জন রাশিয়ায় ফিরে এসেছেন। তিনি বলেন, ‘দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের নির্মাণ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এখন সরে যাওয়ার সময় নয়।’
রাশিয়া এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আটটি পারমাণবিক ইউনিট নির্মিত হবে। যার মধ্যে চারটি বুশেহর শহরে।
সূত্র: আল–জাজিরা।
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি বলেন, এ অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।
মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এরপর এই প্রথম বক্তব্য দিলেন মোজতবা খামেনি। তাঁর রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে।
সূত্র : আল–জাজিরা।
ইরানের নতুন নেতার ঘোষণা, হরমুজ প্রণালি বন্ধই থাকবে
হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল এই পথে সরবরাহ করা হয়। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
বক্তৃতায় মোজতবা খামেনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।
ইরানের পাশে আছে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের ‘দায়িত্ব পালন করবে’। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে ‘সাহায্য করতে চায়’ বলে জানান তিনি।
সামরিক বাহিনীকে ধন্যবাদ
ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। মোজতবা খামেনি বলেন, ‘দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’
‘শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে’
খামেনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’
প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় হলেও মার্কিন ঘাঁটিতে হামলা চলবে
খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। তবে তারা (ইরান) শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়।
সূত্র– আল–জাজিরা।
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে।
রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।
সূত্র: আল–জাজিরা।
তেলের দাম বেড়ে গেলে যুক্তরাষ্ট্র অর্থ আয় করবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন তেলের দাম বেড়ে যায়, তখন যুক্তরাষ্ট্র অর্থ আয় করে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আজ বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ। তাই যখন তেলের দাম বেড়ে যায়, আমরা প্রচুর অর্থ উপার্জন করি।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ও গুরুত্বের’ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্যকে তথা বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।’
সূত্র: আল–জাজিরা।
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুববে: লারিজানি
ইরানের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে হামলা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি এমন পদক্ষেপ নেয়, তবে ‘পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ‘ট্রাম্প বলেছেন, আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু এখনো তা করিনি।’
এর জবাবে লারিজানি বলেন, ‘বেশ, তারা যদি তেমনটি করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে। আর সেই অন্ধকার নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার মোক্ষম সুযোগ করে দেবে।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তবে তেহরান যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তাঁর দেশ প্রস্তুত।
তথ্যসূত্র: আল–জাজিরা
মোজতবা খামেনিকে নেতানিয়াহুর হুমকি, শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষ সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর ইরান ‘আর আগের মতো নেই’। তেহরানের এলিট ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্পগুলো ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, ইসরায়েল সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি দাবি করেন, কিছু ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন।
লেবাননে অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও। তাদের ওপর হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন ইসরায়েলি নেতা।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের কারওর জন্যই আমি কোনো জীবন বিমা ইস্যু করতাম না... আমরা কী পরিকল্পনা করছি বা কী করতে যাচ্ছি, সে সম্পর্কে আমি এখানে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে চাই না।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, তেহরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো হুমকি তৈরির অবস্থানে নেই।
এ সময় নেতানিয়াহু বলেন, তাঁরা সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) পরিবেশ তৈরি করতে পারেন, তবে রাস্তায় নামার দায়িত্ব ইরানের জনগণের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে এটি আপনাদের ওপর নির্ভর করছে। এটি আপনাদের হাতে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন ‘অকপটে’ কথা বলছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত
ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।
বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।
নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।
যুদ্ধের সময় সাধারণত অনেক দূর থেকে উড়ে আসা যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহ করতে রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকে ড্রোন হামলায় ফ্রান্সের ৬ সেনা আহত
ইরাকের ইরবিল অঞ্চলে এক ড্রোন হামলায় ফ্রান্সের ছয় সেনা আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এই তথ্য জানিয়েছে।
ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আহত সেনাদের নিকটস্থ একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে সেনাবাহিনীর বিবৃতিতে তাঁদের আঘাতের ধরন কিংবা ড্রোনটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েক শ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছেন।
উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
তথ্যসূত্র: বিবিসি
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানিয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে।
ইউক্রেনে আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এ নিষেধাজ্ঞা স্থগিত করা হলো।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর এক দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
ইরান পারস্য উপসাগরে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ সাধারণত এই প্রণালি দিয়েই পার হয়।
এদিকে গত বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সরকারি তেল রিজার্ভ থেকে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৪০ কোটি ব্যারেল তেল ছাড় করা নির্দেশ দিয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকের কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত, আহত বেশ কয়েকজন: মাখোঁ
ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েক শ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছেন।
উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত, অনেক ভবন ক্ষতিগ্রস্ত
ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ শুক্রবার ভোরে (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই সময় ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়েছে।
ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি ‘স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত’ হানলে তারা সেখানে উদ্ধারকাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তাঁর পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এ ছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে।
ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা।
গত কয়েক দিন ধরে ইরান এবং লেবাননভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয়ে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
তথ্যসূত্র: সিএনএন
তেহরানের একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ
ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, তেহরানের দক্ষিণ অঞ্চলেও একই রকম অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, হিজবুল্লাহ সদস্যকে নিশানা করার দাবি
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আজ শুক্রবার সকালে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর এক ‘সদস্যকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
তবে এ হামলা সফল হয়েছে কি না কিংবা শহরের ঠিক কোন এলাকায় এটি চালানো হয়েছে, সেসব বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত কয়েক দিন ধরেই বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘জীবিত তবে গুরুতর আহত’, মনে করছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনই মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে ইরানিরা তাঁকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তাঁর দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে ‘রণাঙ্গনে আহত’ হিসেবে বর্ণনা করেছিল।
গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে।
মোজতবা খামেনি তাঁর প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং যেসব উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
যুদ্ধ দুই সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
দুবাইয়ে বিকট বিস্ফোরণ, আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন
দুবাইয়ে আজ শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে।
বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের অন্যতম এ প্রধান অর্থনৈতিক কেন্দ্রের মধ্যাঞ্চলীয় এলাকার আকাশে বিশাল ধোঁয়ার মেঘ জমতে দেখা গেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান। পুলিশ এপির এক সাংবাদিককে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দেয়।
দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’
কর্তৃপক্ষ আরও বলেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া দুবাইয়ের বিখ্যাত পালতোলা আকৃতির বুর্জ আল আরব হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত
ওমানে একটি ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।
দেশটির একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত হন। এ ছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয় বলে জানায় ওমান নিউজ এজেন্সি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবরে জানানো হয়।
ওমান নিউজ এজেন্সি বলছে, এই দুটি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: বিবিসি
ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রেভল্যুশনারি গার্ডস
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতি দিয়েছে।
এএফপি জানায়, বিবৃতিতে বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দমনে গত জানুয়ারির চেয়েও ‘আরও কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ইরানে হওয়া বিক্ষোভে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হন। ইরান কর্তৃপক্ষ ওই বিক্ষোভের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছিল।
কয়েকটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ইরানি নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে তাঁদের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার এবং বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কুদস দিবসের মিছিলে ইরানে লাখো মানুষ, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন
ফিলিস্তিনিদের সমর্থনে আজ শুক্রবার আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে ইরানের ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তাঁর নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে।
এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘বড় ধরনের হামলার’ ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।
তথ্যসূত্র: সিএনএন
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।
গতকাল বৃহস্পতিবারের এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।
নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাঁদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১,৪৪৪ জন নিহত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১জন। আজ শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বাদ পড়ছে না বেসামরিক স্থাপনাও। স্কুল, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
ইসরায়েলের বিরশেবায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
ইরানের আধা সরকারি তাসনিম দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টাজুড়ে এমন হামলা চলতে থাকবে। ইসরায়েলের অন্যান্য সামরিক স্থাপনার ওপরও হামলা চলবে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার হলো তুরস্কের জাহাজ
ইরানের অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগ্লু আজ শুক্রবার এ কথা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম তুর্কি মন্ত্রী উরালুগ্লুকে উদ্ধৃত করে জানায়, এই জাহাজসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই জাহাজগুলোর বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা।
সংবাদভিত্তিক ওয়েবসাইট হাবেরতুর্ক-এর তথ্য অনুযায়ী তুর্কি মন্ত্রী উরালুগ্লু বলেন, ‘সেখানে [তুর্কি মালিকানাধীন] ১৫টি জাহাজ ছিল; আমরা একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি।’ তিনি জানান, জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে গেছে।
সূত্র: আল–জাজিরা।
সৌদি আরব ৫৬টি ড্রোন প্রতিহত করেছে
সৌদি আরব জানিয়েছে, আজ শুক্রবার এ পর্যন্ত ৫৬টি ড্রোন প্রতিহত করেছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শুক্রবার সকাল থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন রাজধানী রিয়াদের কঠোর নিরাপত্তাসম্পন্ন কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, আগের ২৪ ঘণ্টার মধ্যে ৫৩টি ড্রোন ও ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ড্রোনগুলো কে বা কারা উৎক্ষেপণ করেছে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: আল–জাজিরা।
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে দেশটির রাজধানী বৈরুত সফর করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে গুতেরেস বলেন, ‘আমি লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বৈরুতে সফরে এসেছি। এই যুদ্ধ তারা (লেবাননের জনগণ) চায়নি। তাদের টেনে আনা হয়েছে। জাতিসংঘ ও আমি লেবানন এবং এই অঞ্চলের যে শান্তিপূর্ণ ভবিষ্যত প্রাপ্য, সেই লক্ষ্যে প্রচেষ্টা চালাতে কোনো ত্রুটি রাখব না।’
ইসরায়েল ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। গতকালের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ৬৮৭ জন নিহত হয়েছে।
সূত্র: আল–জাজিরা।
ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আহত ২
ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েল সেগুলো প্রতিহত করতে কাজ করছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে।
দুজন আহত
ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। এতে বলা হয়, আহত দুজনের একজন ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং অপরজন ৫০ বছর বয়সী এক নারী।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সূত্র: আল–জাজিরা।
ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। আজ শুক্রবার ওই সাক্ষাৎকার প্রচার করা হয়।
ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।
ট্রাম্প ইরান প্রসঙ্গে দোলাচলে আছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না।
এর আগে গত বুধবার কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি। কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান।
সূত্র: রয়টার্স।
আজ রাতেই ইরানে সর্বোচ্চসংখ্যক হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ রাতেই সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
ভার্জিনিয়ার আর্লিংটনে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। পিট হেগসেথ বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, ‘আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ট্রাম্প যখন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিলেন, তখন তাঁর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরান এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে বলে হুমকি দিলেন।
সূত্র: আল–জাজিরা।
ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে নিহত সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, কেসি–১৩৫ রিফুয়েলিং বিমানে ছয়জন ক্রু ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে। সেন্টকম দাবি করেছে, ‘শত্রু পক্ষ বা বন্ধু পক্ষের গুলির’ কোনো ঘটনা ঘটেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিল, নিখোঁজ থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
সূত্র: আল–জাজিরা।
মধ্যপ্রাচ্যে ২২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে দুই হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করছে।
এবিসি নিউজ জানিয়েছে, ওয়াশিংটন এই দুই হাজার ২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে থাকা তিনটি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আল–জাজিরাকে জানিয়েছেন, জাপানের ওকিনাওয়ার মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের নেওয়া হবে।
সূত্র: আল–জাজিরা।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষয়ক্ষতি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত তিনটি স্থানে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। বার্তা সংস্থা রয়টার্স কিছুক্ষণ আগে ছবিগুলো প্রকাশ করেছে।
দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধের ঘোষণা দেবেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলা ও ইরান বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট আব্রামস এমনটাই মনে করছেন।
সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রামস বলেছেন, ইরানের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে।
আব্রামস বলেন, ‘হয়তো ইরানে কোনো ধরনের বিদ্রোহ দেখা দেবে, নতুবা সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দেবেন। তিনি বলবেন যে, আমরা আমাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি এবং এখন এর সমাপ্তি ঘটল।’
কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক এই সিনিয়র ফেলো আরও বলেন, ‘আমি মনে করি দ্বিতীয় সম্ভাবনাটিই বেশি, অর্থাৎ তিনি স্রেফ যুদ্ধ শেষের ডাক দেবেন।’
আব্রামসের মতে এটি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার দাবি— ‘ইরানের সাধারণ মানুষ বর্তমান সরকারকে তীব্র ঘৃণা করলেও, সেই সরকার আগামী এক সপ্তাহে পড়বে নাকি পাঁচ বছর পর, তা নিশ্চিত করে বলা যায় না।’
সূত্র: আল–জাজিরা।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬
লেবাননের নাবাতিহ শহরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
তেহরানে হাসপাতালের কাছে ‘প্রচণ্ড বিস্ফোরণ’
তেহরানে শুক্রবার দিবাগত রাতেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। শহরের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তেহরানের জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেখানে বেসামরিক হাসপাতাল অবস্থিত। এ সময় সরকারের সমর্থনে সাধারণ মানুষের বিক্ষোভ চলছিল।
তেহরান ছাড়াও শুক্রবার কারাজ এবং ইস্পাহানের মতো শহরগুলোতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় দুই ত্রাণকর্মী নিহত
লেবাননের জরুরি স্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, দেশটির একটি চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় দুই ত্রাণকর্মী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে।
তেল আবিবে আবার সাইরেন, পাল্টা হামলা ইরানের
তেল আবিব এবং মধ্য ইসরায়েলজুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বাজছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তারা শনাক্ত করেছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।
তথ্যসূত্র : রয়টার্স
হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার কবলে ইসরায়েল
ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে সর্বশেষ দফা হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এলাকাটি লেবানন সীমান্ত সংলগ্ন হওয়ায় ধারণা করা হচ্ছে, এগুলো হিজবুল্লাহর ছোঁড়া রকেটে ক্ষতি হয়েছে।
এর আগে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়েও বেশ কিছু হামলা হয়েছে। দক্ষিণের নেগেভ মরুভূমির একটি বেদুইন গ্রামেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
মধ্য ইসরায়েলের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছের শহর শোহামেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে একটি ভবনে আগুন ধরে যাওয়ায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে।
তথ্যসূত্র : আল–জাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
আজ শনিবার লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ওই হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হয়েছেন। এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
খারগ দ্বীপে মার্কিন হামলার ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ও সিএনএনের ভৌগোলিকভাবে শনাক্ত করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলায় বিমানবন্দর ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিওজুড়ে বড় ধরনের বিস্ফোরণ ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সঙ্গে ভিডিওর ফ্রেমগুলো মিলিয়ে সিএনএন এ হামলার স্থান নিশ্চিত করেছে।
তেলের বাজার ‘নিয়ন্ত্রণের’ বাইরে যাওয়ার আশঙ্কা
ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা চলমান যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এই হামলার ফলে বৈশ্বিক তেলের বাজার ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে বলে সিএনএনকে জানিয়েছেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেন, ‘এর (মার্কিন হামলার) অর্থ হলো আমরা এই যুদ্ধে ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছি। বিষয়টি এখন আর শুধু ‘‘সামরিক বাহিনী বা সরকারকে হটিয়ে দেওয়ার’’ মধ্যে সীমাবদ্ধ নেই; বরং আমরা এখন দেশটির (ইরান) অর্থনৈতিক প্রাণভোমরাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছি।’
কিমিট বলেন, ইরান যাতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়, সেটি নিশ্চিত করতে দ্বীপটিকে ‘জিম্মি’ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।
তবে ওই তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে কিমিট সতর্ক করে বলেন, ‘এটা স্পষ্ট যে ইরান তখন মধ্যপ্রাচ্যের বাকি অবকাঠামোগুলোর ওপর হামলা চালাবে। আর সেই পর্যায়ে তেলের দাম পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
ইরান উপকূল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত এই খারগ দ্বীপ দিয়েই দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে দ্বীপটি অক্ষত ছিল বলে মনে করা হচ্ছিল।
গতকাল শুক্রবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপের ‘প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস’ করেছে। ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তবে দ্বীপটির তেল অবকাঠামোতেও হামলার হুমকি দেন তিনি।
এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ হুঁশিয়ারি দিয়েছিলেন, পারস্য উপসাগরে ইরানের দ্বীপগুলোর ওপর কোনো মার্কিন আগ্রাসন চালানো হলে দেশটিও ‘সব ধরনের সংযম’ পরিহার করবে।
তথ্যসূত্র: সিএনএন
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আজ শনিবার ড্রোন হামলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপিকে একজন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’
নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।
বেশ কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেই
আল–জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়।
এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়। সেখানে সতর্ক করে বলা হয়েছিল, ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং তারা আবার এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল–জাজিরা
মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালনা করে।
‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যাঁরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’
বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়।
বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।
তথ্যসূত্র: এনডিটিভি
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে ‘উভচর’ যুদ্ধজাহাজ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে।
জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।
এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাঁদের ব্যবহার করা হতে পারে।
মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।
এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এ যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই।
তথ্যসূত্র: আল–জাজিরা
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
আজ শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনো উপায়ে এ আগ্রাসনের (ইরানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা) জবাব দেওয়ার অধিকার ইসলামি প্রজাতন্ত্রটির রয়েছে। তবে হামাস ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।
এর আগে যুদ্ধ শুরুর দিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছিল হামাস।
খামেনি নিহত হওয়ার পরপরই এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘তিনি আমাদের জনগণ, আমাদের লক্ষ্য ও আমাদের প্রতিরোধ যোদ্ধাদের সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছিলেন।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে ‘যখন ভেতর থেকে অনুভব করব’: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে, গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও এমন প্রশ্ন রাখা হয়েছিল।
জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমি এটি আমার ভেতর থেকে অনুভব করব।’
ট্রাম্পের এমন মন্তব্যের পর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের ‘নিউজনাইট’ অনুষ্ঠানের প্যানেল আলোচনায় এ নিয়ে বিতর্ক শুরু হয়।
তথ্যসূত্র: সিএনএন
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ৬ মাসের শিশুসহ একই পরিবারের নিহত ছয়
ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন।
ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র: ডন
আমিরাত, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এবং বাহরাইন ও কুয়েতের তিনটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ‘টানা কয়েক দফায়’ হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছেন।
হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল-দাফরা এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটির নাম উল্লেখ করেছেন আইআরজিসির নৌপ্রধান।
আলিরেজা আরও দাবি করেন, এই হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক নিশানা করা হয়েছিল।
তথ্যসূত্র: আল-জাজিরা
মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান
ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলার পরও দ্বীপটি থেকে তেল রপ্তানি কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের এক কর্মকর্তার বিবৃতির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থগুলো এ কথা জানিয়েছে।
ইরানের সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, খারগ দ্বীপ থেকে রপ্তানি ‘সম্পূর্ণরূপে চলমান’ এবং দ্বীপে তেল কোম্পানিগুলোর কার্যক্রম বিনা বাধায় অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে ইরানের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর সতর্ক করে দিয়ে বলেছে, ইরান যদি হরমুজ প্রণালি অবরোধ অব্যাহত রাখে তবে দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো মার্কিন হামলার পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে।
খারগ দ্বীপ থেকে ইরানের ৯০ শতাংশের বেশি তেল রপ্তানি হয়।
সূত্র: আল–জাজিরা।
ইরানের অনুমতি পেয়ে ভারতগামী দুটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে
ইরানের অনুমতি পাওয়ার পর ভারতগামী দুটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজ দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে।
ভারতের বন্দর, জাহাজ চলাচল এবং জলপথবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ এলপিজি নিয়ে আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ দুটি দেশের পশ্চিমাঞ্চলের বন্দরগুলির দিকে যাচ্ছে।
এর আগে ইরান হরমুজ প্রণালি দিয়ে বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে অতিক্রমের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফথালি।
সূত্র: আল–জাজিরা।
অবিলম্বে আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা খালি করার আহ্বান ইরানের
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জনগণকে দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে ‘অবিলম্বে’ সরে যাওয়ার অনুরোধ করেছে তেহরান। তাসনিমের খবরে বলা হয়, এই এলাকাগুলি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, কারণ এখানে মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনাগুলির মধ্যে লুকিয়ে রয়েছে। এই স্থাপনাগুলি কয়েক ঘন্টার মধ্যে হামলার শিকার হতে পারে।
সূত্র: আল–জাজিরা।
সৌদি আরবে মার্কিন কোনো বিমান ধ্বংস বা আঘাতপ্রাপ্ত হয়নি, দাবি ট্রাম্পের
সৌদি আরবে মার্কিন কোনো বিমান ধ্বংস বা আঘাতপ্রাপ্ত হয়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুুদ্ধে হেরে যাক।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরতা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পাঁচটি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই খবরে ক্ষোভ প্রকাশ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ওই বিমানঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল কিন্তু বিমানগুলো “আঘাতপ্রাপ্ত” বা “ধ্বংস” হয়নি।’ তিনি লিখেছেন, ‘পাঁচটির মধ্যে চারটির [বিমান] প্রায় কোনো ক্ষতি হয়নি। এগুলো ইতিমধ্যে আবার উড়তে প্রস্তুত। একটির একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শিগগিরই আকাশে উড়বে।’
ট্রাম্প আরও বলেন, মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।
সূত্র: আল–জাজিরা।
হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। যুক্তরাষ্ট্র ওই প্রণালির উপকূলে বোমা ফেলবে আর ইরানের যুদ্ধজাহাজ ও নৌযান লক্ষ্য করে ক্রমাগত গুলি ছুড়বে।
আজ শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক দেশ, বিশেষত যারা হরমুজ প্রণালি বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে প্রণালিটি খোলা এবং নিরাপদ থাকে।’
ট্রাম্প বলেন, তিনি আশা করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাবে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির উপকূলে বোমা বর্ষণ করবে এবং ইরানের নৌযান এবং যুদ্ধজাহাজগুলোতে গুলিবর্ষণ করবে।
কোনো দেশ জাহাজ পাঠাতে সম্মত হয়েছে কি না তা জানতে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে যা বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে।’
আল–জাজিরা
মার্কিন ঘাঁটিতে ৫০তম হামলা চালানোর দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘৫০তম হামলা’ শুরু করেছে।
ইরানের সংবাদ সংস্থা ফারসের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও ফুজাইরাহ, বাহরাইনের জুফায়রা ও পঞ্চম নৌবহর, কুয়েতের আলি সালেম এবং জর্ডানের আল-আজরাকে অবস্থিত ‘মার্কিন ঘাঁটিগুলো’ লক্ষ্যবস্তু করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে ইসরায়েল
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ বা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এ বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোর।
সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ কমে যাওয়ার বিষয়টি গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুতে কোনো সংকট নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে।
আল–জাজিরা
হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তায় অন্য দেশের সহযোগিতা চাইছেন ট্রাম্প
হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এই অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রাখায় তিনি এই আহ্বান জানান।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ক্ষমতা তেহরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে এক বিশাল কৌশলগত সুবিধা দিতে পারে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশ তেল আমদানি করে, তাদের অবশ্যই এই পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা এতে তাদের অনেক বড় সহায়তা দেব! তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে যাতে সবকিছু দ্রুত, সাবলীল এবং সুচারুভাবে সম্পন্ন হয়।
শনিবারের আগের এক পোস্টে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এই পথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। ট্রাম্প আশা করেছেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং অন্যান্য দেশ এই অঞ্চলে তাদের জাহাজ পাঠাবে।
তথ্যসূত্র : রয়টার্স
লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবানন সীমান্তের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা আল-আদিসা শহরের খাল্লাত আল-মাহাফিরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর আঘাত হেনেছে।
এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র : আল–জাজিরা
ইরানের সাথে যুদ্ধ বন্ধে চুক্তির সময় এখনও আসেনি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেছেন যে, ইরান ‘একটি চুক্তি করতে চায়’। তবে তিনি এখনই কোনো চুক্তিতে রাজি নন, কারণ তাঁর মতে ‘চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট অনুকূল নয়’।
সাক্ষাৎকারে ট্রাম্প জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তিনি অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেও পুনরায় উল্লেখ করেন।
হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি : আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাইছে। সংঘাতকে বিশ্বের বিরুদ্ধে ইরান হিসেবে তুলে ধরতে চাইছে—যাতে মনে হয় ইরান আন্তর্জাতিক রুটগুলোতে চলাচলে বাধা দিচ্ছে।
আরাগচি বলেন, এই প্রণালি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির অবস্থান পরিষ্কার করে গতকাল এ কথা বলেছেন।
তথ্যসূত্র : আল–জাজিরা
তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
তেহরানের অভিযোগ, তাদের ফাঁসাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে।
ইরানি গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি এবং বৈধ পদক্ষেপগুলোকে’ খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের ‘বিবাদ ও বিভেদ সৃষ্টি’ করা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স
ফ্রান্সের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু ফ্রান্স তা অস্বীকার করেছে।
ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর ছড়িয়েছিল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে । হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর এই খবরটি সামনে এসেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।
রণতরি পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত।আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক।
লেবাননে ইসরায়েলি হামলায় ১০৬ শিশুসহ এ পর্যন্ত নিহত ৮২৬
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৮২৬ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৬৫ জন নারী ও ১০৬টি শিশু রয়েছে।
গতকাল শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ৩১ জন প্যারামেডিক (চিকিৎসা সহকারী) রয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষও এদিন জানিয়েছে, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় ১২ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার সাক্ষাৎকারের এই অংশটি প্রচারিত হয়।
সিএনএনের ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেন, এটি ‘শতভাগ সত্য’ যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এ
অঞ্চলের অন্যান্য দেশে চালানো হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের যোগসূত্র পাওয়া গেছে। তবে এসব ড্রোনের প্রস্তুতকারক কারা, তা সবসময় স্পষ্ট নয়।
মূলত ইরানই প্রথম এ শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী।
ইউক্রেনের দাবি, ২০২২ সালের শরৎকাল থেকে রাশিয়ার ইউক্রেন আক্রমণে এই ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যায়। তখন থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন উৎক্ষেপণ করেছে।
শুরুতে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। ইতিমধ্যে, মার্কিন সেনাবাহিনীসহ অন্য দেশের সশস্ত্র বাহিনীও শাহেদ ঘরানার ড্রোন গ্রহণ করেছে।
মার্কিন সামরিক বাহিনীর মতে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এই ড্রোনগুলো ব্যবহার করা তাদের পরিকল্পনার অংশ।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের জন্য মধ্যস্থতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, এই যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না। আর এটি চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তিনি আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও দেশটির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
সূত্র: আল–জাজিরা