বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হচ্ছেফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গতকাল বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সও দাবি করেছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে অবস্থিত এই সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা হয়েছিল। আল–জাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা গেছে, ঘাঁটির কয়েকটি রাডারে সরাসরি হামলা হয়েছিল। এ ছাড়া সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন