জামিন শুনানির অপেক্ষায় ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ফাইল ছবি: রয়টার্স

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

স্থানীয় সময় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান।

আরও পড়ুন
পুলিশ ও রেঞ্জার্সের সদস্যদের হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে অবস্থান করতে দেখা যায়
ছবি: এএফপি

হাইকোর্টে হাজির হওয়ার পরপরই বায়োমেট্রিকের কাজের জন্য ইমরান খানকে সংশ্লিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। বায়োমেট্রিকের কাজ শেষে তাঁকে আদালতকক্ষে নিয়ে যাওয়া হয়।

দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদনের ওপর শুনানি করবেন। শুনানি শুরু হতে সময় লাগতে পারে।

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ইমরান খান আজ ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। টেলিভিশনে প্রচারিত ফুটেজে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে অবস্থান করতে দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, পিটিআইয়ের প্রধানের প্রতি সংহতি জানিয়ে বিপুলসংখ্যক আইনজীবী স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন

ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো—ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। পরদিন বুধবার বিশেষ আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) এ মামলায় ইমরান খানকে আট দিনের রিমান্ড দেন।

ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাঁকে আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন