এল আধুনিক সেলাই মেশিন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১২ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলাই মেশিন
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন উদ্ভাবক আইজ্যাক মেরিট সিঙ্গার ১৮৫১ সালের এই দিনে তাঁর আবিষ্কৃত আধুনিক সেলাই মেশিনের পেটেন্ট পান। তাঁর এই সেলাই মেশিন ব্যবহার করে বিভিন্ন আধুনিক নকশা ব্যবহার করা সম্ভব হয়। ওপরে ও নিচে দ্রুত ওঠানামা করার মতো এই সুচ ছিল এই মেশিনে। ফলে দ্রুত কাপড় সেলাই করা যেত।

আরও পড়ুন

অ্যান্টিসেপটিক ব্যবহারে বিপ্লব

ব্রিটিশ চিকিৎসক জোসেফ লিস্টার ১৮৬৫ সালের এই দিনে অস্ত্রোপচার করার সময় এক রোগীর ক্ষতস্থানে কার্বলিক অ্যাসিড নামের একটি রাসায়নিক প্রয়োগ করেন। উদ্দেশ্য ছিল, রোগীর শরীরে অতি ক্ষুদ্র জীবাণুর সংক্রমণ এড়ানো। পরবর্তী সময় এই অ্যান্টিসেপটিকের ব্যবহার বেড়ে যায়। সংক্রমণের কারণে রোগীর মৃত্যুহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়।

আরও পড়ুন

উৎক্ষেপণ করা হয় ‘পার্কার’

সূর্য নিয়ে গবেষণার জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি নভোযান বানিয়েছে। নাম ‘পার্কার’। ২০১৮ সালের এই দিনে নভোযানটি উৎক্ষেপণ করা হয়। এর গতি ঘণ্টায় ৬ লাখ ৯০ হাজার কিলোমিটার বা ঘণ্টাপ্রতি প্রায় ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ মাইল। এটি মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী যান।

শিল্পীর তুলিতে কোয়াগ্গা
ছবি: রয়টার্স

বিলুপ্ত হয়ে যায় কোয়াগ্গা

দক্ষিণ আফ্রিকার জেব্রার বিশেষ একটি জাত ছিল চতুষ্পদ প্রাণী কোয়াগ্গা। তবে বিলুপ্ত হয়ে গেছে প্রাণীটি। সর্বশেষ জীবিত কোয়াগ্গাটি ছিল নেদারল্যান্ডসের আমস্টারডামের একটি চিড়িয়াখানায়। ১৮৮৩ সালের এই দিনে প্রাণীটি মারা যায়। এর মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে যায় জেব্রার এই বিশেষ জাত।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন