নিউইয়র্কে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের রাতে বন্দুক হামলা, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক নগরীতে আতশবাজি প্রদর্শনী উপভোগ করছে লোকজন।ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের রাতে নিউইয়র্ক নগরীর কোনি আইল্যান্ডে বন্দুক হামলা হয়েছে। এতে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে আজ রোববার এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এনওয়াইপিডি এবিসি নিউজকে এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছর।

আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এনওয়াইপিডির বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এবিসি নিউজ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। ঐতিহাসিক দিবসটি উদ্‌যাপনের রাতেই দেশটিতে এ হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন