আলাস্কা থেকে অবশেষে সিনেটে জিতলেন ডেমোক্র্যাট পেলটোলা, এখন ব্যবধান ৫৬-৪৪
মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাস মিলে গেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মেরি পেলটোলা। তিনি রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়েছেন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে এটি ডেমোক্র্যাটদের নবম আসন দখল। এর ফলে সিনেটে ডেমোক্র্যাটদের মোট আসন দাঁড়াল ৫৬। অন্যদিকে রিপাবলিকানদের আসন থেকে কমে দাঁড়াল ৪৪টিতে। এই ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতার ফলে সিনেটে ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হলো।
গতকাল মঙ্গলবার আলাস্কার র্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতির ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ৫০ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন মেরি পেলটোলা। অন্যদিকে, ড্যান সুলিভান পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।
র্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতিতে ভোটাররা শুধু একজন প্রার্থীকে ভোট দেন না; বরং পছন্দ অনুযায়ী প্রার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়—এমন ক্রম সাজিয়ে দেন। এ পদ্ধতিতে জয়ী হতে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হয়। সেই সীমা সফলভাবে পেরিয়ে গেছেন পেলটোলা। ফলে পরবর্তী দফা ভোটের আর প্রয়োজন হয়নি।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কায় ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ এবং অঙ্গরাজ্যটির রাজনীতিতে স্বতন্ত্র ধারার শক্তিশালী প্রভাবের কারণে এবার সেখানে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল।
করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কাকে সবার আগে রাখার সংগ্রামে অঙ্গরাজ্যবাসীর সমর্থন পাওয়া আমার জন্য সবচেয়ে বড় সম্মানের। ধন্যবাদ, আলাস্কা। এবার কাজে নেমে পড়ি।মেরি পেলটোলা, আলাস্কায় ভোটে জয়ী সিনেটর
সংবাদমাধ্যমগুলো তাঁর জয়ের পূর্বাভাস দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেলটোলা বলেন, ‘আজীবন আলাস্কায় বসবাসকারী একজন মানুষ হিসেবে এবং এই অঙ্গরাজ্যের মানুষের সেবায় নিজের কর্মজীবন উৎসর্গ করতে পেরে আমি গর্বিত। করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কাকে সবার আগে রাখার সংগ্রামে অঙ্গরাজ্যবাসীর সমর্থন পাওয়া আমার জন্য সবচেয়ে বড় সম্মানের। ধন্যবাদ, আলাস্কা। এবার কাজে নেমে পড়ি।’
আলাস্কার অনেক জনপদ দুর্গম ও বিচ্ছিন্ন। এসব বিচ্ছিন্ন জনপদগুলোর কারণে সেখানে নির্বাচনের পর ভোট গণনা শেষ করতে সাধারণত বেশি সময় লাগে। তা ছাড়া এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে স্বতন্ত্র একজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে সহায়তা করার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল।
অভিযোগ ছিল, ওই প্রার্থীকে মূলত ভোট ভাগাভাগি করে ডেমোক্র্যাটদের সুবিধা করে দেওয়ার জন্য দাঁড় করানো হয়েছিল।
আলাস্কার অনেক জনপদ দুর্গম ও বিচ্ছিন্ন। এসব বিচ্ছিন্ন জনপদগুলোর কারণে সেখানে নির্বাচনের পর ভোট গণনা শেষ করতে সাধারণত বেশি সময় লাগে, তা ছাড়া এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে স্বতন্ত্র একজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে সহায়তা করার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল।
সাধারণ নির্বাচনে আরও দুজন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন রিপাবলিকান প্রার্থী জেরি হেইকস, যিনি ড্রাইওয়াল নির্মাণকাজের ঠিকাদার এবং স্বতন্ত্র প্রার্থী ড্যান জে সুলিভান জুনিয়র। এই সুলিভান অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
রিপাবলিকানদের অভিযোগ, বর্তমান সিনেটর ড্যান সুলিভানের সমর্থকদের বিভ্রান্ত করতেই ড্যান জে সুলিভান জুনিয়রকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করা হয়েছিল। তাঁকে ব্যালট থেকে বাদ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। রিপাবলিকানদের যুক্তি ছিল, তিনি ‘সৎ উদ্দেশ্যে’ নির্বাচনে প্রার্থী হননি। তবে আলাস্কার সুপ্রিম কোর্ট তাঁদের এই যুক্তি খারিজ করে দেন।
নির্বাচনের ঠিক আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সুলিভান জুনিয়রকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করার পেছনে পেলটোলার প্রচারশিবিরের ভূমিকা ছিল। তবে পেলটোলার প্রচারশিবির এ অভিযোগ অস্বীকার করেছে।
পেলটোলার জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ২০০৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। ফলে আগামী দুই বছর কংগ্রেস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নীতিনির্ধারণ ও আইন প্রণয়ন নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি এ অভিযোগের বিষয়ে অঙ্গরাজ্যজুড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তদন্তে এমন কোনো কর্মকাণ্ড হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, যা ‘মিথ্যা সাক্ষ্য দেওয়ার শামিল’ হিসেবে গণ্য হতে পারে।
সম্ভাব্য অনিয়মের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও ফৌজদারি তদন্ত শুরু করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ কথিত ওই প্রার্থীকে দাঁড় করানোর উদ্যোগকে ‘প্রতারণা’ বলে বর্ণনা করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এর আগে বলা হয়েছিল, বিচার বিভাগের তদন্তের অংশ হিসেবে ১৪০টির বেশি সমন, চিঠি ও নোটিশ পাঠানো হয়েছে। তবে এসব পদক্ষেপের অর্থ এই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধী প্রমাণিত হয়েছেন।
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের পর এটাই ছিল সিনেটের সর্বশেষ আসন, যার ফল পাওয়া বাকি ছিল। পেলটোলার জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ২০০৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। ফলে আগামী দুই বছর কংগ্রেস এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নীতিনির্ধারণ ও আইন প্রণয়ন নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।