গাজা ইস্যুতে কংগ্রেস সদস্য রাশিদা তালিবকে ডেমোক্র্যাট মেয়রের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেসম্যান রাশিদা তালিব
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার সমালোচনা করে সহকর্মীদের তিরস্কারের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রাশিদা তালিব। এবার রাশিদার পক্ষে দাঁড়িয়েছেন দেশটির মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামমৌদ।

ডিয়ারবর্নে আরব-আমেরিকান সম্প্রদায়ের বড় একটি অংশের বসবাস। আর রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেসম্যান। রাশিদা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর তীব্র বিরোধিতা করেন তিনি।

আরও পড়ুন

এমন মন্তব্যের কারণে মার্কিন কংগ্রেসে সহকর্মীদের রোষের মুখে পড়তে হয়েছিল রাশিদাকে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেয়র আবদুল্লাহ বলেন, ‘ভুল করবেন না। আমাদের সম্প্রদায়ের ওপর রাষ্ট্র-অনুমোদিত নিপীড়নের কথা ভুলবে না ডিয়ারবর্ন।’

আরও পড়ুন

কংগ্রেসম্যান রাশিদার বিষয়ে ডেমোক্রেটিক দলের সাবেক আইনপ্রণেতা আবদুল্লাহ বলেন, ‘আসুন, আমরা আমাদের কংগ্রেসম্যানকে আন্তরিকভাবে সমর্থন করি। সাহসের জন্য তাঁকে ধন্যবাদ।’

আরও পড়ুন

এমন এক সময় আবদুল্লাহ এ কথা বললেন, যখন যুক্তরাষ্ট্রে বসবাসরত আরব-আমেরিকানদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে গেছে। এর কারণ, ফিলিস্তিনে চলমান হামলায় ইসরায়েলের প্রতি বাইডেন ও তাঁর প্রশাসনের নিঃশর্ত সমর্থন।

আরও পড়ুন