চট্টগ্রাম নগরের খোয়াজনগর এলাকায় আগুন লেগে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া এ কথা জানান।