চট্টগ্রাম নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি ঝুট কাপড়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে গেছে। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। বিকেল সোয়া চারটায় আগুন নেভানো হয়। সাত লাখ টাকার মালামাল পুড়লেও কেউ হতাহত হয়নি।