অগ্নিসংযোগ

নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মোহামঞ্চদপুর গ্রামে একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল বুধবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য জয়নাল আবদিন (৬০) ও আরিফুর রহমান (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে।