লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম গত শুক্রবার রাতে এ মামলা করেন।
বৃহস্পতিবার রাতে চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ওই গণপিটুনির ঘটনা ঘটে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, এ ঘটনায় গ্রামের অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তিনি জানান, ময়নাতদন্ত শেষে আবুল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।