নরসিংদীর বেলাব উপজেলায় কাজল মিয়া (৩৬) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উজিলাব ইউনিয়নের আমলাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া আমলাব গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে। হত্যায় জড়িত সন্দেহে শাহীন মিয়া ও আলী হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।