রাজধানীর বনানী বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী তাছমিয়া রহমান অতসী (৯)। এইটুকু বয়সে অতসী ডিফিউজ ননহজকিন্স লিম্ফোমা (ক্যানসার) রোগে ভুগছে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসা নিচ্ছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা অতসীকে বিদেশে নিতে বলেছেন। এ জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অতসীর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় অতসীর জীবন বাঁচাতে সমাজের বিত্তশালী ও দয়ালু ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: তাছমিয়া রহমান অতসী, হিসাব নম্বর: ১০৯.১০১.০০০৭৭৯১, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বনশ্রী শাখা, রামপুরা, ঢাকা।—বিজ্ঞপ্তি।