বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ শাখা ছাত্রলীগ গতকাল শনিবার ধর্মঘট পালন করেছে। একই সঙ্গে তাঁকে অপসারণের দাবিতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। শিক্ষার্থীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। কলেজের কোনো কক্ষের তালা না খুলতে কর্মচারীদের হুমকিও দেওয়া হয়। প্রধান ফটক বন্ধ থাকায় শিক্ষার্থীরা গতকাল কলেজে ঢুকতে না পেরে ফিরে যান।