এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ এমপিও বঞ্চিত শিক্ষক ফোরামের অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে কর্মসূচি স্থগিত করা হয় বলে জানান সংগঠনের আহ্বায়ক মনজিল এ মিল্লাত। অনেকে অসুস্থ হওয়ায় অনশন স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’