বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার ২৫ জন সদস্যের মধ্যে ৭৯ হাজার ৩০০ টাকার অনুদান বিতরণ করা হয়। পৌরসভা চত্বরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার চেয়ারম্যান নজরুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ প্রমুখ।