সংক্ষেপ

অপরাজিতা সম্মেলন

নরসিংদীতে ‘এগিয়ে চলছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নরসিংদীর শিল্পকলা একাডেমী (পুরাতন) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। নাজমুন্নাহার আমিনার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহান উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা সৈয়দা মাসুদা ইসলাম, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী জীবন কৃষ্ণ সাঁওজাল প্রমুখ।