সিলেটের জৈন্তাপুরের ইউএনও মো. খালেদুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) নামের একটি সংগঠন। গতকাল বেলা ১১টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে অভিযোগ করা হয়, জৈন্তাপুরে হিন্দু সম্প্রদায়ের জলাশয় লুট, আত্মসাৎ ও ধর্মীয় বৈষম্যমূলক আচরণে ইউএনও ইন্ধন দিচ্ছেন।